০১:১০ এম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৯:২০ পিএম
বিদেশি নেতাদের সঙ্গে মোদির কোলাকুলির অভ্যাসটিকে কটাক্ষ করেন রাহুল গান্ধী।
আরও পড়ুন: নেতানিয়াহুকে ঠেকাতে বিদেশ থেকে দেশে ফিরছেন হাজার হাজার ইসরাইলি
ভারতের দিল্লিতে কংগ্রেসের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পররাষ্ট্রনীতি নিয়ে চরম ব্যঙ্গ করেছেন রাহুল গান্ধী। তিনি বিশেষ করে বিদেশি নেতাদের সঙ্গে মোদির কোলাকুলি বা জড়িয়ে ধরার অভ্যাসটিকে কটাক্ষ করেন।
মঞ্চের মধ্যেই তিনি দলের আরেক নেতা সন্দীপ দীক্ষিতকে জড়িয়ে ধরে বলেন, “মোদি ভাবেন এটাই বুঝি বিদেশনীতি!” তখন সন্দীপ দীক্ষিতও রসিকতা করে বলেন, “আপনি আমাকে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি ভেবে জড়িয়ে ধরেননি তো?” এই কথায় উপস্থিত সবাই হেসে ওঠেন।
প্রধানমন্ত্রীকে নিয়ে এমন রসিকতায় ভীষণ চটেছে বিজেপি। দলের নেতারা বলেছেন, দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এমন সস্তা কথাবার্তা বলাটা অত্যন্ত নোংরা এবং এটি ‘নর্দমার স্তরের’ আচরণ। এক বিজেপি নেতা তো রাহুলের মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
মজা করার পাশাপাশি রাহুল গান্ধী মোদি সরকারের কাজেরও কড়া সমালোচনা করেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময় ভারত তার প্রভাব খাটিয়ে শান্তি আনতে পারত। কিন্তু মোদি সরকার কিছুই করেনি, উল্টে পাকিস্তান সেই সুযোগ কাজে লাগিয়েছে।
আরও পড়ুন: শাহজালাল রুমিকে গ্রেফতারে পুলিশের অভিযান হয়নি: রাশেদ খাঁন
এছাড়া অরুণাচল প্রদেশে চীন ভারতের সেনাদের টহল দিতে বাধা দিচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। রাহুলের দাবি, এই বিষয়গুলো নিয়ে খোদ প্রধানমন্ত্রীর দপ্তরেই চাপা অসন্তোষ চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন