ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১


চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস-এর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবাইদুল হক-এর তত্ত্বাবধানে ডিবির একটি দল গত সোমবার (২২ জুন) রাতে অভিযান পরিচালনা করে। ডিবির এসআই (নিঃ) মো. ফয়সাল হাসান-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার সুন্দরপুর ইউনিয়নের বাগচর এলাকার রামকৃষ্ণপুর গ্রামের মমিন মোড় সংলগ্ন একটি আমবাগানে অভিযান চালায়। অভিযানের সময় মো. শরীফুল ইসলাম বাবু (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেফতারকৃত শরীফুল ইসলাম বাবু সদর উপজেলার চরবাগডাঙ্গা গড়াইপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে ডিবি পুলিশ জানিয়েছে। জেলা পুলিশ কর্মকর্তা জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা আটক

কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগে জিয়া উদ্দিন (৪৮) নামে একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সর্বদা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী বলে পুলিশ জানিয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া জিয়া উদ্দিন কালিকাপ্রসাদ ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার সায়েদ মেম্বারের পুত্র।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গুরুতর আহত মামুন মিয়া বাদী হয়ে গত ১ সেপ্টেম্বর কিশোরগঞ্জ আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে প্রধান আসামি করে ১১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এরপর অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়।

গ্রেফতার জিয়া উদ্দিনের নাম এজাহারে সুনির্দিষ্টভাবে উল্লেখ নেই, তবে তদন্তে হামলায় তার সরাসরি সম্পৃক্ততা পাওয়ায় তাকে এই মামলার অজ্ঞাত আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়া উদ্দিন আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলায় তার জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। এ হামলায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির দাফন অনুষ্ঠানের জন্য তিন দিনের সরকারি ছুটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


খামেনির দাফন অনুষ্ঠানের জন্য তিন দিনের সরকারি ছুটি ঘোষণা

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায় ও জানাজা উপলক্ষে রাজধানী তেহরানে টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণার তথ্য সম্প্রতি প্রকাশিত হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী ৪ ও ৫ জুলাই তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রাঙ্গণে খামেনির মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

এরপর ৬ জুলাই রাজধানীতে আনুষ্ঠানিক জানাজা ও শেষ বিদায়ের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এসব কর্মসূচির কারণে তেহরান প্রদেশে তিন দিন সরকারি ছুটি কার্যকর থাকবে।

ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া বিভিন্ন ধাপে সম্পন্ন হবে। তেহরানের অনুষ্ঠান শেষে আগামী ৭ জুলাই পবিত্র নগরী কুমে আরেকটি ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরে ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে তাকে দাফন করা হবে।

ইসলামি বিপ্লবের নেতা খামেনি প্রায় ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলার প্রথম দিন নিহত হন। তবে নিরাপত্তা পরিস্থিতির কারণে তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া কয়েক দফা পিছিয়ে দেওয়ার ব্যাপারে জানানো হয়েছে。

খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া শুধু একটি ধর্মীয় বা রাষ্ট্রীয় অনুষ্ঠান নয়, বরং ইরানের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও ক্ষমতার রূপান্তরের প্রতীক হিসেবেও গণ্য হচ্ছে। দেশজুড়ে লাখো মানুষের অংশগ্রহণের সম্ভাবনা থাকায় নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে।

তথ্যসূত্র: রয়া নিউজ ও দ্য গার্ডিয়ান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল, প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনার দাবি প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল, প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনার দাবি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ‘ক্ষয়ক্ষতি তহবিল’কে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনার দাবি জানিয়েছেন, পাশাপাশি জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার কথাও বলেছেন।

গত মঙ্গলবার (২৩ জুন) ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত গ্রীষ্মকালীন দাভোসের ‘ক্লাইমেট লিডারশিপ ইন অ্যা শিফটিং গ্লোবার ল্যান্ডস্কেপ’ শীর্ষক সেশনে তিনি এই দাবি উত্থাপন করেন।

চীনের ডালিয়ান শহরের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সেশনে প্রধানমন্ত্রী জলবায়ু সহনশীলতা তৈরিতে অংশীদারিত্ব, প্রযুক্তি, অর্থায়ন এবং যৌথ অঙ্গীকারের ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি জোর দিয়ে বলেন, জলবায়ু ‘ক্ষয়ক্ষতি তহবিল’কে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে এনেই কেবল নয়, বরং জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করাও জরুরি। এ ছাড়াও, ‘সবুজ জলবায়ু তহবিল’কে কার্যকর করতে হবে।

এছাড়া, প্রধানমন্ত্রী প্রশমনের পাশাপাশি অভিযোজনকেও অপরিহার্য বলে উল্লেখ করেন।

সম্মেলনে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি।

উল্লেখ্য, চীনের ডালিয়ান শহরে ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস অনুষ্ঠিত হচ্ছে। এখানকার এবারের সম্মেলন ‘বৃহৎ পরিসরে উদ্ভাবন’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত হচ্ছে। বৈশ্বিক অর্থনীতি, শিল্প কাঠামোর পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তির বাস্তব প্রয়োগ, চীনের অর্থনৈতিক ভবিষ্যৎ, তরুণদের কর্মসংস্থান এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।

বিশ্বজুড়ে প্রযুক্তিগত অগ্রগতি ও এর বিস্তৃত অর্থনৈতিক সুফলের মধ্যে বিদ্যমান ব্যবধান কমানোর বিষয়টি এবারের সম্মেলনের অন্যতম কেন্দ্রীয় আলোচ্য বিষয় হিসেবে গুরুত্ব পাচ্ছে। এবারের সম্মেলনে ৯০টিরও বেশি দেশের প্রায় ১,৭০০-এর অধিক সরকারি প্রতিনিধি, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও প্রযুক্তি উদ্যোক্তা অংশগ্রহণ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে যুবলীগের দুই নেতাসহ ৪ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


চট্টগ্রামে যুবলীগের দুই নেতাসহ ৪ জন গ্রেফতার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের দুই নেতাসহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজন নিয়মিত মামলায় আটক হয়েছেন, এবং একজন সিআর পরোয়ানামূলে গ্রেফতার হয়েছেন।

সোমবার (২২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার পর থেকে মঙ্গলবার পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার বিকেলে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, ‘গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধীদের দমনে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।’

গ্রেফতার হওয়া দুই যুবলীগ নেতা হলেন- চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়ন যুবলীগের সদস্য মো. ওয়াসিম উদ্দিন (৩৬) এবং দোহাজারী পৌরসভা যুবলীগের সদস্য মাঈন উদ্দিন টিপু (৩২)। এদের মধ্যে মো. ওয়াসিম উদ্দিন বরকল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কানাইমাদারী এলাকার নোমিনির বাপের বাড়ির মৃত মো. সেরজনের ছেলে। অন্যদিকে, মাঈন উদ্দিন টিপু দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সদর উল্লাপাড়া এলাকার শাহ আলমের ছেলে।

এছাড়া অভিযানে গ্রেফতার অন্য দুজন হলেন- জোয়ারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর জোয়ারা নগরপাড়া এলাকার মৃত নুর হোসেনের ছেলে মো. আরাফাত (২৫) এবং বেগম হাজী আহমদ হোসেন চৌধুরী বাড়ি এলাকার আহমদ হোসেন চৌধুরীর স্ত্রী মোছাম্মৎ নুর জাহান বেগম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%