প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের দুই নেতাসহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজন নিয়মিত মামলায় আটক হয়েছেন, এবং একজন সিআর পরোয়ানামূলে গ্রেফতার হয়েছেন।
সোমবার (২২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার পর থেকে মঙ্গলবার পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার বিকেলে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, ‘গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধীদের দমনে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।’
গ্রেফতার হওয়া দুই যুবলীগ নেতা হলেন- চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়ন যুবলীগের সদস্য মো. ওয়াসিম উদ্দিন (৩৬) এবং দোহাজারী পৌরসভা যুবলীগের সদস্য মাঈন উদ্দিন টিপু (৩২)। এদের মধ্যে মো. ওয়াসিম উদ্দিন বরকল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কানাইমাদারী এলাকার নোমিনির বাপের বাড়ির মৃত মো. সেরজনের ছেলে। অন্যদিকে, মাঈন উদ্দিন টিপু দোহাজারী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সদর উল্লাপাড়া এলাকার শাহ আলমের ছেলে।
এছাড়া অভিযানে গ্রেফতার অন্য দুজন হলেন- জোয়ারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর জোয়ারা নগরপাড়া এলাকার মৃত নুর হোসেনের ছেলে মো. আরাফাত (২৫) এবং বেগম হাজী আহমদ হোসেন চৌধুরী বাড়ি এলাকার আহমদ হোসেন চৌধুরীর স্ত্রী মোছাম্মৎ নুর জাহান বেগম।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন