ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

সৌদির ওপর হামলার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের, ইরানের বিমান ঘিরে উত্তেজনা


সৌদির ওপর হামলার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের, ইরানের বিমান ঘিরে উত্তেজনা

ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলে সৌদি আরবকে হামলার হুমকি দিয়েছে হুতি বিদ্রোহীরা।  তাদের দাবি, শুক্রবার ইরানের রাজধানী তেহরান থেকে আসা একটি বেসামরিক বিমানকে রাজধানী সানার বিমানবন্দরে অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করেছে সৌদি আরবের যুদ্ধবিমান।  হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে শুক্রবার (৩ জুলাই) এক বিবৃতিতে বলেন, ভবিষ্যতে সৌদি আরব যদি আবারও ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করে, তাহলে দেশটির বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানো হবে।  বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আমাদের আকাশসীমা লঙ্ঘন বা দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি না করতে আমরা সৌদি শত্রুদের সতর্ক করছি। এ ধরনের যেকোনো পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। তাদের বিমানবন্দরসহ জল ও স্থলপথের সব গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হবে।’  ইয়াহিয়া সারে আরও জানান, সম্ভাব্য বিরূপ পরিস্থিতির আশঙ্কা থাকলেও তেহরান ও সানার মধ্যে বিমান চলাচল অব্যাহত থাকবে।  এর আগে হুতি-σংশ্লিষ্ট সংবাদমাধ্যম জানায়, ইরান থেকে আসা ওই বেসামরিক বিমানটি নিরাপদেই সানার বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানটিতে অসুস্থ কয়েকজন ইয়েমেনি নাগরিক ছিলেন। পরে একই বিমান হুতি নেতাদের নিয়ে আবার তেহরানের উদ্দেশে রওনা হয়। তারা দেশটির সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ে অংশ নেবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সন্দ্বীপ

কুকুরকে পানিতে চুবিয়ে হত্যা, যুবকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১১:০২ পি.এম


কুকুরকে পানিতে চুবিয়ে হত্যা, যুবকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

চট্টগ্রামের সন্দ্বীপে কুকুরকে পানিতে চুবিয়ে মারার অপরাধে আব্দুল হান্নান (৪৪) নামের একজন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে সন্দ্বীপের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেনের সামনে তাকে এই দণ্ড দেওয়া হয়।

এই সাথে, ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কাজ করবে না মর্মে আব্দুল হান্নানের কাছ থেকে একটি লিখিত মুচলেকাও নেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আব্দুল হান্নান উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাজীর হাট এলাকার বাসিন্দা।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে হাজীর হাট এলাকায় আব্দুল হান্নান কুকুরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে একটি কুকুরকে রশি দিয়ে বেঁধে ফেলেন। এরপর বাড়ির পাশের একটি ডোবার পানিতে চুবিয়ে কুকুরটির মৃত্যু পর্যন্ত ডুবিয়ে রাখেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়, ফলে সর্বত্র তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

ভিডিওটি নজরে আসার পর থেকেই সন্দ্বীপের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং স্থানীয় প্রশাসন অপরাধীকে আইনের আওতায় আনতে তৎপরতা শুরু করে।

গতকাল থেকে বিভিন্ন উৎসের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকেলে অভিযুক্ত আব্দুল হান্নানকে আটক করা হয়।

পরে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি নিজের অপরাধ স্বীকার করেন।

অপরাধ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্যপ্রাণী ও পশু নির্যাতন আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধানমন্ডিতে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় তিন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


ধানমন্ডিতে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় তিন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ধানমন্ডি মডেল থানা বিশেষ অভিযান পরিচালনা করে একটি পেশাদার ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে।

শুক্রবার (০৩ জুলাই) সকাল আনুমানিক ১১:৪০ ঘটিকায় ধানমন্ডি মডেল থানার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ রিপন (৩৫), ২। মোঃ সাদ্দাম হোসেন ওরফে সিআইডি সাদ্দাম (৩০) এবং ৩। টিপু আহমেদ ওরফে ডিশ টিপু (৫২)।

ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) সন্ধ্যা আনুমানিক ০৬:২০ ঘটিকায় ধানমন্ডি থানাধীন ৭ নং রোডের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস অফিসের উত্তর পাশে পাকা রাস্তার ওপর এক নির্মম ছিনতাইয়ের ঘটনা ঘটে। কলাবাগান এলাকার দুজন বন্ধু রাতে একটি জিম থেকে রিকশাযোগে বাসায় ফিরছিলেন। এই সময় অজ্ঞাতনামা ৪ জন ছিনতাইকারী তাদের রিকশার গতিরোধ করে। এরপর ধারালো চাপাতি বের করে তাদের গলায় ধরে আতঙ্ক সৃষ্টি করে একটি iPhone 17 Pro Max ও Samsung Galaxy S22 Ultra মোবাইল ছিনিয়ে নেয়। এক বন্ধু বাধা দিলে ছিনতাইকারীরা তাকে চাপাতি দিয়ে কোপায়, ফলে তার বাম হাতের কবজির ওপর কেটে রক্তাক্ত জখম হয়। ছিনতাইকারীরা পরে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে (৩ জুলাই) ধানমন্ডি মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। মামলা দায়েরের পরপরই ধানমন্ডি মডেল থানা পুলিশের একটি টিম তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জুলাই) সকাল আনুমানিক ১১:৪০ ঘটিকায় অভিযানে ওই ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে।

ধানমন্ডি মডেল থানার সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা প্রত্যেকেই পেশাদার ছিনতাইকারী। তাদের দীর্ঘদিন ধরে ধানমণ্ডি সহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনজিওর টাকা আত্মসাৎ : পুলিশের জালে দাগনভূঞার ম্যানেজার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১১:০৫ পি.এম


এনজিওর টাকা আত্মসাৎ : পুলিশের জালে দাগনভূঞার ম্যানেজার

ফেনীর দাগনভূঞায় ‘আম্বালা ফাউন্ডেশন’ নামে একটি বেসরকারি সংস্থার (এনজিও) ২১ লাখ ৩০ হাজার ৫০০ টাকা আত্মসাতের ঘটনায় অভিযুক্ত এনজিওর ম্যানেজার মো. এফতাদুল ইসলাম (৪২) কে পুলিশ গ্রেপ্তার করেছে। একই সঙ্গে তার কাছ থেকে আত্মসাৎ করা টাকার মধ্যে ১৬ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

টাকা আত্মসাতের পর তিনি পলাতক ছিলেন। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে ঢাকার সাভার এলাকায় পুলিশ একটি ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। শুক্রবার (৩ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এফতাদুল ইসলাম এনজিওর বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দাগনভূঞা থানার উপপরিদর্শক (এসআই) কমল মালাকারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ঢাকার সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সেখান থেকে অভিযুক্তের সঙ্গে ১৬ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

এই বিষয়ে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জানিয়েছেন, এনজিওর টাকা আত্মসাতের অভিযোগে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। উক্ত উদ্ধার করা টাকাসহ তাকে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুঁচকে কেপ ভার্দের সমর্থনে ‘পর্তু-জিল’ জোট, মেসিদের বিদায় দেখতে এককাট্টা যারা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১১:১৫ পি.এম


পুঁচকে কেপ ভার্দের সমর্থনে ‘পর্তু-জিল’ জোট, মেসিদের বিদায় দেখতে এককাট্টা যারা

আজ রাতে মিয়ামি স্টেডিয়ামে যখন আর্জেন্টিনা ও কেপ ভার্দে শেষ ৩২-এর লড়াইয়ে নামবে, তখন গ্যালারিতে এক অদ্ভুত দৃশ্য দেখা যাবে। যদিও আপাতদৃষ্টিতে ম্যাচটি আর্জেন্টিনা বনাম মাত্র সাড়ে পাঁচ লাখ মানুষের এক পুঁচকে দেশের, মাঠের বাইরে কেপ ভার্দে সহযোগিতার জন্য হাজির হয়েছে বিশাল 'ছদ্মবেশী' পরাশক্তি। ফুটবল দুনিয়ার যেসব আর্জেন্টিনা-বিরোধী মোর্চা রয়েছে, তারা সবাই আজ এক রাতের জন্য কেপ ভার্দের কট্টর সমর্থক হয়ে উঠেছেন। এই জোটের নেতৃত্বে রয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সমর্থকরা।

ফুটবল মাঠে আর্জেন্টিনা খেলবে আর ব্রাজিলের সমর্থকরা গ্যালারিতে বসে তাদের জয় চাইবে- এমন একটা দৃশ্য অবাস্তব। ব্রাজিলের সমর্থকরা নিজেদের হলুদ জার্সি ড্রয়ারে লুকিয়ে রেখে আজ মিয়ামির গ্যালারিতে হাজির হচ্ছেন সম্পূর্ণ 'নিরপেক্ষ' সেজে। তাদের একটাই প্রার্থনা, পুঁচকে কেপ ভার্দে যেন আজ কোনো অলৌকিক কাণ্ড ঘটিয়ে মেসিদের বিদায় ঘটায়!

এটি শুধু ব্রাজিলের সমর্থকদের মধ্যেই সীমাবদ্ধ নয়, এই আজব জোটে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর আকাশী ভক্তরা। চলতি বিশ্বকাপে মেসি ইতিমধ্যেই ৬ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবার চেয়ে এগিয়ে আছেন। সিআরসেভেন ভক্তদের একটাই ভয়, মেসি যদি এভাবে গোল করতে থাকে, তাহলে পর্তুগিজ তারকার সব রেকর্ড সেখানেই শেষ হয়ে যাবে। এজন্য তারা মেসির গোল রথ থামাতে আজ পুরো মন-প্রাণ দিয়ে কেপ ভার্দের প্রতিরক্ষার সফলতা কামনা করছেন।

ফরাসি সমর্থকরা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে জড়িত থেকেও বাদ যাননি। এমবাপ্পে গোল্ডেন বুটের অন্যতম দাবিদার হওয়ায় ফরাসি ভক্তদের প্রত্যাশা, মেসির গোল সংখ্যা যেন আজ ৬-এর ঘরেই আটকে থাকে।

এর বাইরে, সাধারণ ফুটবলপ্রেমীরা যারা 'আন্ডারডগ' বা ছোট দলের রূপকথা পছন্দ করেন, তারাও যোগ দিয়েছেন। সব মিলিয়ে মিয়ামির গ্যালারিতে আজ আর্জেন্টিনার আকাশী-নীল সমুদ্রের ঢেউ সম্মুখীন হতে কেপ ভার্দের পাশে ছায়া হয়ে দাঁড়িয়েছে ব্রাজিল, পর্তুগাল ও ফ্রান্সের এক অদৃশ্য ও মজাদার ফুটবল ফ্রন্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%