ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ধর্ষণ মামলায় জেল খেটে বেরিয়ে স্ত্রীকে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন


ধর্ষণ মামলায় জেল খেটে বেরিয়ে স্ত্রীকে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন

ময়মনসিংহের তারাকান্দায় সৎমেয়েকে ধর্ষণের মামলায় জেল খাটার চার বছর পর স্ত্রীকে কুপিয়ে কবজি বিচ্ছিন্ন করেছেন স্বামী ওবায়দুল্লাহ সরকার (৪৫)। মীমাংসার কথা বলে ওই নারীকে ডেকে এনে প্রতিশোধ নিতে তিনি কুপিয়ে আহত করেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার তারাকান্দা ইউনিয়নে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ওবায়দুল্লাহ সরকার ওই গ্রামের তহুর উদ্দিন সরকারের ছেলে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানিয়েছেন, ওই নারীর হাত কুপিয়ে বিচ্ছিন্ন করার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

আরও পড়ুন: মিশিগানে মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ

এক বাসিন্দা জানান, ওবায়দুল্লাহ আনুমানিক ২০ বছর আগে বাড়ি ছেড়ে ঢাকায় চলে যান। ঈদের সময় বাড়িতে আসতেন। বৃহস্পতিবার রাতে ঘটনার পর খোঁজ নিয়ে জানা যায়, ওবায়দুল্লাহ তিনটি বিয়ে করেছেন। তার তৃতীয় স্ত্রীর বাড়ি গাজীপুরের শ্রীপুরে। ওই নারীর প্রথম স্বামী মারা গেলে ওবায়দুল্লাহ তাকে বিয়ে করেন। বিয়ের সময় ওই নারীর আগের স্বামীর ঘরে এক কিশোরী মেয়ে ছিল।

ওবায়দুল্লাহ ওই নারীর কিশোরী মেয়েকে ধর্ষণ করেন। এই ঘটনায় ওই নারী স্বামী ওবায়দুল্লাহর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। মামলার পর পুলিশ ওবায়দুল্লাহকে গ্রেপ্তার করে। পরে ওই নারী তার কিশোরী মেয়েকে বাবার বাড়িতে রেখে বিদেশে চলে যান। বিদেশে যাওয়ার চার বছর পর সম্প্রতি ওই নারী দেশে ফেরেন। এদিকে, ওবায়দুল্লাহ জেল খেটে বের হন।

জেল থেকে বের হয়ে প্রতিশোধ নিতে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মীমাংসার কথা বলে ওই নারীকে তার গ্রামের বাড়িতে নিয়ে আসেন ওবায়দুল্লাহ। সন্ধ্যার পর মামলা-সংক্রান্ত বিষয়ে কথা-কাটাকাটির জেরে ওই নারীকে কুপিয়ে গুরুতর আহত করেন তিনি। এ সময় দার কোপে ওই নারীর এক হাত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে নারীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে ওবায়দুল্লাহ পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন ওই নারীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে ওই নারী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন: সীতাকুণ্ডে গভীর রাতে এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত, অপর যুবক আহত

ওসি আব্দুর রশিদ বলেন, আহত নারীর স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনেরা থানায় এলে মামলা নেওয়া হবে। অভিযুক্ত ওবায়দুল্লাহকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জবি ছাত্রদলের আহ্বান: ক্যাম্পাসে সম্প্রীতি বজায় রাখতে সংযমের প্রয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৩ এম


জবি ছাত্রদলের আহ্বান: ক্যাম্পাসে সম্প্রীতি বজায় রাখতে সংযমের প্রয়োজন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য সব পক্ষের প্রতি সংযম, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (১৬ অক্টোবর) সংগঠনটির যুগ্ম আহ্বায়ক (দপ্তর সম্পাদক) মোজাম্মেল মামুন ডেনি স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিনের বক্তব্য তুলে ধরা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মধ্যে সৃষ্ট অস্থিরতা নিরসনে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। কোনো ঘটনার কারণে দীর্ঘদিনের সম্প্রীতি নষ্ট হওয়া এবং স্বাভাবিক শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়া অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।

জবি ছাত্রদল জানায়, বিশ্ববিদ্যালয় হচ্ছে মুক্তবুদ্ধির চর্চা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের জায়গা। এখানে বিভিন্ন ধর্ম, বর্ণ ও মতের শিক্ষার্থীরা দীর্ঘকাল ধরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শিক্ষা গ্রহণ করে আসছেন। এই পরিবেশ বজায় রাখতে সবার ধর্মীয় বিশ্বাস, অনুভূতি ও উপাসনার স্বাধীনতার প্রতি সম্মান দেখানো জরুরি।

বিবৃতিতে আরও বলা হয়, আবেগ বা উসকানির প্রভাবে কোনো পক্ষেরই এমন পদক্ষেপ গ্রহণ করা উচিত নয়, যা ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে। যেকোনো জটিল সমস্যা সমাধানের জন্য পারস্পরিক আলোচনা, সহনশীলতা ও শ্রদ্ধাবোধের ওপর গুরুত্বারোপ করে সংগঠনটি।

একই সাথে ক্যাম্পাসে সব ধর্মের শিক্ষার্থীদের অধিকার ও ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি শান্তিশৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সুস্থ শিক্ষার পরিবেশ বজায় রাখতে শিক্ষার্থী ও ছাত্রসংগঠনগুলোর প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারেক রহমানের পরিকল্পনায় বিএনপির নেতৃত্বে গণ-অভ্যুত্থান: নুরুল আমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৪ এম


তারেক রহমানের পরিকল্পনায় বিএনপির নেতৃত্বে গণ-অভ্যুত্থান: নুরুল আমিন

ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও মিরসরাই আসনের সংসদ সদস্য (এমপি) নুরুল আমিন মন্তব্য করেছেন যে, বিএনপির নেতৃত্বে গণ-অভ্যুত্থান ঘটেছে তারেক রহমানের পরিকল্পনায়। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

এমপি নুরুল আমিন বলেন, ‘আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলও (বিএনপি) নির্বাচনে অংশগ্রহণ করেছে। জনগণ আপনাদের পাশে না থেকে বিএনপির ওপর আস্থা রেখেছে। এর অর্থ, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির পক্ষে অধিকাংশ মানুষ রাজপথে ছিল। বিএনপির নেতৃত্বে ও তারেক রহমানের পরিকল্পনায় গণ-অভ্যুত্থান হয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘কেউ যদি বলে ২৪ আমাদের, আমরা বলব—২৪ কারো বাপের নয়, ২৪ এ দেশের ১৮ কোটি মানুষের। ২৪-এর নেপথ্যের নায়ক ছিলেন তারেক রহমান।’

উপজেলার ইছাখালী ইউনিয়ন ছাত্রদল ক্রীড়া পরিচালনা কমিটির আয়োজনে ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সদস্যসচিব আজিজুর রহমান চৌধুরী, ইছাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব মঞ্জুরুল হক মঞ্জু, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাজহার চৌধুরী ও সাব্বির হোসেনসহ আরও অনেকে।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ইছাখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড একাদশ ও ৯ নম্বর ওয়ার্ড একাদশ। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে ৫-৪ গোলে জয় পায় ৯ নম্বর ওয়ার্ড একাদশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী মো. পিয়াল আহমেদ গ্রেফতার, ২৭ মামলার পলাতক আসামি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৬ এম


চুয়াডাঙ্গায় শীর্ষ মাদক ব্যবসায়ী মো. পিয়াল আহমেদ গ্রেফতার, ২৭ মামলার পলাতক আসামি

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের নির্দেশনায় আলমডাঙ্গা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মো. পিয়াল আহমেদ, যিনি পিয়াল মাহমুদ সাদ্দাম নামেও পরিচিত, গ্রেফতার করা হয়েছে। তিনি ২৬টি মামলার বিচারাধীন আসামি এবং একটি মামলায় দণ্ডপ্রাপ্ত, যার বয়স ৩৪ বছর। গ্রেফতারের সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি অভিজ্ঞ পুলিশ দল শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল পৌনে ৩টার দিকে আলমডাঙ্গা থানাধীন মিরাপাড়া, কানালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কুদ্দুস নামের এক ব্যক্তির বাড়ির পেছনে শমসের মল্লিকের ডোবা পুকুরের উত্তর-পূর্ব কোণ থেকে পিয়াল মাহমুদ সাদ্দামের হেফাজত থেকে ২০৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করার পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একই দিন বিকাল ৬টার দিকে আলমডাঙ্গা থানাধীন গোবিন্দপুর মাঠপাড়া গ্রামে তার নিজস্ব গোডাউনে আইন অনুযায়ী তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশির সময় গোডাউনের একটি টেবিলের নিচ থেকে নিম্নলিখিত দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়:

১। ১৪ ইঞ্চি লম্বা ১টি লোহার চাপাতি।

২। কাঠের বাটযুক্ত ১টি দেশীয় লোহার কুড়াল।

৩। ১০.৫ ইঞ্চি দৈর্ঘ্যের ২টি লোহার ছুরি।

৪। কাঠের বাটযুক্ত ২৪ ইঞ্চি লম্বা ১টি বড় লোহার ছোরা।

৫। স্টিলের বাটযুক্ত ৩৩ ইঞ্চি লম্বা ১টি বড় ছোরা।

৬। ৪৪.৫ ইঞ্চি লম্বা ১টি লোহার রড।

গ্রেফতারকৃত আসামি সাদ্দামের বিরুদ্ধে ২৬টি মামলা বিচারাধীন রয়েছে এবং একটি মামলায় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জিআর-৪৪/২০ (আলমডাঙ্গা) মামলায় তাকে ৪ (চার) বছরের সশ্রম/বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া, ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ (তিন) মাসের কারাদণ্ড দেওয়া হয়। উক্ত মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ ব্যবসা প্রতিরোধ এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগানিস্তান নিজেদেরকে ফেভারিট মনে করছে, বাংলাদেশ ও জিম্বাবুয়েকে পেছনে ফেলে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৬ এম


আফগানিস্তান নিজেদেরকে ফেভারিট মনে করছে, বাংলাদেশ ও জিম্বাবুয়েকে পেছনে ফেলে

ত্রিদেশীয় সিরিজ শুরু হতে যাচ্ছে বাংলাদেশ, জিম্বাবুয়ে এবং আফগানিস্তানকে নিয়ে। টুর্নামেন্টের সূচনার আগে অনুষ্ঠিত হয়েছে ট্রফি উন্মোচন অনুষ্ঠান। আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ নিজেদেরকে শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে রাখছেন। ঘরের মাঠে খেলার সুবিধাকে তিনি নিজেদের শক্তির একটি বড় অংশ হিসেবে দেখছেন।

আসন্ন সিরিজে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে হালকাভাবে নিচ্ছেন না রহমত শাহ। তিনি দুই দলের শক্তিমত্তার কথা উল্লেখ করে জানিয়েছেন, তারা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটের প্রত্যাশা করছেন।

রহমত শাহ বলেন, ‘বাংলাদেশ ও জিম্বাবুয়ে—দুই দলই শক্তিশালী স্কোয়াড নিয়ে এসেছে। ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই তাদের ভালো খেলোয়াড় রয়েছে। ফলে সিরিজে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে।’

তবে শিরোপার বিষয়ে নিজেদের এগিয়ে রাখছেন রহমত শাহ। তার মতে, আফগানিস্তানকে বাড়তি সুবিধা দেবে নিজেদের পরিচিত পরিবেশে খেলার সুযোগ।

ফেভারিট দল সম্পর্কে জানতে চাইলে আফগান অধিনায়ক জানান, ‘আমার মনে হয়, আফগানিস্তানই ফেভারিট। কারণ আমরা এখানে বেশিরভাগ ম্যাচ খেলি। এটি আমাদের হোম ভেন্যু। বাংলাদেশ ও জিম্বাবুয়েও ভালো দল, তবে ঘরের মাঠের সুবিধা বিবেচনায় আমরা এগিয়ে থাকব।’

আফগানিস্তান ঘরের মাঠের পরিচিত কন্ডিশনকে কাজে লাগিয়ে শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণ করতে চায়। তবে বাংলাদেশের ও জিম্বাবুয়ের চ্যালেঞ্জ মোকাবেলা করে শেষ পর্যন্ত ট্রফি কারা জেতে, সেটিই এখন দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%