১০:৪০ পি.এম
বাগেরহাটের ফকিরহাটে সরকারি ট্যাগ লাগানো বস্তায় ধান বহন করার অপরাধে এক ধান ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যবসায়ীর নাম সাধন ঘোষ (৩৮)। প্রাপ্ত তথ্যে জানা যায়, এসময় পুলিশ ৪৩১ বস্তা ধান এবং একটি ট্রাক জব্দ করে।
এই ঘটনায় বুধবার (১৭ জুন) সকালে ফকিরহাট মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হওয়া সাধন ঘোষ বটিয়াঘাটার ভাদগাতী এলাকার মৃত পরিতোষ ঘোষের ছেলে। পুলিশ জানায়, বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পালেরহাট এলাকা থেকে ট্রাকসহ বস্তাভর্তি ধান জব্দ করা হয়।
প্রাপ্ত তথ্যে দেখা যায় যে ট্রাকে থাকা ৪৩১ বস্তায় সরকারি সিল রয়েছে। ধান ব্যবসায়ী সাধন ঘোষ বিভিন্ন এলাকা থেকে ধান ক্রয় করে বাড়তি সুবিধার জন্য সরকারি বস্তায় ধান নিয়ে খুলনা উদ্দেশ্যে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে। ফকিরহাট থানার উপপরিদর্শক (এসআই) মো: হাসানুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৪, তারিখ-১৮/০৬/২০২৬। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি বস্তায় ধান বহন করার অপরাধে এই গ্রেপ্তার অনিবার্য ছিল। জব্দ করা ট্রাকসহ বস্তা ভর্তি ধান খাদ্য গুদামে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা অর্ন্তভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: ঝিনাইদহে পুকুরে গোসল করতে গিয়ে কলেজশিক্ষার্থী শ্রাবণ পানিতে ডুবে মারা গেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন