ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বৃহস্পতিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়


বৃহস্পতিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার, ৯ জুলাই, টানা সাড়ে ৯ ঘণ্টা ঢাকার ধামরাইয়ের বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার, ৮ জুলাই, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাই জোনাল অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মোট সাড়ে ৯ ঘণ্টা ভাড়ারিয়া (একমি) ৩৩ কেভি ও ধামরাই উপকেন্দ্রের ১, ৩, ৬, ৭, ৮, ৯, ১০ ও ১১ নম্বর ফিডারের আওতাভুক্ত বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

বিদ্যুৎ

এই এলাকাগুলো হলো- আমিন মডেল টাউন, ধানসিঁড়ি, বরাত সেন্টার, বরাত নগর, হার্ডিঞ্জ স্কুল, পাঠানটুলা, কালিয়াগার, উত্তর পাতা, কমিশনার মোড় কুমড়াইল, গোয়ারীপাড়া, কুমরাইল, ঋষিপাড়া, টেকপাড়া, ইসলামপুর হাসপাতাল রোড এবং মাদরাসা রোড থেকে সুইডিশ মাঠ, ঢুলিভিটা রাস্তার উত্তর পাশ, তালতলা, নতুন দক্ষিণপাড়া, ছোট চন্দ্রাইল, ছয়বাড়ীয়া, খাত্রা, বাসাইল, বাড়ীগাও, লাডুয়াকুন্ড, কুল্লা, রামকুল্লা, হিরানদী কুল্লা, জয়পুরার দক্ষিণপাশ, জলশীন, কান্দাপারা, গাওয়াইল, বাদে গাওয়াইল, বানেশ্বর, গোপালপুর, শরীফবাগ, কাকরান, তেতুলিয়া, হাজিপুর, স্বর্ণখালী, ইকুরিয়া, ইসলামনগর, ডেমরান, দীঘলগ্রাম, সাইদপাড়া, পাইকপাড়া, বাঙ্গালপাড়া, কাটাবৌর, মালঞ্চ, আশুলিয়া, দিয়াবাড়ী, কাটাখালী, হাটিপাড়া, চন্দপাড়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, থানা কমপ্লেক্স ও ধামরাই সরকারি কলেজের আওতাধীন সব এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর ধামরাই জোনাল অফিস।

আরও পড়ুন: বাকেরগঞ্জের কলসকাঠীতে এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে জামায়াত আমিরের সঙ্গে উন্নয়ন বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

১২:১১ এম


প্রধানমন্ত্রীর নির্দেশে জামায়াত আমিরের সঙ্গে উন্নয়ন বৈঠক

প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা-১৫ নির্বাচনি এলাকায় উন্নয়ন এবং নাগরিক সমস্যার সমাধান বিষয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সংসদ ভবনে তার অফিসে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ জুলাই) সম্মিলিত আলোচনার মাধ্যমে আলোচনা সভাটি আয়োজন করা হয়। সভায় এলাকাটির রাস্তা, ড্রেন এবং ফুটপাতের সংস্কার তথা পুনর্নির্মাণ, গ্যাস, বিদ্যুৎ এবং সুপেয় পানি সরবরাহের সমস্যা সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে জনদুর্ভোগ হ্রাস করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

আলোচনা সভায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এ সময় অন্যান্য উপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন- স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহিদুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুল আউয়াল, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম, ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রধান প্রকৌশলী মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান প্রকৌশলী বিগ্রে. জেনারেল সৈয়দ রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ূন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রে. জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (মিরপুর সার্কেল) মোস্তাক সরকার, তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী রবিউল ইসলাম এবং ডেসকোর নির্বাহী পরিচালক ইঞ্জি. রাশিদুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৈয়দ জুনায়েদ কে দোজার জানাজা বৃহস্পতিবার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

১২:১৫ এম


সৈয়দ জুনায়েদ কে দোজার জানাজা বৃহস্পতিবার

মরহুম সৈয়দ মোহাম্মদ আনোয়ার-উদ দোজা ও সেলিনা দোজার পুত্র সৈয়দ জুনায়েদ কে দোজা ৭ জুলাই স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নি ইলাইহি রাজিউন।

তার প্রথম জানাজা ৯ জুলাই, বৃহস্পতিবার, বাদ জোহর দুপুর ১টা ১৫ মিনিটে মিরপুরের বাইতুর রহিম জামে মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

একই দিনে তার দ্বিতীয় জানাজা বাদ আসর বিকেল ৫টা ১৫ মিনিটে গুলশান সোসাইটি মসজিদে অনুষ্ঠিত হবে।

তিনি স্ত্রী, মা, বোন, তিন পুত্র এবং এক নাতি রেখে গেছেন।

শোকাহত পরিবার তার বিদেহী আত্মার চিরশান্তির জন্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের দোয়া করার অনুরোধ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার : তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

১২:১৭ এম


নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জ্বালানি নিরাপত্তা শুধুমাত্র নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের বিষয় নয়; এটি দেশের অর্থনৈতিক স্বাধীনতা ও উন্নয়ন সক্ষমতার সঙ্গে গভীরভাবে সংযুক্ত। তাই নবায়নযোগ্য জ্বালানির প্রসারে দৃঢ় রাজনৈতিক অঙ্গীকারে এগোতে হবে।

আজ জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি) এর আয়োজনে অনুষ্ঠিত এক নীতিনির্ধারণী সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংলাপের প্যানেল আলোচনায় খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, দীপেন দেওয়ান, কামরুজ্জামান কামরুল, মোহাম্মদ আবু সুফিয়ান, মোহাম্মদ শফিকুল হক মিলন, মাহবুবুর রহমান বেলাল ও সুলতানা জেসমিন জুঁইসহ জ্বালানি খাতের বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনেরা অংশগ্রহণ করেন।

সংলাপে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি করতে বাংলাদেশ ব্যাংকের অধীনে ২৫ হাজার কোটি টাকার একটি বিশেষ অর্থায়ন তহবিল গঠন করার প্রস্তাব এবং ৩ কিলোওয়াট পর্যন্ত আবাসিক ও কৃষি সৌরবিদ্যুৎ ব্যবস্থায় প্রতি কিলোওয়াটে ২৫ হাজার টাকা ভর্তুকি দেওয়ার প্রস্তাব তুলে ধরে বিডব্লিউজিইডি।

সংগঠনটির দাবি, এসব অনুকূল পদক্ষেপ বাস্তবায়িত হলে জ্বালানি নিরাপত্তা বাড়বে, জীবাশ্ম জ্বালানির আমদানি কম হবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং দেশে প্রায় ১০ লাখ নতুন সবুজ কর্মসংস্থান সৃষ্টি হবে।

সংলাপে উপস্থাপিত বিডব্লিউজিইডির এক গবেষণায় বলা হয়, দেশে প্রতি ১ কিলোওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে বছরে প্রায় ৩০ হাজার টাকার মধ্যে জ্বালানি তেল আমদানি সাশ্রয় সম্ভব। একটি সৌরবিদ্যুৎ ব্যবস্থা যদি ২০ বছরের আয়ুষ্কালে সম্ভব হয়, তাহলে মোট সাশ্রয়ের পরিমাণ প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকায় পৌঁছাতে পারে।

সংগঠনটির প্রতিনিধি এবং উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্মজোটের (ক্লিন) প্রধান নির্বাহী হাসান মেহেদী বলেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুতে সরকারি সহায়তা ব্যয় নয়; বরং এটি এমন একটি বিনিয়োগ, যা দীর্ঘমেয়াদে জ্বালানি আমদানির ব্যয় কমানোর পাশাপাশি দেশের জ্বালানি স্বাধীনতা শক্তিশালী করবে।

বাংলাদেশ ব্যাংকের অধীনে গঠিত বিশেষ তহবিল থেকে বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ ৫ শতাংশ সুদে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে ঋণ দেওয়ার প্রস্তাব করেছে বিডব্লিউজিইডি। পাশাপাশি ৩ কিলোওয়াট পর্যন্ত আবাসিক ও কৃষি সৌরবিদ্যুৎ ব্যবস্থার জন্য প্রতি কিলোওয়াটে ২৫ হাজার টাকা সরাসরি ভর্তুকি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটির হিসাব অনুযায়ী, ২০৩০ সালের নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে বছরে প্রায় ২১,৭৫০ কোটি টাকা প্রয়োজন হবে। এর মধ্যে প্রায় ৬,৭৫০ কোটি টাকা সরকারকে সরাসরি ভর্তুকি হিসেবে দিতে হবে। নারী, আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর নেতৃত্বাধীন প্রকল্পের জন্য অতিরিক্ত ১০ শতাংশ প্রণোদনার প্রস্তাবও করা হয়েছে।

বিডব্লিউজিইডি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেই এসআরও প্রত্যাহারের দাবি জানিয়েছে, যার মাধ্যমে কর-সুবিধা মূলত দীর্ঘমেয়াদি বিদ্যুৎ ক্রয়চুক্তিভিত্তিক বড় প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। সংগঠনটির মতে, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ, সৌর সেচ এবং অন্যান্য বিকেন্দ্রীভূত নবায়নযোগ্য জ্বালানি উদ্যোগেও সমান কর-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।

এছাড়া কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের জন্য অধিগ্রহণ করা ১৪,১৬৬ একর অব্যবহৃত জমিতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়। সংগঠনটির দাবি, এতে নতুন করে জমি অধিগ্রহণ ছাড়াই প্রায় ৬ হাজার মেগাওয়াট সৌর ও বায়ু বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।

সংগঠনটি আরও সুপারিশ করেছে, দেশে ‘গ্রিন ডিস্ট্রিক্ট’ কর্মসূচি চালু করতে, নবায়নযোগ্য জ্বালানি খাতে দক্ষ জনবল গড়ে তুলতে, ১০ লাখ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে এবং নতুন অনুমোদিত সব বড় সৌরবিদ্যুৎ প্রকল্পে ব্যাটারি সংরক্ষণব্যবস্থা বাধ্যতামূলক করতে।

সংগঠনটির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রায় ১,৬৭৯ মেগাওয়াট। সরকারের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে এ সক্ষমতা ১০,০০০ মেগাওয়াটে উন্নীত করা।

বিডব্লিউজিইডির মতে, এ লক্ষ্য অর্জনে শুধুমাত্র বড় বিনিয়োগকারীদের ওপর নির্ভর করলে হবে না; পরিবার, কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা এবং স্থানীয় সরকারকেও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে সম্পৃক্ত করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির ঘোষণা মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

১২:২৪ এম


জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ে অন্তর্ভুক্তির ঘোষণা মন্ত্রীর

জাদুশিল্পকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করার ঘোষণাটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী আজ দিয়েছেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আজ সন্ধ্যায় অনুষ্ঠিত এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা, যার আয়োজন করেছে জাদুশিল্পী ঐক্য সংস্থা, সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা করেছেন।

সংস্কৃতি মন্ত্রী বলেন, "জাদুশিল্পকে পারফর্মিং আর্টের একটি জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করা হলো।" তিনি আরও উল্লেখ করেন, "পারফর্মিং আর্ট তথা জাদুশিল্প হচ্ছে আমাদের সৃজনশীল অর্থনীতি বা ‘ক্রিয়েটিভ ইকোনমি’ এর একটি অন্যতম শক্তিশালী মাধ্যম, যা বিনোদনের পাশাপাশি ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে।" তিনি ঘোষণা করেন, জাদুশিল্পীদের কল্যাণে নতুন অর্থবছরের বাজেট থেকে যথাসম্ভব আর্থিক সহযোগিতা দেওয়া হবে।

এ সময় সংস্কৃতি মন্ত্রী জানান, "প্রতি মাসে অন্তত একবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাদু প্রদর্শনীর আয়োজন করার বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্মতি জানানো হয়েছে।" তিনি আরও বলেন, পাহাড় ও সমতলের সকল জাতিগোষ্ঠীর সংস্কৃতিকে ঐক্যবদ্ধ করে হাজার বছরের পুরনো বিশ্বখ্যাত বাঙালি সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ বক্তা ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাদুকর এবং জাদুশিল্পী ঐক্য সংস্থার প্রধান উপদেষ্টা জুয়েল আইচ। তিনি দেশের জাদুশিল্পের প্রসারে সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তকে স্বাগত জানান।

জাদুশিল্পী ঐক্য সংস্থার সভাপতি শাহীন শাহ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, যিনি দেশীয় জাদুশিল্পের বর্তমান বাস্তবতার বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন: জাদুশিল্পী ঐক্য সংস্থার উপদেষ্টা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক ও কবি রেজাউদ্দিন স্টালিন, সংস্থার উপদেষ্টা বিপাশা আইচ, এটিএন মিডিয়া কমিউনিকেশনস-এর সিইও ও উপদেষ্টা সাজেদুর রহমান মুনীম, বিআরবি ক্যাবলস-এর ডিজেএম ও উপদেষ্টা মো. সাইফুল ইসলাম এবং এটিএন এডুকেশন লিমিটেডের পরিচালক ও উপদেষ্টা রোকসানা আখতার রিনি।

অনুষ্ঠানের শেষে দেশের শীর্ষস্থানীয় ও উদীয়মান নারী-পুরুষ জাদুশিল্পীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ জাদু প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%