০৭:২২ পি.এম
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান নেত্রকোণা জেলা পুলিশের রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন। শনিবার নির্ধারিত সফরসূচি অনুযায়ী, তিনি নেত্রকোণা পুলিশ লাইন্সে পৌঁছালে জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরিদর্শনের সময়, ডিআইজি বিভিন্ন দপ্তরের কার্যক্রম ঘুরে দেখেন, যার মধ্যে রয়েছে জেলা পুলিশের রিজার্ভ অফিস, ডিপার্টমেন্টাল স্টোর, ক্লোথিং স্টোর, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল এবং মোটরযান শাখা। তিনি সংশ্লিষ্ট শাখার কার্যক্রম, গুরুত্বপূর্ণ রেজিস্টার এবং দাপ্তরিক নথিপত্র পর্যবেক্ষণ করেন।
ডিআইজি পরিদর্শনের শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রমের মানোন্নয়ন এবং দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এরপর তিনি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এর আগে, পুলিশ লাইন্সের মাল্টিপারপাস ড্রিলশেডে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের নিয়ে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।
আরও পড়ুন: জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে চাটমোহরে সাইকেল র্যালি
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। সভায় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া এবং কর্মক্ষেত্রের সমস্যাগুলো তুলে ধরেন। ডিআইজি তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো সমাধান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন