ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিয়ের অনুষ্ঠানে শাকিব খান, ভিডিও ভাইরাল


বিয়ের অনুষ্ঠানে শাকিব খান, ভিডিও ভাইরাল

ঢালিউডের মেগাস্টার শাকিব খানের নতুন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, শাকিব খান একটি বিয়ের অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল অবস্থায় উপস্থিত রয়েছেন।

এ বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক খোরশেদ আলম খসরুর মেয়ের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাকিব। যদিও সিনেমার শুটিং ও একাধিক ইভেন্ট নিয়ে তার ব্যস্ততা ছিল, কিন্তু সত্ত্বেও তিনি এই বিয়ের অনুষ্ঠানে অংশ নেন।

শাকিব খানই একমাত্র ব্যক্তিত্ব নন, বরং তারকা জগতের আরও অনেক নক্ষত্র জমকালো এই বিয়ের আসরে হাজির ছিলেন। জানা গেছে, গলফ ক্লাবে অনুষ্ঠিত বিয়ের সেই আসরের একটি সুন্দর মুহূর্তের ভিডিও চিত্রনায়িকা রোজিনা ফেসবুকে আপলোড করেছেন।

আরও পড়ুন: কক্সবাজারে নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ, মূল্য ২৭ লাখ টাকা

এদিকে, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত সকল তারকাদের মধ্যে মেগাস্টার শাকিব খান একান্তভাবে উপস্থিত ছিলেন এবং তিনি আয়োজনের কেন্দ্রবিন্দুতে ছিলেন।

বিয়ের অনুষ্ঠানে কনের সঙ্গে শাকিব একাধিক ছবি তুলেছেন এবং খসরুর পরিবারের সঙ্গে দীর্ঘ সময় খোশগল্পে মেতে ছিলেন। এরপর, বিয়ের খাবার খাওয়া শেষে আমন্ত্রিত অতিথিদের সাথে সেলফিতেও ধরা দিয়েছেন শাকিব খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন সময় ১০ আগস্ট নির্ধারণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০২:৩৩ পি.এম


শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন সময় ১০ আগস্ট নির্ধারণ

রাজধানীর মাতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশের হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে ১০ আগস্ট।

রোববার (৭ জুন) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন সময় নির্ধারণ করেন।

আজ এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের একটি তারিখ ছিল। এছাড়া মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ চারটি স্থানে ৫৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩২, নারায়ণগঞ্জে ২০, চট্টগ্রামে ৫ ও কুমিল্লায় একজন নিহতের পরিচয় শনাক্ত করেছে তদন্ত সংস্থা।

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ফলে বহু হতাহতের অভিযোগ উঠে। এরপর থেকেই ইসলামি দলগুলো ৫ মে শাপলা চত্বর হত্যাকাণ্ড দিবস হিসেবে পালন করে আসছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘পাপের প্রায়শ্চিত্ত’ নিয়ে ফারুকীর ফেসবুক স্ট্যাটাস

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০২:৩৯ পি.এম


‘পাপের প্রায়শ্চিত্ত’ নিয়ে ফারুকীর ফেসবুক স্ট্যাটাস

নির্মাতা এবং সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অস্ট্রেলিয়া সফরে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘পাপের প্রায়শ্চিত্ত’ প্রসঙ্গ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। তার এই ফেসবুক পোস্টের পর বিভিন্ন মহলে আলোচনা এবং নতুন বিতর্ক আবার শুরু হয়েছে।

রোববার (৭ জুন) তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি একটি দীর্ঘ স্ট্যাটাসে ক্ষোভ ব্যক্ত করেন। তিনি জানান, প্রত্যেকটা ভালো কাজের জন্য একটি কাফফারা ( ইসলামি শরিয়তে কাফফারা অর্থ পাপের প্রায়শ্চিত্ত, ক্ষতিপূরণ বা জরিমানা) দিতে হয় এবং সেটিই তিনি এখন দিচ্ছেন।

নির্মাতা আরও ক্ষোভ প্রকাশ করে জানান, অপ্রাসঙ্গিক ও সিলেবাসের বাইরে থাকা কিছু মানুষের মতো কথা বলছে। তিনি উল্লেখ করেন যে, সে প্রসঙ্গ এবং প্রশ্নের উত্তর দেওয়াই তার কাছে ‘কাফফারা’ হয়ে দাঁড়িয়েছে।

ফারুকী পোস্টের শেষে জানান, মুক্তিযুদ্ধ এবং জুলাইয়ের সময় তিনি সবসময় মানুষের পক্ষেই ছিলেন।

সময়ের পাঠকের জন্য ফারুকীর সে পোস্ট তুলে ধরা হলো-

“প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয় এটা জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিই। কিন্তু এটা যে এইরকম ভয়াবহ হবে এটা ভাবি নাই। আমাদেরকে নিয়ে এমন ধরনের মানুষজন কথা বলছে, যাদের উত্তর দিলে আমাদের ইজ্জত থাকে না।

উইথ অল রেসপেক্ট টু দেম, এই মানুষগুলা আমাদের চিনে না, জানে না, জীবনে কোনোকালেই আমাদের সিলেবাসেও ছিল না। এদের নিয়ে কথা বলা তো দূরের কথা, এদের নামও আমাদের আড্ডায় কেউ কখনো একবারও উচ্চারণ করেনি। এরা এতোটাই অপ্রাসঙ্গিক ছিল। আর এখন সাংবাদিক ভাই-বোনরা ফোন করে জিজ্ঞেস করেন, ভাই অমুক আপনার সম্পর্কে এই কথা বলছে, আপনার প্রতিক্রিয়া কী?

বুঝেন অবস্থা! এখন এদের কথার উত্তর দিতে হবে আমাকে? এটাই কাফফারা!

যাই হোক, তাদের মিথ্যাচার এবং সম্মিলিত প্রপাগান্ডা বলে দেয় আমি আমার কাজটি ঠিকমতো করতে পারছি। মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম। জুলাইতেও আমি মানুষের পক্ষেই ছিলাম। আলহামদুলিল্লাহ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেপ্তার ২৫, ওসি ক্লোজড

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেপ্তার ২৫, ওসি ক্লোজড

নোয়াখালীর সদর উপজেলায় আওয়ামী লীগ-ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনাকে কেন্দ্র করে যুবলীগ ও ছাত্রলীগের ফের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

রোববার (৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়ালীর পুলিশ সুপার (এসপি) টি, এম, মোশাররফ হোসেন।  এর আগে, শনিবার দিবাগত রাত থেকে রোববার ভোর পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, সদর উপজেলার নোয়ান্নই ও কালাদরাপ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে নোয়াখালী সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলামকে পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। তবে পুলিশ প্রশাসনের দাবি, এটি নিয়মিত প্রশাসনিক বদলির অংশ।

একই আদেশে ফেনীর সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলামকে সুধারাম মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম ভট্টাচার্যকে হাতিয়া থানার ওসি (তদন্ত) হিসেবে এবং হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমানকে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

নোয়ালীর পুলিশ সুপার (এসপি) টি, এম, মোশাররফ হোসেন বলেন, সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে। এটি নিয়মিত প্রশাসনিক বদলির অংশ। গত দুই দিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের ৪৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফতুল্লায় দেশীয় অস্ত্র নিয়ে হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, নারীসহ গ্রেফতার ৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


ফতুল্লায় দেশীয় অস্ত্র নিয়ে হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, নারীসহ গ্রেফতার ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় রামদা কুড়ালসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিবেশীর বাড়িতে হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর, কয়েক ঘণ্টার মধ্যে নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সময় তাদের কাছ থেকে ৭টি রামদা, ১টি কুড়াল ও ১টি চাপাতি উদ্ধার করা হয়। রোববার (৭ জুন) ভোরে সদর উপজেলার ফতুল্লা থানাধীন ভোলাইল গেদ্দারবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারপ্রাপ্তরা হলেন: সাথী বেগম (৩৮), শামীম (২৫), আরিফ (২৫), এবং তার বড় ভাই আসলাম (২৮)। বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, 'গত ৪ জুন রাত দশটায় ভোলাইল গেদ্দারবাজার এলাকায় বদরুদ্দিন জামানের বাড়িতে একদল দুস্কৃতিকারী রামদা, কুড়াল, চাপাতিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র হাতে লোহার গেইটে এবং দরজায় কোপায় এবং ঘরে ব্যাপক ভাঙচুর চালায়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবার থানায় ফোন করে অভিযোগও করেন। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে হামলা করা সেই দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে'। ওসি মাহবুব আলম আরও বলেন, গ্রেফতারদের কাছ থেকে লুটে নেয়া সাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হামলার শিকার ভুক্তভোগী বদরুদ্দিন জামানের ছেলে হৃদয় বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%