ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশসহ চূড়ান্ত হয়েছে ১০টি দল


এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশসহ চূড়ান্ত হয়েছে ১০টি দল

আগামী সেপ্টেম্বরে জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেট ইভেন্টে অংশ নেওয়া ১০টি দল চূড়ান্ত হয়ে গেছে। আইসিসির পূর্ণ সদস্য হওয়ায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান সরাসরি মূল পর্বে জায়গা পেয়েছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে নেপাল, মালয়েশিয়া, হংকং ও ওমান, যারা বাছাইপর্বে সফলভাবে অংশ নিয়েছে। আয়োজক দেশ জাপান আগেই অংশগ্রহণ নিশ্চিত করে রেখেছিল।

ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরে অনুষ্ঠিত বাছাইপর্বে নেপাল ও মালয়েশিয়া দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে গ্রুপ ‘এ’ থেকে মূল পর্বে উঠেছে। অন্যদিকে গ্রুপ ‘বি’ থেকে টুর্নামেন্টে টিকিট নিশ্চিত করেছে হংকং ও ওমান।

বাছাইপর্বে নেপাল সবচেয়ে দাপুটে পারফরম্যান্স প্রদর্শন করে। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা এই দলটি প্রথম ম্যাচে চীনকে ২২১ রানের বিশাল ব্যবধানে হারায়। পরবর্তী ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে তারা ১৬৭ রানের বড় জয় পান। কাতার অনুষ্ঠানের নাম প্রত্যাহার করে নেওয়ায় নেপাল দুই জয় নিয়ে গ্রুপসেরা হয়ে মূল পর্বে জায়গা পায়।

আরও পড়ুন: বাকৃবির কৃষি অনুষদের নবনিযুক্ত ডিনকে ফুলেল শুভেচ্ছায় বরণ

চীনের বিরুদ্ধে পরাজিত হলেও মালয়েশিয়া হংকংয়ের বিপক্ষে জয় পেয়ে মূল আসরে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করে। গ্রুপ ‘বি’-তে হংকং ও ওমানও বাহরাইন ও স্বাগতিক সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমসের মূল পর্বে জায়গা নিশ্চিত করে।

পুরুষদের ক্রিকেট ইভেন্ট আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হবে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর।

সর্বশেষ ২০২৩ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক জিতেছিল। সেমিফাইনালে ভারতের কাছে হেরে গেলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে পরাজিত করে তারা পদক নিশ্চিত করেছিল। সেই ম্যাচে ইয়াসির আলী ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

গত সপ্তাহে নারীদের ক্রিকেট ইভেন্টের আটটি দলও চূড়ান্ত হয়েছে। বাছাইপর্ব পেরিয়ে থাইল্যান্ড, মালয়েশিয়া ও চীন মূল পর্বে স্থান পায়। তাদের সঙ্গে অংশ নেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং স্বাগতিক দেশ জাপান। নারীদের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর।

আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় ডিএমপির ট্রাফিক আইন লঙ্ঘনে ১,৮১০ মামলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, নিহত ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুঁটিতে সজোরে আঘাত করে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন।

শনিবার (৬ জুন) সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের নয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত বাবুল (৫০) টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার মৃত সানোয়ার হোসেনের ছেলে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো উ-১১-৪২৮০ নম্বরের একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এই আঘাতে খুঁটিটি ভেঙে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু ঘটে। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) শামীম শেখ জানান, দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধের জন্য আগামী দুই থেকে তিন দিন পর থেকেই ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি আরও জানান, যদি কোনো প্রতিষ্ঠানে মশার লার্ভা পাওয়া যায় তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে জরিমানা কার্যকর করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।

শনিবার (৬ জুন) সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়।

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ‘ডেঙ্গু মশার লার্ভা যে প্রতিষ্ঠানে দেখা যাবে, সেখানকার সংশ্লিষ্টদের জরিমানা করা হবে। ডেঙ্গু প্রতিরোধের জন্য দুই থেকে তিন দিন পরপর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’

এবারের ডেঙ্গু প্রজাতি ও ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, চিকিৎসকেরা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর প্রকার হবে ভয়াবহ, যার নাম হেমোরেজিক। এই ডেঙ্গুতে আক্রান্ত হলে রোগীর শরীরে রক্তক্ষরণও হতে পারে। তাই সকলকে আগে থেকেই সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, অধিকাংশ সমকামী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, অধিকাংশ সমকামী

চলতি বছরের প্রথম পাঁচ মাসে কুমিল্লায় এইডসে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৭ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে অধিকাংশই পুরুষ-পুরুষ যৌনসম্পর্কে জড়িত ব্যক্তি ও পুরুষ যৌনকর্মী বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের এইচআইভি/এইডস এইচটিসি-এআরটি সেন্টার সূত্রে জানা যায়, সর্বশেষ ২৫ মে ২১ বছর বয়সী এক বিবাহিত যুবক মারা যান। এর আগে ১৩ মে ৪৯ বছর বয়সী একজন এবং ৮ মে ৩৫ বছর বয়সী আরেকজনের মৃত্যু হয়। তারা সবাই কুমিল্লা জেলার বাসিন্দা।

সেন্টারের কাউন্সিলর কাম অ্যাডমিন মো. আরিফ হাসান জানান, ২০২৬ সালের জানুয়ারিতে দুইজন, মার্চে একজন, এপ্রিলে একজন এবং মে মাসে তিনজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে চলতি বছরে এইডসে আক্রান্ত সাতজনের মৃত্যু হয়েছে।

সেন্টারের তথ্য অনুযায়ী, বর্তমানে কুমিল্লা জেলায় ৩৮৫ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি চিকিৎসা নিচ্ছেন। চলতি বছরের প্রথম পাঁচ মাসে ৬৭২ জনের নমুনা পরীক্ষার মধ্যে ৩৭ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। এদের মধ্যে চারজন একই সঙ্গে যক্ষ্মা (টিবি) ও এইচআইভিতে আক্রান্ত।

নতুন শনাক্তদের মধ্যে পাঁচজন পুরুষ যৌনকর্মী, ১৮ জন পুরুষ-পুরুষ যৌনসম্পর্কের মাধ্যমে সংক্রমিত, তিনজন বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আক্রান্ত হয়েছেন এবং দুজন বিদেশে অবস্থানকালে সংক্রমিত হয়েছেন। এছাড়া একজন নারী যৌনকর্মীর মাধ্যমে সংক্রমিত হয়েছেন এবং দুজন সাধারণ ব্যক্তি আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। বাকি ছয়জনের তথ্য এখনও চূড়ান্তভাবে শ্রেণিবদ্ধ করা হয়নি।

কুমেক এআরটি সেন্টারের পরিসংখ্যান বলছে, ২০১৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত মোট ৬ হাজার ৬৪৬টি এইচআইভি পরীক্ষায় ২৭৮ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ৪০ জন টিবিতেও আক্রান্ত ছিলেন। বর্তমানে সেন্টারে চিকিৎসা নিচ্ছেন ৬১৫ জন রোগী। একই সময়ে মোট ৪৬ জনের মৃত্যু হয়েছে এবং ১৩ জন চিকিৎসা কার্যক্রম থেকে বিচ্ছিন্ন হয়েছেন।

সংক্রমণের হারও ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। ২০১৯ সালে ২২৬টি পরীক্ষায় ১৫ জন, ২০২০ সালে ৩১১টি পরীক্ষায় ৮ জন, ২০২১ সালে ৪৯৮টি পরীক্ষায় ১৪ জন, ২০২২ সালে ৭৮৬টি পরীক্ষায় ২১ জন, ২০২৩ সালে ১ হাজার ২৩০টি পরীক্ষায় ৪৮ জন, ২০২৪ সালে ১ হাজার ৪৮১টি পরীক্ষায় ৫৮ জন এবং ২০২৫ সালে ১ হাজার ৪৪২টি পরীক্ষায় ৭২ জন এইচআইভি পজিটিভ শনাক্ত হন। ২০২৬ সালের মাত্র পাঁচ মাসেই ৬৭২টি পরীক্ষায় ৩৭ জন আক্রান্ত শনাক্ত হওয়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বিষয়টিকে উদ্বেগজনক বলে মনে করছেন।

সচেতনতা বৃদ্ধি, নিরাপদ যৌন আচরণ এবং নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন স্বাস্থ্যসংশ্লিষ্টরা। আক্রান্তদের পরিচয় গোপন রেখে চিকিৎসা ও পরামর্শসেবা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কুমেক হাসপাতালের এইচআইভি/এইডস সেন্টার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ কোম্পানির কর্মী রুবেল মিয়া নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০২:০৩ পি.এম


ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ কোম্পানির কর্মী রুবেল মিয়া নিহত

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ট্রাক এবং মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনার ফলে রুবেল মিয়া (৩০) নামক এক ওষুধ কোম্পানির কর্মী নিহত হয়েছেন।

শনিবার (৬ জুন) সকাল ৬টা সময়, উপজেলার পুটিমারা ইউনিয়নের ৫ নম্বর দলার দরগা এলাকায় এই দুর্ঘটনার ঘটনা ঘটে।

মৃত রুবেল মিয়া পার্বতীপুর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের টেংরাগঞ্জ সরদারপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানিতে কাজ করতেন।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুরগামী একটি ট্রাকের সামনের চাকা হঠাৎ করে ব্লাস্ট হয়ে যায়, যা চালককে গাড়ির নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করে। এসময়, বিপরীত দিক থেকে আসা গোবিন্দগঞ্জগামী একটি মোটরসাইকেলকে ট্রাকটি জোরালোভাবে ধাক্কা দেয়। এর ফলে, মোটরসাইকেলসহ রুবেল মিয়া সড়কের পাশের খাদে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে নিহতের স্বজনদের বিষয়টি অবহিত করা হয়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। তাদের শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলিতেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%