০৯:০৬ পি.এম
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বাংলাদেশও যে বিশ্বমানের সর্বাধিক প্রযুক্তি পণ্য উৎপাদন করতে পারে, ওয়ালটন তা প্রমাণ করেছে। ওয়ালটন নিয়ে একজন বাংলাদেশি হিসেবে তিনি গর্বিত বলেও মন্তব্য করেন।
তিনি বলেন, ওয়ালটন সত্যিই এক বিস্ময়। ওয়ালটন এত সুন্দর এবং সুবিশাল দেশীয় ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে যা দেখে দেখে আমরা অভিভূত।
আজ বৃহস্পতিবার গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রির পিএলসির হেডকোয়ার্টার্সে যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর প্রেস পরিদর্শন, নির্ধারিত সময়ে বই পৌঁছানোর নিশ্চয়তা
ফকির মাহবুব আনাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশীয় শিল্প ও উদ্যোক্তাদের সহায়তায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে ২০২৬- ২৭ অর্থবছরের ঘোষিত বাজেটে দেশীয় শিল্প ও উদ্যোক্তাদের সহায়তায় বেশ কিছু কর ও শুল্ক সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
উদ্বোধন শেষে মন্ত্রী ওয়ালটনের বিভিন্ন কারখানা ঘুরে দেখেন। এ সময় ওয়ালটনের কর্মকর্তারা মন্ত্রীকে তাদের পণ্যের উৎপাদন প্রক্রিয়া, গুণগত মান যাচাই এবং বাজারজাতকরণ-এর বিষয়ে বিস্তারিত অবহিত করেন।
বাংলাদেশে উচ্চ প্রযুক্তি সম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি) উৎপাদন করছে গ্লোবাল টেক জায়ান্ট ওয়ালটন। নিজস্ব ও দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে পিসিবিএসহ বিভিন্ন প্রযুক্তি পণ্য রপ্তানি করছে ওয়ালটন।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানীকৃত ওয়ালটন পিসিবিএ বা মাদারবোর্ড যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক গানশট শনাক্তকরণ ও জরুরি উদ্ধারকাজ পরিচালন সিস্টেমের সিকিউরিটি ডিভাইসে ব্যবহৃত হবে। যুক্তরাষ্ট্রের উইসকনসিন প্রদেশে অবস্থিত তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান সেফপ্রো টেকনোলজিস ইনকর্পোরেশন ওয়ালটনের তৈরি এই মাদারবোর্ড আমদানি করছে। যুক্তরাষ্ট্রের স্কুল কলেজের শিক্ষার্থীসহ জনসাধারণের জীবন রক্ষার কার্যকর নিরাপত্তা ব্যবস্থা সরবরাহে সেফপ্রো টেকনোলজিস ইনকর্পোরেশন এর ব্যাপক সুনাম ও অবদান রয়েছে।
আরও পড়ুন: মাদক সেবনের অভিযোগে ছাত্রদল নেতা জহিরুল ইসলামকে সাময়িক অব্যাহতি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন