প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত লক্ষ্মীপুর জেলা কমিটিকে স্বাগত জানাতে রামগতি উপজেলা যুবদল আনন্দ মিছিল করেছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে, উপজেলা সদর আলেকজান্ডার বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
মিছিলটি আলেকজান্ডার বাজারের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করায় পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
উপজেলা যুবদলের আহ্বায়ক শিবলী নোমানের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদস্য সচিব শাহ মো. শিব্বির, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল করিম মাস্টার, যুবদল নেতা জমির আলী মাস্টার, আলম হাওলাদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৬ জুন কেন্দ্রীয় যুবদল আব্দুল আলীম হুমায়ুনকে সভাপতি এবং সৈয়দ রশিদুল হাসান লিংকনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট লক্ষ্মীপুর জেলা যুবদলের কমিটি অনুমোদন দেয়।
নবগঠিত কমিটিতে রামগতি উপজেলা যুবদলের আহ্বায়ক শিবলী নোমান ও রামগতি পৌরসভা যুবদলের আহ্বায়ক আব্দুল করিম মাস্টারকে সহসভাপতি, শাহ মো. শিব্বিরকে যুগ্ম সাধারণ সম্পাদক, মাহবুবুর রহমান কবিরকে সহ-সাধারণ সম্পাদক, জমির আলী মাস্টারকে সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক এবং আলম হাওলাদার ও মির্জা নোমানকে সদস্য করা হয়েছে।
নেতাকর্মীরা আশাবাদী যে, নতুন কমিটির নেতৃত্বে লক্ষ্মীপুর জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন