ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

যাত্রাবাড়ীতে নির্মীয়মাণ ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


যাত্রাবাড়ীতে নির্মীয়মাণ ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

যাত্রাবাড়ির মাতুয়াইলে একটি নির্মীয়মাণ বহুতল ভবন থেকে পড়ে মৃত্যু হয়েছে মো. ফাহিম মিয়া (২৮) নামের এক রডমিস্ত্রির। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ফাহিমের বাড়ি শরিয়তপুর জেলায়। তিনি যাত্রাবাড়ির মাতুয়াইল এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থাকতেন।

নিহত ফাহিমের সহকর্মী ফরিদ মিয়া জানান, ফাহিম বিকেলে মাতুয়াইল মোল্লা কদম আলি মসজিদ সংলগ্ন এলাকায় একটি নির্মীয়মাণ ৮ তলা ভবনের ছাদে ঢালাইয়ের জন্য কলাম বোর্ড ফিটিং করছিলেন।

আরও পড়ুন: আজ বিসর্জনে শেষ হবে দুর্গাপূজা

এই সময় অসাবধানতাবশত তিনি ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। এমতাবস্থায়, তাকে উদ্ধার করে বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উচ্চশিক্ষাকে কর্মমুখী করতে শিল্প-একাডেমিয়া সহযোগিতা বাড়ানো হবে : ইউজিসি সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


উচ্চশিক্ষাকে কর্মমুখী করতে শিল্প-একাডেমিয়া সহযোগিতা বাড়ানো হবে : ইউজিসি সদস্য

দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরো বাস্তব ও কর্মমুখী করার জন্য অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। এই তথ্যটি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

তিনি উল্লেখ করেন যে, বিভাগীয় শহরগুলোতে অবস্থিত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে স্থানীয় শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্ক স্থাপন করে এ কার্যক্রমের সূচনা করা হবে।

আজ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আয়োজিত ‘শিক্ষা-শিল্পের ঐকতান, কর্মসংস্থানের সমাধান’ শীর্ষক এক মুক্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউজিসি সদস্য অধ্যাপক আল-মামুন আরও বলেন, বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে উঠলে শিক্ষার্থীরা সরাসরি হাতে-কলমে শিক্ষা লাভের সুযোগ পাবে। এটি তাদের কর্মজীবনে প্রবেশকে অনেক সহজ করে তুলবে।

বর্তমান সরকার উদ্ভাবন, গবেষণা ও দক্ষ মানবসম্পদ গঠনে বিশেষ গুরুত্ব দিচ্ছে, উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের কেবল প্রাতিষ্ঠানিক ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবমুখী দক্ষতা অর্জন এবং নতুন জ্ঞান অনুসন্ধানে আগ্রহী হতে হবে।

শিক্ষাখাতে সামাজিক ও ভৌগোলিক বৈষম্য দূর করার বিষয়ে তিনি জোর দিয়ে বলেন, ‘শিক্ষা কোনো নির্দিষ্ট ধনিক শ্রেণির একচেটিয়া অধিকার নয়। ধনী-দরিদ্র নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে হবে।’

ড. আব্দুল্লাহ-আল-মামুন আরও জানান, অনগ্রসর অঞ্চলের মানুষের দোরগোড়ায় শিক্ষার সুফল পৌঁছে দেওয়া এবং দেশের প্রান্তিক অঞ্চলের সুপ্ত প্রতিভা বিকাশে উপযুক্ত পরিবেশ তৈরিতে ইউজিসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম শিক্ষা ও শিল্পখাতের মধ্যে বিদ্যমান ব্যবধান কমিয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, যুগের চাহিদার সাথে সঙ্গতি রেখে বাস্তবমুখী শিক্ষা ও দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে দেশের বেকারত্ব সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।

ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, পাবিপ্রবি উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মুক্ত আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এ কে এম মতিনুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে যুক্তরাজ্যে দুইজনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


চীনের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে যুক্তরাজ্যে দুইজনের কারাদণ্ড

যুক্তরাজ্যে বসবাসরত গণতন্ত্রপন্থী হংকং কর্মীদের ওপর নজরদারি চালানোর অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ব্রিটিশ আদালত। জানা গেছে, তাদের মধ্যে একজন ব্রিটিশ সীমান্ত বাহিনীর কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে, বৃহস্পতিবার লন্ডনের ওল্ড বেইলি আদালত ৬৬ বছর বয়সী চুং বিউ এবং বিল ইউয়েনকে ৮ বছরের এবং ৪১ বছর বয়সী চি লেউং ওয়াই ওরপে পিটার ওয়াইকে ১০ বছরের কারাদণ্ড দেন। উল্লেখ্য, দুইজনেই ব্রিটিশ ও চীনা নাগরিকত্বধারী।

গত মাসে তারা বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার অভিযোগে দোষী সাব্যস্ত হন। আদালতের তরফ থেকে জানানো হয়েছে যে, ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের মে পর্যন্ত তারা যুক্তরাজ্যে বসবাসকারী প্রভাবশালী গণতন্ত্রপন্থী হংকং ভিন্নমতাবলম্বীদের ওপর নজরদারি চালিয়েছিলেন।

ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুসারে, যুক্তরাজ্যে চীনের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া ইউয়েন এবং ওয়াই প্রথম ব্যক্তি বলে বিবেচিত হচ্ছেন।

ওয়াইয়ের বিরুদ্ধে অপর একটি অভিযোগ ছিল যে, তিনি সীমান্ত বাহিনীর কর্মকর্তা হিসেবে নিজের দায়িত্বের অপব্যবহার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাটাবেসে প্রবেশ করে নজরদারির লক্ষ্যবস্তু ব্যক্তিদের তথ্য সংগ্রহ করেন।

রায় ঘোষণার সময় বিচারক ববি চিমা-গ্রাব বলেন, ‘বর্তমানে যুক্তরাজ্য বিদেশি রাষ্ট্রীয় শক্তির অবিরাম, অভিযোজনক্ষম এবং প্রায়ই গোপন হস্তক্ষেপের মুখোমুখি। তাই আধুনিক গোয়েন্দা কর্মকাণ্ড শুধুমাত্র সামরিক বা সরকারি গোপন তথ্য চুরির মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং এটি নজরদারি, তথ্য সংগ্রহ, ভয়ভীতি প্রদর্শন এবং ভিন্নমতাবলম্বীদের লক্ষ্যবস্তু করার মাধ্যমে পরিচালিত হতে পারে।’

লন্ডন কাউন্টার টেররিজম পুলিশের প্রধান কমান্ডার হেলেন ফ্লানাগান বলেন, অভিযুক্তদের কর্মকাণ্ড ছিল সত্যিই ‘শীতল আতঙ্ক’ সৃষ্টি করতে সক্ষম। তার মতে, ‘তারা যুক্তরাজ্যে অবস্থানরত গণতন্ত্রপন্থী কর্মীদের ওপর গুপ্তচরবৃত্তি করছিল। এসব ব্যক্তি কেবল হংকং ও চীনা সরকারের নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন।’

লন্ডনে অবস্থিত চীনা দূতাবাস মামলাটিকে ‘আইনের অপব্যবহার’ করে পরিচালিত একটি রাজনৈতিক পদক্ষেপ বলে উল্লেখ করেছে। ব্রিটিশ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বিদেশি প্রভাব ও গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা রক্ষার ব্যাপারে কঠোর অবস্থান বজায় রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদের অধিবেশন রোববার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


সংসদের অধিবেশন রোববার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামী ২১ জুন, রোববার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এই মুলতবি ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল চালুর পর, অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের বিষয়ে ব্রিটিশ সরকারের আগ্রহের কথা জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

আজ বৃহস্পতিবার, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ আগ্রহের কথা জানান।

এ সাক্ষাৎটি সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বৈঠকের সময়, ব্রিটিশ হাইকমিশনার বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরো সুদৃঢ় হওয়ার আশা প্রকাশ করেন।

এ বৈঠকে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ খাতে ব্রিটিশ সরকারের সহযোগিতার প্রস্তাবও দেওয়া হয়।

এছাড়া, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়, যা দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%