০৬:২৫ পি.এম
রাজবাড়ীর পাংশা থানা পুলিশ বিশেষ ক্ষমতা আইন সংক্রান্ত মামলায় দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন, পাংশা উপজেলার বাবুপাড়া গ্রামের মৃত ডাঃ গিয়াস উদ্দিনের পুত্র এবং বাবুপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য বাশারুজ্জামান সোহাগ (৩৬)। অপরজন হলেন, রঘুনাথপুর গ্রামের আব্দুস সালাম সরদারের পুত্র এবং পাংশা পৌরসভার ৯নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম (৪৫)।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাংশা থানার পুলিশ ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তের আওতায় আসামী বাশারুজ্জামান সোহাগ ও শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীদের রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসেবে যোগদান করলেন জাহাঙ্গীর
তিনি আরও উল্লেখ করেন, আসামীরা বর্তমান সরকার বিরোধী বিভিন্ন কার্যকলাপের সাথে জড়িত এবং সরকারের ভাবমূর্তী ক্ষুন্ন করার লক্ষ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারসহ অন্তরঘাঁতমূলক কার্যকলাপ করছে বলে প্রমাণ পাওয়া গেছে। পুলিশী অভিযান অপরাধ দমনে অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন