০৮:৫১ এম
বর্তমানে মধ্যপ্রাচ্যে চলতে থাকা যুদ্ধ পরিস্থিতির ফলে সবচেয়ে বেশি নিরীহ ও অসহায় শিশুদের বলি হতে হচ্ছে। সম্প্রতি জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল (ইউনিসেফ)-এর প্রকাশিত এক রিপোর্টে এই ভয়াবহ চিত্র সামনে এসেছে।
ইউনিসেফের রিপোর্ট অনুযায়ী, গত পাঁচ মাসে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে কেবল ইরানে হতাহত শিশুর সংখ্যা আড়াই হাজারের বেশি হয়ে গেছে। আর মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ মিলিয়ে এই সংখ্যা ৪ হাজারেরও ওপর চলে গেছে।
শুক্রবার (৩১ জুলাই) ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক আবদুল ফোফানা জানান, শিশুদের জন্য নিরাপদ হওয়ার কথা ছিল এমন সব জায়গায় হামলা ও মৃত্যুর শিকার হয়ে যাচ্ছে—যথা নিজেদের বাড়িঘর, স্কুল এবং খেলার মাঠ। তিনি গত ৩০ জুলাই দক্ষিণ ইরানের কেশম দ্বীপের এক আবাসিক ভবনে হামলার উদাহরণ দিয়ে বলেন, সেখানে মা-বাবার সাথে মাত্র দুই বছরের একটি শিশু প্রাণ হারিয়েছে এবং আরো দুইজন শিশু গুরুতর আহত হয়েছে।
আরও পড়ুন: সাদিক কায়েম: ফ্যাসিবাদ ও বিএনপি একাকার হয়ে গেছে
ইউনিসেফের পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ মাসের যুদ্ধে বিশ্বের ছয়টি দেশে ৪ হাজারের মধ্যে বেশি শিশু নিহত বা আহত হয়েছে। এর মধ্যে আড়াই হাজারের বেশি শিশু ইরানের। এছাড়া, ইরানে যুদ্ধে ৩৮৬ জন শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ২১১৭ জন। ফোফানা ক্ষোভ প্রকাশ করে বলেন, যে যুদ্ধের কোনো অংশীদার শিশুরা শুরু করেনি কিংবা নিজেদের পক্ষ থেকে তা থামানোর কোনো ক্ষমতা নেই, সেই যুদ্ধের ভয়াবহ মাশুল তাদের উপর চাপিয়ে দেওয়া কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি বলেন, সংঘাতের কোনো পক্ষ যেন শিশুদের এই চরম কষ্টকে 'স্বাভাবিক' মনে না করে।
পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে ইউনিসেফ সংঘাতরত সকল পক্ষকে অবিলম্বে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার এবং সম্পূর্ণ যুদ্ধবিরতি বাস্তবায়নের জোর দাবি জানিয়েছে। শিশুদের যেখানেই থাকুক, সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।
আরও পড়ুন: পাকিস্তানের খাদ্যশস্য সংরক্ষণ অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ: খাদ্যমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন