প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৪ ডলারেরও বেশি কমে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা দেওয়ার পর বড় একটি পতন দেখা দিয়েছে তেলের দামে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণায় জানিয়েছেন, তিনি তেহরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন, তবে তার শর্ত হলো দ্রুত একটি সমঝোতায় পৌঁছাতে হবে।
নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন যে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন মাত্রার সামরিক শক্তি ব্যবহারের জন্য প্রস্তুত ছিল। তবে ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রকে হামলা থেকে বিরত থাকার অনুরোধ করেছে, কারণ একটি সম্ভাব্য চুক্তির মৌলিক কাঠামো নিয়ে সমঝোতা হয়েছে।
ট্রাম্পের দাবি অনুযায়ী, সম্ভাব্য ওই চুক্তির আওতায় হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে উন্মুক্ত রাখা হবে এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটবে। তিনি বলেন, ‘বিশ্বের কল্যাণ এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের স্বার্থে আমি হামলা বাতিল করতে সম্মত হয়েছি, তবে শর্ত হলো দ্রুত একটি চুক্তি সম্পন্ন হতে হবে।’
ট্রাম্পের এ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বড় পতন ঘটেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, রোববার রাত ১১টার মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম ৪.০৮ ডলার বা ৪.৬৪ শতাংশ কমে খুঁজে পাওয়া গেছে ব্যারেলপ্রতি ৮৩.৮৫ ডলারে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪.০১ ডলার বা ৪.৭৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮০.৬৬ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আবারও হামলা শুরু করলে এবং তেহরানের বাহিনী ওমান উপকূলের কাছে বেশ কয়েকটি তেলবাহী জাহাজে হামলা চালালে, দুই ধরনের তেলের দামই ২০ শতাংশের বেশি বেড়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন