ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির


যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, যারা নিজেদের পরিচয় গোপন করে অপকর্ম ও দুর্নীতি করে, তারাই সবচেয়ে বড় গুপ্ত। তিনি উল্লেখ করেন, "মানুষ আদালতে গেলে আর শোষণ-বঞ্চনার শিকার হবে না, ন্যায়বিচার পাবে।" তিনি আরও বলেন, সন্তানরা ভালো শিক্ষা পাবে, হাতে ভালো কাজ পাবে এবং তারা দেশ গড়বে। তিনি আশা প্রকাশ করেন যে, দেশ থেকে চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতি নির্মূল হবে। কিন্তু তিনি দুঃখ প্রকাশ করেন যে, "কিন্তু তার একটাও হয়নি।"

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের লালদিঘী ময়দানে ১১ দলীয় জোটের লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির চেয়ারম্যান কর্ণেল (অব) অলি আহমদ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে লংমার্চের বিশাল গাড়ি বহর নগরীর লালদীঘির পাড়ে পৌঁছে। এসময় নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করে।

আরও পড়ুন: ২৪ ঘন্টায় ডিএমপি’তে ট্রাফিক আইন লঙ্ঘনে ২১১১টি মামলা

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, "ফেব্রুয়ারির ১২ তারিখ জনগণ দুটি ভোট দিয়েছিল। একটি জাতীয় সংসদের সদস্য নির্বাচনের জন্য, আরেকটি বাংলাদেশের রাজনীতির পরিবর্তনের জন্য সংস্কার পরিষদের সদস্য নির্বাচনের উদ্দেশ্যে।" তিনি উল্লেখ করেন, একই ব্যক্তিকে দুটি ভোট দিতে হয়েছিল। নির্বাচনের আগে বর্তমান সরকারি দল এবং তারা সবাই বলেছিল, গণভোটে ‘হ্যাঁ’ বলুন।

তিনি বলেন, "‘হ্যাঁ’ বিজয়ী হলে গণভোটের রায় বাস্তবায়ন করতে আমরা বদ্ধপরিকর। বিএনপিও এ কথা বলেছে, আমরাও বলেছি। ছয় মাস চলে গেল, বিএনপি কি তাদের কথা রেখেছে?"

তিনি আরও বলেন, "ওই সময় বাংলাদেশের মানুষ বুকভরা আশা নিয়ে ভেবেছিল, এবার একটা পরিবর্তন আসবে। বাংলাদেশে ফ্যাসিবাদের জন্ম হবে না।" তিনি পুনর্ব্যক্ত করেন যে, "মানুষ আদালতে গেলে আর শোষণ-বঞ্চনার শিকার হবে না, ন্যায়বিচার পাবে।"

জামায়াত আমির বলেন, "তারা তখন বলেছিল, অনির্বাচিত সরকার যত দ্রুত বিদায় নেবে, দেশের তত মঙ্গল হবে।" তিনি প্রশ্ন করেন, "অনির্বাচিত সরকার আমাদের জান্নাতে পাঠায়নি, এটা ঠিক। কিন্তু অনির্বাচিত সরকারের সময় আপনারা যেমন ছিলেন, এখন কি সেই সুবিধাগুলো পাচ্ছেন?"

আরও পড়ুন: বিএনপি সরকার আগের স্বৈরাচারের পথেই হাঁটছে: জামায়াত আমির

ঢাকা বিমানবন্দরে এক প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের প্রসঙ্গ তুলে ডা. শফিকুর রহমান বলেন, "কয়েক দিন আগে তিনজন ছিনতাইকারী একজন প্রবাসীর স্বর্ণ ছিনতাই করেছে।" তিনি জানান, ছিনতাইয়ের সময় তারা নিজেদের আওয়ামী লীগের লোক পরিচয় দিয়ে ভয় দেখিয়েছিল। তবে ধরা পড়ার পর দেখা গেল, তারা বিএনপির লোক।

তিনি বলেন, "এরা গুপ্ত। যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, দুর্নীতি করে, সেই হচ্ছে সবচেয়ে বড় গুপ্ত।"

সমাবেশে এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, "স্বৈরাচারে রেখে যাওয়া সমস্যার সমাধান যদি আপনি করতে না পারেন তাহলে সেটা প্রথমে সবের আগে জনগণের কাছে স্বীকার করুন।" তিনি বলেন, "স্বীকার করুন এই সমস্যার সমাধান আপনার একা পক্ষে সম্ভব নয়।"

তিনি আরও বলেন, "স্বীকার করুন আপনার কাছে কোনো সঠিক পরিকল্পনা নাই দেশকে নেতৃত্ব দেওয়ার এবং বিরোধী দলের সাথে আলোচনায় বসুন।" তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "বিরোধী দল সমর্থন না দিলে এই দেশ আপনার পক্ষে একা চালানোর সম্ভব নয়।"

আরও পড়ুন: দুর্গাপূজার মূল দর্শন অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো: রাষ্ট্রপতি

তিনি বলেন, "এই বাস্তবতা মেনে নিন। আমরা স্বৈরাচারকে, অতীত স্বৈরাচারকে আসার কোনো পথ করে দিচ্ছি না।"

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, "তারেক রহমান এই সমস্যার সংকট আপনিই তৈরি করেছেন।" তিনি উল্লেখ করেন, "আপনি সংসদকে কার্যকর করেননি। সংসদ কার্যকর না হওয়ার কারণে আজকে আন্দোলন রাজপথে গড়িয়েছে।"

তিনি বলেন, "আপনি যদি প্রথমেই গণভোটের গণরায় সংবিধান বাস্তবায়ন পরিষদ করতেন তাহলে সেই সংবিধান পরিষদে আমরা আলোচনা করতে পারতাম।"

তিনি অভিযোগ করেন, "জনগণের নির্বাচিত এমপিদেরকে কাজ করতে দিচ্ছেন না।" তিনি বলেন, "দেশের অন্য সকল প্রতিষ্ঠানের মতো এই সংসদকেও একটা একদলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছেন।"

আরও পড়ুন: ভূমি খাতে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "আমরা হুঁশিয়ার করে দিতে চাই সংসদ যদি আস্তে একাকার হয়ে যাবে।" তিনি বলেন, "তার আগেই আপনি জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করুন।"

তিনি বলেন, "নতুনভাবে জনগণের দেওয়া প্রতিশ্রুতি আপনারা ভঙ্গ করেছেন।"

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় জোটের সমন্বয়ক এইচ এম হামিদুর রহমান আজাদ বলেন, "গোটা বাংলাদেশ আজ বিস্ফোরণময়।" তিনি জানান, "সকাল থেকে লালদীঘি পর্যন্ত জনতার ঢল নেমেছে।"

তিনি বলেন, "এই জনগণ যদি রাস্তায় নামে, ১১ দলের ঐক্যেরও প্রয়োজন হবে না। জনগণ ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিদায় নিশ্চিত করবে।"

আরও পড়ুন: এবি পার্টি: সরকারের জুলাই সনদ বাস্তবায়নের আশ্বাসে জাতি বিরক্ত

তিনি অভিযোগ করেন, "দেশে গ্যাস সংকট নেই এমন বক্তব্যের সঙ্গে বাস্তবতার মিল নেই।"

জাতীয় নাগরিক পার্টির এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, "বিএনপির নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে তাদের পরিবারের সদস্যদের প্রশ্ন করা উচিত কেন তারা জনগণের ওপর ‘জুলুম’ করেছেন।"

তিনি বলেন, "জনগণের দাবি আদায়ে বর্তমানে ছয় দফা নিয়ে আন্দোলন চলছে।"

১১ দলীয় ঐক্যের লংমার্চের পৌঁছানোর আগেই চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘির মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শনিবার দুপুরের পর থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে ময়দানে আসতে শুরু করেন।

আরও পড়ুন: ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন মেহেরদাদ আখলাঘি কেতাবচি

এসময় আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সমাবেশ ঘিরে নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও সমাবেশস্থলের আশপাশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, লালদীঘির মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে জহুর হকারমার্কেট, জেলা পরিষদ মার্কেট পর্যন্ত নেতা-কর্মী অবস্থান নিয়েছে। শনিবার দুপুরের পর থেকেই লালদীঘি ময়দানে চকবাজার, কোতোয়ালী মোড়, কাজির দেউড়ি, লাভলেইন, সিআরবি মোড়, টাইগারপাস ও আন্দরকিল্লা এলাকা মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে।

কক্সবাজার, তিন পার্বত্য জেলা এবং চট্টগ্রামের ১৫টি উপজেলা ও মহানগরের ১৬টি থানা থেকে হাজার হাজার নেতাকর্মী খন্ড খন্ড মিছিল নিয়ে লালদীঘির মাঠে জমায়েত হন।

নেতাকর্মীদের হাতে শোভা পায় বিভিন্ন ধরনের পোস্টার, প্ল্যাকার্ড ও ব্যানার, যেখানে ৬ দফা দাবি স্পষ্টভাবে তুলে ধরে তা বাস্তবায়নের আহ্বান জানানো হচ্ছে।

সমাবেশে মাগরিবের আগ পর্যন্ত বক্তব্য রাখেন, চট্টগ্রাম -১৫ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর আমীর নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল ইসলাম চৌধুরী, এনসিপির চট্টগ্রাম মহানগরীর আহবায়ক মোহাম্মদ মীর শোয়াইব, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চলের সদস্য জাফর সাদেকসহ আরও অনেকে।

শনিবার সকাল সোয়া ৮টার পর রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে চট্টগ্রামের পথে লংমার্চ শুরু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমিনবাজারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৩ এম


আমিনবাজারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারের আমিন বাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) সদস্য আলতাফ হোসেন (৫৮) কে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার রাত ৮টার দিকে সাভারের আমিনবাজার বরদেশি এলাকায় কয়েকজন মিলে তাকে পিটিয়ে হত্যা করে। আলতাফ হোসেন ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন। এ ঘটনার ফলে তার ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সাভার থানার আমিনবাজার বড়দেশি মদিনা হাউজিং এলাকায় গেঞ্জি ফ্যাক্টরির সামনে একটি প্রাইভেট কার রাখাকে কেন্দ্র করে ১০-১৫ জনের হামলার শিকার হন পুলিশ সদস্য আলতাফ ও তার ছোট ছেলে আরিফ।

স্থানীয়রা রাত সাড়ে ৯টার দিকে তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

আলতাফ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে সাভারের আমিনবাজার এলাকায় বসবাস করতেন।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বারবার পে স্কেলের গেজেট প্রকাশের তারিখ পেছানোর নেপথ্যে কী?

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৬ এম


বারবার পে স্কেলের গেজেট প্রকাশের তারিখ পেছানোর নেপথ্যে কী?

সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে স্কেলের গেজেট প্রকাশের ক্ষেত্রে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

 

রোববার (৬ সেপ্টেম্বর) নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তা হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছে সংশ্লিষ্ট একাধিক সূত্র। ফলে দীর্ঘদিন ধরে অপেক্ষা করা সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন উদ্বেগ দেখা দিয়েছে।

সূত্রগুলো জানাচ্ছে, যদি রোববার গেজেট প্রকাশ না হয়, তবে এই সপ্তাহের মধ্যে তা প্রকাশ করা হতে পারে। সম্ভাব্য তারিখ হিসেবে ১০ সেপ্টেম্বরের কথা শোনা যাচ্ছে। তবে নির্দিষ্ট তারিখটি নির্ভর করছে বাকি থাকা প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়া কত দ্রুত শেষ হয় তার ওপর।

কেন বারবার পেছাচ্ছে গেজেট

সংশ্লিষ্টদের ভাষ্যমতে, পে স্কেলের গেজেট প্রকাশে প্রধান বাধা কোনো নীতিগত সিদ্ধান্ত নয়; বরং এটি সংশ্লিষ্ট ধারাবাহিক প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়ার সঙ্গে জড়িত। মন্ত্রিসভায় পে স্কেল অনুমোদনের পরেও সরাসরি গেজেট প্রকাশ করা সম্ভব নয়। এর আগে প্রজ্ঞাপনের খসড়া প্রস্তুত করতে হয়, সরকারি মুদ্রণ প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, সংশ্লিষ্ট দপ্তরের যাচাই এবং আইন মন্ত্রণালয়ের ভেটিংসহ কয়েকটি ধাপ সম্পন্ন করতে হয়।

জানা গেছে, নবম জাতীয় পে স্কেলের রেজুলেশন ইতোমধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস) পাঠানো হয়েছে। সেখানে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এটি আবার অর্থ মন্ত্রণালয়ে আসবে। এরপর খসড়াটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। ভেটিং শেষ হওয়ার পর এসআরও নম্বর দিয়ে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।

অর্থাৎ, মন্ত্রিসভায় অনুমোদন হয়ে গেলেও গেজেট প্রকাশের আগে একাধিক দাপ্তরিক ধাপ সম্পন্ন হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা কঠিন হয়ে পড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ‘রেজুলেশন বিজি প্রেসে পাঠানো হয়েছে। বিজি প্রেসের প্রক্রিয়া শেষে এটি অর্থ মন্ত্রণালয়ে আসবে। এরপর আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। সবশেষে এসআরও নম্বর দিয়ে গেজেট প্রকাশ করা হবে। আশা করছি, বাকি কাজ ও প্রক্রিয়া চলতি সপ্তাহেই হয়ে যাবে।’

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মন্ত্রিসভার অনুমোদনের পরও প্রজ্ঞাপন জারির ক্ষেত্রে প্রশাসনিক ও আইনগত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রয়োজন রয়েছে। এসব ধাপ সম্পন্ন করতেই প্রত্যাশার তুলনায় কিছুটা বেশি সময় লাগছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভ-য়া-বহ আগুনে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫৩ এম


কঙ্গোয় বিয়ের অনুষ্ঠানে ভ-য়া-বহ আগুনে নিহত ২২

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসায় একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কিছু ব্যক্তি। স্থানীয় কর্মকর্তাদের মতে, নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর লিংওয়ালা এলাকার একটি ভবনে বিয়ের অনুষ্ঠান চলাকালীন আগুনের সূত্রপাত ঘটে। আগুন দ্রুতভাবে পুরো ভবনে ছড়িয়ে পড়লে অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বের হওয়ার চেষ্টা করলেও, ভবনের সরু করিডোর এবং সীমিত বের হওয়ার পথের কারণে তারা আটকা পড়েন।

লিংওয়ালা এলাকার মেয়র নরবার্ট মুশিঙ্গা জানিয়েছেন, প্রাথমিকভাবে ২২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে উদ্ধার ও শনাক্তকরণ কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত নিহতের সংখ্যা চূড়ান্তভাবে বলা সম্ভব নয়।

অগ্নিকাণ্ডের ফলে আহতদের চিকিৎসা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চলছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

কঙ্গোর উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাকম্যাঁ শাবানি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এই ঘটনাকে একটি মর্মান্তিক ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে কঙ্গোর জাতীয় রেডিও ও টেলিভিশনের ক্যামেরাম্যান গাই কিতোকো আলোমাও ছিলেন। বিয়ের অনুষ্ঠানে এমন প্রাণহানির ঘটনায় কিনশাসা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষ, নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫৯ এম


ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘর্ষ, নিহত ৬০

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত বাহিনীর সদস্যদের সঙ্গে হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে ৬০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন। ২০২২ সালে যুদ্ধবিরতি ভঙ্গ হওয়ার পর থেকে এটি দেশের মধ্যে ঘটে যাওয়া কিছু তীব্র লড়াইয়ের মধ্যে একটি।

শনিবার (৫ সেপ্টেম্বর) সংঘর্ষের ঘটনায় নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও অন্তর্ভুক্ত রয়েছে, যা দেশটির চিকিৎসা ও সামরিক সূত্রগুলো নিশ্চিত করেছে। গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

ইয়েমেনের সামরিক বাহিনীর তিনটি সূত্রের তথ্য অনুযায়ী, ওইদিন দক্ষিণপশ্চিম ইয়েমেনে দু'পক্ষের মধ্যে কয়েক ঘণ্টা ধরে চলা লড়াইয়ে সরকারি বাহিনীর ২৬ সেনা নিহত হয়েছে।

অন্যদিকে, ইরান সমর্থিত হুথি গোষ্ঠির চিকিৎসা ও সামরিক সূত্রগুলো জানায়, এ সংঘর্ষে ৩১ বিদ্রোহী যোদ্ধার মৃত্যু হয়েছে।

সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা তায়িজ শহরের একটি মেডিকেল সূত্র জানায়, একটি যাত্রীবাহী বাসে ক্ষেপণাস্ত্রের আঘাতে ছয় বেসামরিক নাগরিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) হুথিদের অবস্থানে ধারাবাহিক বিমান হামলা চালায়। এর ফলে দু'পক্ষের মধ্যে সংঘাত উল্লেখযোগ্যভাবে তীব্র হয়ে ওঠে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%