১২:০৪ পি.এম
রামপালে ভেজাল গরুর মাংস বিক্রির অভিযোগের প্রেক্ষিতে দুই বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দ-িত করা হয়েছে। তাদের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুরে, উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী ফয়লাহাটে অভিযান পরিচালনা করেন এবং দ-াদেশ প্রদান করেন। অভিযুক্তদের নাম হল- রামপালের গোবিন্দপুর গ্রামের হারুনর রশিদ (৪৫) এবং বাগেরহাটের খানপুর গ্রামের ইয়ামিন হাওলাদার (৩০)।
এই অভিযানের সময় ভেটেরিনারি সার্জন ডা. অভিজিৎ কুমার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কসবায় সিএনজি অটোরিকশায় মিলল ১৬ বোতল বিদেশি মদ, গ্রেপ্তার ১
নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে জানান, ফয়লাবাজারে ভেজাল গরুর মাংস বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভেটেরিনারি সার্জনের প্রসিকিউশন আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী, উভয়কে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। তাদের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছে। পরবর্তীতে পচা মাংস মাটি চাপা দেয়া হয়।
স্থানীয়রা অভিযোগ করেছেন যে, হারুনর রশিদ গরু মাংসের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মৃত গরু এবং পচা মাংস বিক্রি করে এসেছে। এ সময় হারুনের মাংস বিক্রির লাইসেন্স বাতিল করার দাবি স্থানীয়রা জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন