০৫:৩৫ পি.এম
চট্টগ্রাম-কক্সবাজারের বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের খ্যাতিমান অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি বিশেষভাবে চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা নিয়ে আক্ষেপ করেছেন এবং বলেছেন যে, জাতীয়ভাবে এই সংকটের গুরুত্ব তেমনভাবে নেই।
ইরফান সাজ্জাদ দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে বলেছেন, ‘আমার চট্টগ্রাম ভালো নাই...! বাঁশখালী, সাতকানিয়া, চকরিয়া, লোহাগাড়া, কক্সবাজার, বান্দরবান ভালো নাই! অথচ মেজর কোনো নিউজ নাই! কোনো আওয়াজ নাই! মানুষগুলো নীরবে মরে যাচ্ছে, কষ্ট পাচ্ছে, কবর থেকে লাশ ভেসে যাচ্ছে!’
তিনি আরও উল্লেখ করেছেন, অতীতে চট্টগ্রামের মানুষ যে সহযোগিতা করেছে সেই প্রসঙ্গ তুলে ধরে লেখেন, ‘কুমিল্লা, নোয়াখালী, ফেনীর বন্যার সময় এই চট্টগ্রামের মানুষজন যার যা কিছু ছিল তা নিয়ে তাদের উদ্ধার করতে গিয়েছিল। আজকে এই বন্যাপীড়িত মানুষগুলোকে উদ্ধারে মানুষের তেমন কোনো সাড়াশব্দ নাই, কোনো আওয়াজ নাই।’
আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান
পোস্টের শেষ দিকে তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানিয়ে বলেছেন, ‘আল্লাহ আপনি রহম করেন।’ ইরফান সাজ্জাদের মতোই অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তানজিম সাইয়ারা তটিনীও বন্যাদুর্গত মানুষের জন্য সহমর্মিতা প্রকাশ করেছেন। তারা সবাইকে নিজেদের সামর্থ্য অনুযায়ী বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন। তটিনী অনুভব করছেন যে, সামর্থ্য অনুযায়ী এক প্যাকেট শুকনো খাবার বা এক বোতল বিশুদ্ধ পানিও এই সংকটাপন্ন মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হতে পারে।
তিনি সবাইকে নিরাপদ আশ্রয়ে গিয়ে অন্যদের সহযোগিতায় এগিয়ে আসার জন্যও আহ্বান জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন