ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নতুন রাজনৈতিক দল গঠন করলেন সেনেগালের প্রেসিডেন্ট


নতুন রাজনৈতিক দল গঠন করলেন সেনেগালের প্রেসিডেন্ট

এক সময়ের রাজনৈতিক পরামর্শদাতা ও সাবেক প্রধানমন্ত্রী ওসমান সোনকোর সঙ্গে প্রকাশ্য বিরোধের পর শনিবার সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে নতুন রাজনৈতিক দলের নাম ‘কিরাই’ ঘোষণা করেছেন।

সোনকো প্যান-আফ্রিকানপন্থী দল পাস্তেফ-এর নেতা হিসেবে পরিচিত। ফায়ে ও সোনকো দুজনেই এই দলে যুক্ত ছিলেন। ২০২৪ সালের নির্বাচনে পাস্টেফের ব্যাপক বিজয়ের মাধ্যমে ফায়ে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। প্রেসিডেন্ট হওয়ার পরপরই ফায়ে সোনকোকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। তবে সময়ের সাথে তাদের সম্পর্কের অবনতি ঘটে।

গত মে মাসে ফায়ে সোনকোকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার পর তাদের বিরোধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।

আরও পড়ুন: ঋণ গ্রহণের ব্যয় বৃদ্ধিতে সীমিত পরিসরের বাজেটের পথে যুক্তরাজ্য

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ডাকারে সমর্থকদের এক জনাকীর্ণ সমাবেশে, ফায়ে নতুন দল কিরাইয়ের ঘোষণা দেন। উলফ ভাষায় ‘কিরাই’ বিশাল অর্থে ‘সুরক্ষা’ বা ‘ঢাল’ বোঝায়।

সমাবেশস্থলের হোটেল কনফারেন্স কক্ষে জায়গা না পেয়ে শত শত সমর্থক তীব্র গরমের মধ্যে বাইরে অপেক্ষা করেছিলেন। তাদের হাতে বিভিন্ন সাইনবোর্ড ছিল এবং গলায় ‘ভিভ দিওমায়ে’ লেখা আলংকারিক স্কার্ফ পরিধান করেছিলেন।

‘রিপাবলিকান প্যাট্রিয়টস’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা নতুন দল সম্পর্কে ফায়ে বলেন, এটি ‘প্রজাতন্ত্র, নৈতিকতা, স্বচ্ছতা, ভ্রাতৃত্ব ও কর্মের’ ভিত্তিতে গড়ে উঠেছে।

আরও পড়ুন: ঘোষণা দিয়েও নিরাপত্তার কারণে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করতে পারল না সৌদি এয়ারলাইন্স

-শান্তির মানুষ-

প্যান-আফ্রিকানপন্থী বক্তব্যের জন্য সাবেক প্রেসিডেন্ট ম্যাকি সল-এর সঙ্গে রাজনৈতিক সংঘাতের ফলে তরুণ সেনেগালিদের মধ্যে সোনকোর জনপ্রিয়তা বৃদ্ধি পায়। ম্যাকি সল ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন।

ফায়ে ও সোনকো উভয়েই পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নির্বাচনী প্রচারণা চালায়। তারা অর্থনৈতিক রূপান্তর, সামাজিক ন্যায়বিচার এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দেন।

তবে, তাদের সম্পর্কের ভাঙন ফায়ের কিছু সমর্থকের মনোভাবেও প্রতিফলিত হয়েছে।

আরও পড়ুন: সরকারের সমালোচনা করলেই গ্রেপ্তার মানবাধিকারের লঙ্ঘন: আখতার হোসেন

ডাকারের উপকণ্ঠ ইয়ুমবেল থেকে আরও ১৫ জন নারীর সঙ্গে সমাবেশে আসা ৪৩ বছর বয়সী মামো খাদি সাল তীব্র গরমের মধ্যে বাইরে অপেক্ষা করছিলেন।

তিনি ফায়েকে ‘শান্তির বা ভালো মানুষ’ হিসেবে বর্ণনা করেন। কিন্তু সোনকোর প্রতি তার বিরূপ মনোভাব এতটাই গুরুতর ছিল যে তিনি তার নামও উচ্চারণ করতে চাননি।

ডাকারের অর্থনীতিবিদ ও আর্থিক প্রকৌশলী ইব্রা ফায়ে বলেন, প্রশাসনের ভেতরের বিরোধ কমে যাওয়ায় এখন প্রেসিডেন্ট ফায়ে কিছু কাক্সিক্ষত পরিবর্তন বাস্তবায়ন করতে পারবেন বলে তিনি আশাবাদী।

৫৪ বছর বয়সী ইব্রা ফায়ে এএফপিকে বলেন, ‘ক্ষমতায় দুই বছর থাকার পর আমরা বুঝতে পারছি, বর্তমান দলীয় কাঠামোর মধ্যে প্রত্যাশিত পরিবর্তনগুলো বাস্তবায়ন করা সম্ভব ছিল না।’

আরও পড়ুন: চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনকে ৭ দিনের রিমান্ডে পাঠাল আদালত

তিনি আরও জানান, ‘তিনি যে নীতি বা পদক্ষেপগুলো নিতে চেয়েছিলেন, সেগুলো বাস্তবায়ন করতে পারেননি।’

শনিবারের সাধারণ সভায় ফায়ে দাবি করেন, ‘কিরাই এই দেশের সংখ্যাগরিষ্ঠ দল।’ এই সময় তিনি বিভিন্ন মেয়র, নেতা এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নতুন দলে যোগ দেওয়ার কথাও উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জার্মানিতে আবাসিক ভবনের ছাদে ছোট বিমান দুর্ঘটনা, প্রাণ গেল দুজনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১১:৩৫ এম


জার্মানিতে আবাসিক ভবনের ছাদে ছোট বিমান দুর্ঘটনা, প্রাণ গেল দুজনের

ঢাকা, ২৬ জুলাই, ২০২৬ : জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলে একটি বাড়ির ছাদে ছোট একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার এই বিষয়ে দেশটির পুলিশ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, উল্ডেনবুর্গ শহরের নিকটে গান্ডারকেসি এলাকার একটি আবাসিক অঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। এই ছোট আকারের বিমানটি সরাসরি একটি বাড়ির ঢালু ছাদে আঘাত হানে।

এ খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে জানানো হয়।

প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছিল যে, ব্রেমেনের বাসিন্দা ৬৫ ও ৭৭ বছর বয়সী দুই আরোহীর মধ্যে একজন নিহত হয়েছেন এবং অপরজন নিখোঁজ রয়েছেন।

তবে, দীর্ঘ ও জটিল উদ্ধার অভিযানের পর বিমানটির ধ্বংসাবশেষ সরানোর সময় পুলিশ নিশ্চিত হয় যে দুর্ঘটনায় থাকা দুই ব্যক্তিই মারা গেছেন। ডেলমেনহর্স্ট পুলিশ বিভাগ এই তথ্য এক বিবৃতিতে জানায়।

ছাদে আটকে থাকা বিমানের ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় নিরাপত্তার কারণে যেসব বাসিন্দাকে বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছিল, তারা পরে তাদের নিজ নিজ ঘরে ফিরে গেছেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উপসাগরে মার্কিন হামলা বন্ধ, লোহিত ও কাস্পিয়ান সাগরে উত্তেজনা বাড়াচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১১:৩৭ এম


উপসাগরে মার্কিন হামলা বন্ধ, লোহিত ও কাস্পিয়ান সাগরে উত্তেজনা বাড়াচ্ছে ইরান

ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর হামলা হঠাৎ স্থগিত হলেও মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন আরো ছড়িয়ে পড়ছে। আর এর ফলে, লোহিত সাগরের উপকূলে সৌদি তেল স্থাপনায় বড় ধরনের হামলা করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা।

অন্যদিকে কাস্পিয়ান সাগরে নিজেদের বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ইউক্রেনকে অভিযুক্ত করে তেহরান।

মার্কিন সামরিক বাহিনী টানা ১৩ রাত ধরে ব্যাপক হামলার পর হঠাৎ আক্রমণ থামিয়ে দিয়েছে। তবে, লোহিত সাগরে ইরানের বিরুদ্ধে নেওয়া নৌ অবরোধ এখনও বহাল রয়েছে। হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, অস্ত্রাগারে মার্কিন অস্ত্রের মজুদ কমে যাওয়া, বিশ্বজুড়ে জ্বালানি সংকট এবং আঞ্চলিক মিত্রদের উদ্বেগের কথা মাথায় রেখে ট্রাম্প প্রশাসন আপাতত কৌশলগতভাবে কূটনীতিতে প্রাধান্য দিচ্ছে।

তবে এই বিরতির সুযোগেও যুদ্ধ থামেনি, বরং এটি নতুন মাত্রা পেয়েছে। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জিজান ও ইয়ানবু শহরের সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একাধিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর জবাবে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী ইয়েমেনের মারিব ও আল-জাওফ প্রদেশে হুথি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ফলে, ২০২২ সাল থেকে ইয়েমেনে চলা দীর্ঘদিনের যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কাস্পিয়ান সাগরে একটি ইরানি জাহাজে হামলার পর তেহরান ও কিইভের মধ্যে নতুন কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। এই ঘটনায় একজন নাবিক নিহত এবং একজন আহত হওয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তেহরানে নিযুক্ত ইউক্রেনের চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করেছে। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন যে, ইরানকে মধ্যপ্রাচ্যে ইউক্রেনীয় লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য রাশিয়া উপগ্রহের (স্যাটেলাইট) তথ্য দিয়ে সহায়তা করছে।

বিশ্ব অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি নৌপথ, হরমুজ প্রণালী এবং লোহিত সাগর—একযোগে যুদ্ধের কারণে ঝুঁকিতে পড়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। পূর্বে হুথিরা সৌদি আরবের ওপর নিজেদের নৌ অবরোধ ঘোষণা করে এবং দেশটির সব তেল স্থাপনায় হামলার হুমকি দিয়েছিল, যা এখন বাস্তবে রূপ নিতে শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

"গ্যাস নেই, গ্যাস বিল কেন দেব?" তীব্র গ্যাস সংকটে মোহাম্মদপুরবাসীর মানববন্ধন ও প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদন মোঃ সাকিব (ঢাকা)

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১১:৪১ এম


"গ্যাস নেই, গ্যাস বিল কেন দেব?" তীব্র গ্যাস সংকটে মোহাম্মদপুরবাসীর মানববন্ধন ও প্রতিবাদ

দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে ভোগান্তির শিকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দারা "গ্যাস নেই, গ্যাস বিল কেন দেব?"—এই দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।
বিক্ষোভে অংশ নেওয়া এলাকাবাসী অভিযোগ করেন, দিনের পর দিন বাসাবাড়িতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় রান্নাবান্নাসহ নিত্যপ্রয়োজনীয় কাজ ব্যাহত হচ্ছে। অথচ নিয়মিত গ্যাস বিল পরিশোধ করতে হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
মানববন্ধনে তারা বলেন, গ্যাসের সেবা নিশ্চিত না করে গ্রাহকদের কাছ থেকে পূর্ণ বিল আদায় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং বলেন, জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এলএনজির সরবরাহ কমে তিতাস এলাকায় গ্যাস সংকট আরও তীব্র

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১১:৪৪ এম


এলএনজির সরবরাহ কমে তিতাস এলাকায় গ্যাস সংকট আরও তীব্র

মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে গ্যাস (আরএলএনজি) সরবরাহ কমে গেছে।

গ্যাস সরবরাহ প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) কমে যাওয়ায় তিতাস গ্যাসের আওতাভুক্ত এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিকসহ সব শ্রেণির গ্রাহক তীব্র গ্যাস সংকটের সম্মুখীন হয়েছেন।

রবিবার (২৬ জুলাই) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বার্তায় জানায়, মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালসমূহ থেকে আরএলএনজি সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাসের অধীন বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।

এই কারণে গ্রাহক পর্যায়ে স্বাভাবিক গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।

এক্ষেত্রে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

একই সঙ্গে কারিগরি ত্রুটি নিরসন ও সরবরাহকে স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%