ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

"গ্যাস নেই, গ্যাস বিল কেন দেব?" তীব্র গ্যাস সংকটে মোহাম্মদপুরবাসীর মানববন্ধন ও প্রতিবাদ


"গ্যাস নেই, গ্যাস বিল কেন দেব?" তীব্র গ্যাস সংকটে মোহাম্মদপুরবাসীর মানববন্ধন ও প্রতিবাদ

দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে ভোগান্তির শিকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দারা "গ্যাস নেই, গ্যাস বিল কেন দেব?"—এই দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।
বিক্ষোভে অংশ নেওয়া এলাকাবাসী অভিযোগ করেন, দিনের পর দিন বাসাবাড়িতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় রান্নাবান্নাসহ নিত্যপ্রয়োজনীয় কাজ ব্যাহত হচ্ছে। অথচ নিয়মিত গ্যাস বিল পরিশোধ করতে হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
মানববন্ধনে তারা বলেন, গ্যাসের সেবা নিশ্চিত না করে গ্রাহকদের কাছ থেকে পূর্ণ বিল আদায় করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান এবং বলেন, জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এলএনজির সরবরাহ কমে তিতাস এলাকায় গ্যাস সংকট আরও তীব্র

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১১:৪৪ এম


এলএনজির সরবরাহ কমে তিতাস এলাকায় গ্যাস সংকট আরও তীব্র

মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে গ্যাস (আরএলএনজি) সরবরাহ কমে গেছে।

গ্যাস সরবরাহ প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) কমে যাওয়ায় তিতাস গ্যাসের আওতাভুক্ত এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিকসহ সব শ্রেণির গ্রাহক তীব্র গ্যাস সংকটের সম্মুখীন হয়েছেন।

রবিবার (২৬ জুলাই) তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক বার্তায় জানায়, মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালসমূহ থেকে আরএলএনজি সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাস গ্যাসের অধীন বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।

এই কারণে গ্রাহক পর্যায়ে স্বাভাবিক গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।

এক্ষেত্রে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

একই সঙ্গে কারিগরি ত্রুটি নিরসন ও সরবরাহকে স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাস চলাচল ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১১:৪৭ এম


বাস চলাচল ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন

রাজধানীতে গণপরিবহনের বিশৃঙ্খলা দূর করে শৃঙ্খলতার মধ্যে আনতে সরকারের উদ্যোগে রেশনাইলেজশন কার্যক্রমে বড় পরিবর্তনের আনা হচ্ছে। এতে একদিকে কমবে একই রুটে অনেক অপারেটরের বাস চলাচল এবং অন্যদিকে যাত্রীদের ভোগান্তি।

ঢাকার গণপরিবহনে বিশৃঙ্খলা ও বেপরোয়া প্রতিযোগিতা দূর করার লক্ষ্যে সচল ৯৮টি বাস রুট কমিয়ে সার্কুলার ও কমিউটারসহ প্রায় ৬০টি রুটে আনার উদ্যোগ নিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। ইতোমধ্যে ডিটিসিএ, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং বাস মালিক-শ্রমিক সংগঠনগুলোর মধ্যে ৩২টি রুটের বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।

প্রতিটি রুটে কাজ করবে একটি করে কম্পানি বা অপারেটর রাখার নীতি গৃহীত হতে যাচ্ছে এবং প্রয়োজনীয় সংখ্যক বাস নির্ধারণ করে দেওয়া হবে। সরকারি অনুমোদনের আওতায় ফিটনেস ও বৈধ কাগজপত্র যাচাই ছাড়া কোনভাবেই অনুমোদন দেওয়া হবে না।

বিআরটিএ-এর অনুমোদিত ৪১৮টি রুটের মধ্যে সচল না থাকা রুটগুলো বাতিল করা হবে। তা ছাড়া, ফিটনেসবিহীন ১ হাজারের বেশি বাস দ্রুত রাস্তা থেকে সরানো হবে।

প্রধান সড়কের ওপর পার্কিং বন্ধ করতে নতুন পরিকল্পনায় রুটের শুরু ও শেষ প্রান্ত শহরের কেন্দ্রের বাইরে নির্ধারণ এবং নতুন টার্মিনাল ও ডিপো নির্মাণের সুপারিশ করা হয়েছে।

বর্তমান পরিস্থিতি ও জরিপের তথ্য অনুযায়ী, বিআরটিএ-এর অনুমোদিত ৪১৮টি রুটের অধিকাংশ কাগজ-কলমে থাকালেও বাস্তবে সচল রুটের সংখ্যা ৯৮টি। বৈধ পারমিট রয়েছে মাত্র ৮০টির এবং পারমিট ছাড়াই চলছে ১৬টি রুট (হাতিরঝিলের ২টি সার্কুলার রুট ছাড়া)।

দীর্ঘ রুট ও যাত্রী সংখ্যা নিয়ে জরিপে দেখা গেছে, অধিকাংশ রুট ৩০ কিমি-এর বেশি দীর্ঘ, যা কার্যকর নয়। প্রতিবেদন অনুযায়ী, ঢাকায় প্রতিদিন প্রায় ৩৭ লাখ মানুষ বাসে চলাচল করে।

এদিকে, উত্তরা, গাজীপুর, সাভার, যাত্রাবাড়ী, গুলিস্তান ও সদরঘাট—এসব করিডরে সবচেয়ে বেশি যাত্রী চলাচল করায় নতুন পরিকল্পনায় এসব রুটের ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।

বুয়েটের পরিবহন বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান জানিয়েছেন, শৃঙ্খলা ফেরাতে রুট রেশনালাইজেশন জরুরি। এটি বাস্তবায়নে রাজনৈতিক সদিচ্ছা, পরিকল্পিত প্রস্তুতি, টেন্ডারের মাধ্যমে অপারেটর নিয়োগ এবং নির্ধারিত গতিসীমা ও সময়সূচি মেনে চলা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়ামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১১:৫০ এম


ইয়ামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারে শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার প্রেক্ষিতে সাবেক সংসদ সদস্য (এমপি) সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।

রোববার (২৬ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেওয়া হয়।

প্রসিকিউশন জানায়, দীর্ঘ তদন্ত শেষে এ মামলায় ১৯ জনকে আসামি করা হয়েছে। তদন্ত সংস্থার প্রতিবেদন পর্যালোচনা শেষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আজ শুনানি হওয়ার কথা রয়েছে বিষয়টি।

এ মামলায় সাত আসামি কারাগারে রয়েছেন। তাদের মধ্যে ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, এএসআই মোহাম্মদ আলী, নায়েক সোহেল, মিজানুর রহমান, জাকির হোসেন ও কনস্টেবল মাসুদ মিয়া রয়েছেন।

নিহত আসহাবুল ইয়ামিন এমআইএসটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। হামলার ঘটনা ঘটে ২০২৪ সালের ১৮ জুলাই সাভার বাজার বাসস্ট্যান্ডে শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়। পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা ইয়ামিনকে ধরে টেনে পুলিশের সাঁজোয়া যানের কাছে নিয়ে দুপুর ১টা ৩০ মিনিটে বুকের বাঁ পাশে গুলি করেন। গুলিতে তার বুকের বাঁ পাশে অসংখ্য স্প্লিন্টার বিদ্ধ হয়। একপর্যায়ে ইয়ামিনকে টেনে সাঁজোয়া যানের ওপরে ফেলে রেখে আন্দোলনরত ছাত্র-জনতাকে ভীতি প্রদর্শনের জন্য গাড়িটি এপাশ থেকে ওপাশ প্রদক্ষিণ করতে থাকেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। প্রায় মৃত অবস্থায় তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়। একইসঙ্গে সাঁজোয়া যানের ভেতর থেকে একজন পুলিশ সদস্যকে বের করে তার পায়ে পুনরায় গুলির নির্দেশ দেন।

ওই পুলিশ সদস্য ইয়ামিনকে মৃত ভেবে পায়ে গুলি না করে রাস্তার ওপরের একপ্রান্ত থেকে অপর প্রান্তে টেনে নিয়ে সড়ক বিভাজনের পাশে ফেলে দেন। গুলিবিদ্ধ ইয়ামিনকে তখনও নিশ্বাস নিতে দেখা যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

১১:৫৪ এম


৪.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

ইরান দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশের বার্দসির কাউন্টিতে একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ৪.৬। এই ভূমিকম্পটি স্থানীয় সময় রবিবার ভোরে আঘাত হানা সত্ত্বেও, এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী, ইরানি কর্তৃপক্ষের বরাত দিয়েই জানা গেছে, ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য মূল্যায়নকারী একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। এই দলের পরে তথ্য পাওয়া যায় যে, কোনোরকম ক্ষয়ক্ষতি হয়নি।

এখন, বিশদ তথ্য অনুযায়ী, ইরানের ভূকম্পন কেন্দ্র জানিয়েছে যে, স্থানীয় সময় ভোর ৩টা ৪৬ মিনিট ১৮ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পটির কেন্দ্র বার্দসির শহরের কাছাকাছি এবং প্রাদেশিক রাজধানী কেরমান থেকে প্রায় ৬২ কিলোমিটার দূরে অবস্থিত।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ভূমিকম্পের কম্পন আশপাশের এলাকাতেও অনুভূত হয়েছে। তবে, এখনও কোথাও নিহিত হতাহত বা অবকাঠামোগত ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তথ্যসূত্র: গালফ নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%