ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

৩০ সেকেন্ডে ১৯৫ চুমু, বিশ্বরেকর্ড গড়লেন ব্রাজিলের এক যুগল


৩০ সেকেন্ডে ১৯৫ চুমু, বিশ্বরেকর্ড গড়লেন ব্রাজিলের এক যুগল

চলতি বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। যা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। এর মাঝেই ৩০ সেকেন্ডে ১৯৫ বার চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ব্রাজিলের নাম লিখিয়েছেন রেনাতো বায়মা গাইয়া এবং তার প্রেমিকা নাইরা রবার্টা রিবেইরো ডি মারিন্স।

তাদের এই কীর্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আগুন ছড়িয়েছে। ৩২ বছর বয়সী রেনাতো পেশায় একজন ডাক্তার। তবে গিনেস রেকর্ডের জগতে তিনি নতুন নন। এর আগে দ্রুততম সময়ে বই উল্টানো বা পা ঘোরানোর মতো একাধিক রেকর্ড তার ঝুলিতে রয়েছে।

রেনাতো জানিয়েছেন, তিনি এডিএইচডি (ADHD)-তে আক্রান্ত। নিজের এই সীমাবদ্ধতাকে জয় করে তিনি বিশ্বকে দেখাতে চান যে, অদম্য ইচ্ছা থাকলে যে কোনো লক্ষ্য অর্জন সম্ভব। তিনি একজন অস্থিমজ্জা দাতাও। নিজের রেকর্ডগুলোর মাধ্যমে অন্যদের অনুপ্রাণিত করতে চান তিনি।

আরও পড়ুন: শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণায় অর্থায়ন করবে সরকার: মাহদী আমিন

ভিডিওটিতে দেখা যাচ্ছে, রেনাতো অত্যন্ত দ্রুততার সঙ্গে তার প্রেমিকার গালে চুমু খেয়ে চলেছেন। পুরো সময়টিতে নাইরা হাসিমুখে সঙ্গ দিয়েছেন। ৩০ সেকেন্ডের মাথায় তাদের চুম্বনের সংখ্যা দাঁড়ায় ১৯৫-এ। এই অনন্য রেকর্ড গড়ার পর তারা এখন নতুন লক্ষ্য স্থির করেছেন। তাদের পরবর্তী টার্গেট হলো এক মিনিটে সর্বোচ্চ চুম্বনের বিশ্বরেকর্ড ভাঙা, যা বর্তমানে এক জাপানি দম্পতির দখলে (৬০ সেকেন্ডে ২৭৭টি চুম্বন)।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নেটিজেনদের একাংশ দম্পতির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন, কেউ কেউ আবার মশকরা করতেও ছাড়েননি।

একজন ব্যবহারকারী মজার ছলে লিখেছেন, এই চ্যালেঞ্জের জন্য মানুষের ঠোঁট নয়, পাখির ঠোঁট দরকার ছিল! আবার কেউ কেউ মন্তব্য করেছেন, এত দ্রুত হাসাটাও তো একটা বিশ্ব রেকর্ড হওয়া উচিত।

অনেকের মতে, এটি চুম্বনের চেয়েও বেশি কিছু দ্রুত ফিসফিসের মতো মনে হয়েছে। তবে ট্রোল বা প্রশংসা যাই হোক না কেন, এই ব্রাজিলিয়ান দম্পতি যে এখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অন্যতম চর্চিত মুখ, তা বলাই বাহুল্য। তাদের এই অদ্ভূত অথচ রোমান্টিক কাণ্ড ভাইরাল হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে।

আরও পড়ুন: জামায়াত আমিরের দাবি, মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলায় জড়িত মাদক কারবারিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যবিপ্রবি ডিবেট ক্লাবের নতুন নেতৃত্বে আলভি ও মুস্তাফিজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৭ এম


যবিপ্রবি ডিবেট ক্লাবের নতুন নেতৃত্বে আলভি ও মুস্তাফিজ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ডিবেট ক্লাবের ‘দায়িত্ব হস্তান্তর ও বিদায় সংবর্ধনা-২০২৬’ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। নতুন কার্যনির্বাহী পরিষদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়, বিদায়ী কমিটিকে সম্মানিত করা হয় এবং ক্লাবের ধারাবাহিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. আসিফ করিম আলভী এবং সাধারণ সম্পাদক হিসেবে মোস্তাফিজুর রহমান দায়িত্ব গ্রহণ করেন।

শনিবার, ১১ জুলাই বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অ্যাকাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিদায়ী কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয় এবং নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানো হয়।

নবগঠিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি শ্রেয়া ভৌমিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. সাদিয়া আফরিন, সাংগঠনিক সম্পাদক রাগীব ইশরাক, কোষাধ্যক্ষ মুহতাসিম তাসফিয়া মাহিন, দপ্তর সম্পাদক অর্পিতা শিরীন স্বর্ণা, প্রশিক্ষণ ও বিতর্ক সম্পাদক লাবণী ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তুষার শাহরিয়ার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সামিউর রহমান, মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক মো. তৈহিদুল ইসলাম জয় এবং কার্যনির্বাহী সদস্য সুমাইয়া আহমেদ সামিরা, রায়হান হোসেন, মারুফ আহমেদ ও মো. কায়েস সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য প্রফেসর শেখ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ নওশীন আমিন শেখ (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ), ড. ফারহানা ইয়াসমিন (ইংরেজি বিভাগ), ড. মোহাম্মদ আরমান ইসলাম (পদার্থবিজ্ঞান বিভাগ), আসিফ আব্দুল্লাহ (বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ), এবং ফারহা করিম সালাত (জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ)। অনুষ্ঠানে ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর শেখ মাহমুদুল হাসান অনুষ্ঠানে বলেন, “ডিবেট ক্লাব অন্য যে-কোনো ক্লাবের তুলনায় ভিন্ন, কারণ এটি সম্পূর্ণ দক্ষতাভিত্তিক একটি সংগঠন। এখানে নতুন শিক্ষার্থীদের যুক্তি, বিশ্লেষণ ও নেতৃত্বের দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হয়। ভবিষ্যতে ক্লাবগুলোর সাফল্য, কার্যক্রমের গতিশীলতা এবং অর্জনের ভিত্তিতে বরাদ্দ বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে।”

নবনির্বাচিত সভাপতি মো. আসিফ করিম আলভী বলেন, “প্রথমেই ক্লাবের উপদেষ্টা ও সিনিয়রদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা আমার ওপর আস্থা রেখে সভাপতির দায়িত্ব দিয়েছেন। আমি প্রথম বর্ষ থেকেই ডিবেট ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে সিনিয়রদের কাছ থেকে রাজনীতি, অর্থনীতি ও সমসাময়িক বিষয় সম্পর্কে বাস্তবধর্মী শিক্ষা পেয়েছি। তাদের দিকনির্দেশনায় আমরা জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করেছি। এভাবে বেশ কয়েকজন প্রগতিশীল সিনিয়রের সঙ্গে পেয়ে আমরা সত্যিই সৌভাগ্যবান।”

বিদায়ী সভাপতি মোতালেব হোসাইন বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনে সবচেয়ে বেশি সময় ও ভালোবাসা দিয়েছি ডিবেট ক্লাবকে। কমিটিতে থাকাকালে জাতীয় বিতর্ক প্রতিযোগিতার মতো গুরুত্বপূর্ণ আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আজ দায়িত্ব হস্তান্তর হলেও একজন ডিবেটরের কখনো বিদায় হয় না। আমরা আজীবন এই ক্লাবের সদস্য হিসেবে ক্লাবের যে-কোনো প্রয়োজনে পাশে থাকব।”

অনুষ্ঠানের বিশেষ অতিথি ড. মো. রাফিউল হাসান বলেন, “ডিবেট ক্লাবকে বরাদ্দের ক্ষেত্রে সবসময় অগ্রাধিকার দেওয়া হয়েছে। চেয়ার, টেবিল, প্রজেক্টরসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করেছি। জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় স্পন্সর সংগ্রহ এবং আর্থিক ব্যবস্থাপনায়ও সহযোগিতা করা হয়েছে, যাতে ক্লাবটি আরও এগিয়ে যেতে পারে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একতরফা চুক্তির যুগ শেষ : গালিবাফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১১:০০ এম


একতরফা চুক্তির যুগ শেষ : গালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার এবং প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, ‘একতরফা চুক্তির যুগ শেষ হয়ে গেছে এবং প্রতিশ্রুতি ভঙ্গের মূল্য দিতে হবে।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি লেখেন, ‘আমরা আগেই বলেছিলাম—প্রতিশ্রুতি রক্ষা করুন, নইলে এর মূল্য দিতে হবে।

বাস্তবতা এখন দরজায় কড়া নাড়ছে।’

গালিবাফের পোস্টের সঙ্গে একটি ছবি যুক্ত ছিল, যেখানে সমঝোতা স্মারকের (এমওইউ) ৫ নম্বর অনুচ্ছেদটি উল্লেখ ছিল।

ওই অনুচ্ছেদে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে।

সেখানে ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে—এই অংশটি বিশেষভাবে হাইলাইট করা হয়েছে।

তৃতীয় দফার ইরানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র

এদিকে ইরানে তৃতীয় দফার হামলা শুরু হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করছে, হরমুজ প্রণালির কাছে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজের ওপর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হামলা চালিয়েছে।

এরপর তারা রবিবার দেশটির বিভিন্ন স্থানে এই হামলা শুরু করে।

হামলায় ইরানের দক্ষিণাঞ্চলের আসালুয়েহ এবং বন্দর-ই-দায়ের এলাকার বাসিন্দারা কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

বুশেহর প্রদেশের বন্দর-ই-দায়েরে পাঁচটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

আর আসালুয়েহে চারটি বিস্ফোরণ হয়েছে।

কুয়েত-বাহরাইন-জর্ডানে একাধিক হামলা ইরানের

এ ছাড়াও বন্দরনগরী আব্বাস এবং সিরিকে তিনটি করে বিস্ফোরণ ঘটেছে।

আর বন্দরনগরী চাবাহারে অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সম্প্রচারমাধ্যমটি আরো জানিয়েছে,

দক্ষিণের হরমুজগান প্রদেশের বন্দরনগরী জাসকে ১০টির বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরানও।

কুয়েত, বাহরাইন, কাতার এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে একাধিক দফায় ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

সেখানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও এক বিবৃতিতে জানিয়েছেন সংস্থাটি।

0

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড়পর্দা থেকে দূরে থাকার কারণ জানালেন হেমা মালিনী নিজেই

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১১:০১ এম


বড়পর্দা থেকে দূরে থাকার কারণ জানালেন হেমা মালিনী নিজেই

বলিউডের ‘ড্রিম গার্ল’ খ্যাত কিংবদন্তি অভিনেত্রী হেমা মালিনী বহু বছর ধরে বড়পর্দা থেকে দূরে রয়েছেন। সম্প্রতি তার ৬০ বছরের চলচ্চিত্রজীবন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি জানালেন, কেন বর্তমানে তাকে অভিনয়ে দেখা যায় না এবং কী শর্তে তিনি আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে ইচ্ছুক।

হেমা মালিনী উল্লেখ করেছেন, বর্তমান যুগের সিনেমা তৈরির পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া তার জন্য বেশ চ্যালেঞ্জিং। তার মতে, সত্তর ও আশির দশকে সিনেমা তৈরির ধরন ছিল সম্পূর্ণ ভিন্ন, এবং তখন শুটিং সেটে সকলের মধ্যে বেশ আন্তরিকতা ছিল। বর্তমানে প্রযুক্তির ব্যবহার যেমন বাড়ছে, তেমনি কাজের গতিও অনেক দ্রুত হয়ে গেছে। পুরো শুটিং পদ্ধতিই বদলে গিয়েছে, ফলে এই নতুন ব্যবস্থার সঙ্গে তিনি নিজেকে মানিয়ে নিতে পারছেন না।

যদিও সিনেমা থেকে দূরে থাকলেও রুপালি পর্দার প্রতি তার ভালোবাসা কমেনি। তবে তিনি সাফ জানান, শুধুমাত্র পর্দায় নিজের উপস্থিতি জানানোর জন্য বা যেকোনো চরিত্রে অভিনয় করতে রাজি নন। তিনি বলেন, ‘আমি সিনেমাকে এখনও ভীষণ ভালোবাসি। কিন্তু শুধুমাত্র পর্দায় থাকার জন্য কোনো চরিত্র করতে চাই না। এমন চরিত্রে অভিনয় করতে চাই, যেটা আমায় অনুপ্রাণিত করবে।’ তিনি আরও জানান, যদি তার মনের মতো এবং সঠিক কোনো চিত্রনাট্য তাকে পাওয়া যায়, তবেই তিনি অভিনয়ে ফিরবেন।

বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম এবং নতুন প্রজন্মের নির্মাতাদের দ্বারা যে ভিন্নধর্মী ও নতুন ধরনের কাজ করা হচ্ছে, সেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এই প্রবীণ অভিনেত্রী। তিনি এই পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখছেন এবং সম্মান জানাচ্ছেন, তবে নিজের জন্য পুরনো আমেজটাই বেছে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিকেলে জমির উদ্দিন সরকারের জানাজা, দাফন হবে সংসদ ভবন চত্বরে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১১:০৮ এম


বিকেলে জমির উদ্দিন সরকারের জানাজা, দাফন হবে সংসদ ভবন চত্বরে

সাবেক স্পিকার এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাজা আগামী রোববার (১২ জুলাই) বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। এটি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। জানাজার পর সংসদের নির্ধারিত চত্বরে তাকে সমাহিত করা হবে। ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। সংগৃহীত ছবি

 

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ থেকে সহকারী পরিচালক মো. রাশেদ মিজানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এসব তথ্য।

এদিন সকালে ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রবীণ এই রাজনীতিকের বয়স ছিল ৯৪ বছর।

হাসপাতাল সূত্রে জানা যায়, তিনি বার্ধক্যজনিত এবং বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছু দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (১১ জুলাই) রাতেই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছিলেন।

জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেতুঁলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করার পর তিনি লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টারি পাস করেন এবং ১৯৬০ সালে আইন পেশায় যোগদান করেন। তিনি বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া, অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর তিনি বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও কার্যকরীভাবে দায়িত্ব পালন করেছিলেন। এই ছাড়া, বিভিন্ন মেয়াদে তিনি একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্বরত ছিলেন।

তার মৃত্যুর সংবাদে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির শীর্ষ নেতারা এবং অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%