ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

সিরাজগঞ্জে সম্ভাব্য বন্যায় ঝুঁকিতে ৩১ ইউনিয়ন, গঠন করা হয়েছে মেডিকেল টিম


সিরাজগঞ্জে সম্ভাব্য বন্যায় ঝুঁকিতে ৩১ ইউনিয়ন, গঠন করা হয়েছে মেডিকেল টিম

 দেশে বিভিন্নস্থানে আকষ্মিক বন্যায় মানুষের জানমালের ক্ষতি হওয়ার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে।

এমন পরিস্থিতিতে সিরাজগঞ্জ যমুনা নদীর তীরে অবস্থিত হওয়ায় এবং চলনবিল এই জেলার মধ্যে দিয়ে বয়ে যাওয়ার কারণে বন্যার আশঙ্কা করা হচ্ছে।

এর ফলে, জেলার ৮৩টি ইউনিয়নের মধ্যে ৩১টি ইউনিয়ন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি, স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য মোট ৯৩টি মেডিকেল টিম গঠন করা হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে।

আরও পড়ুন: কাঁঠালিয়ায় ৫০ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, জনস্বাস্থ্যে ঝুঁকি

আজ রোববার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ বিষয়গুলো সম্পর্কে জানিয়েছেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমীন।

তিনি বলেন, বন্যার সম্ভাবনা সম্পর্কে চিন্তা করে মানুষের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এবং সেবা নিশ্চিত করতে ৮৩টি ইউনিয়নে ৮৩টি মেডিকেল টিম, ৯টি উপজেলায় ৯টি মেডিকেল টিম এবং জেলায় ১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, মোট ৯৩টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়াও সকল উপজেলায় জরুরি ওষুধ, স্যালাইন, সাপে কাটা রোগীদের অ্যান্টিভেনাম, গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতসহ যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসময়, ডেপুটি সিভিল সার্জন ডা. রিয়াজুল ইসলাম, পরিসংখ্যানবীদ হুমায়ুন কবির, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্নাসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আমের খোসা থেকে তৈরি হচ্ছে 'ম্যাংগো পিল টি'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে দেয়াল ধসে নিহত শিক্ষার্থীর পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


নরসিংদীতে দেয়াল ধসে নিহত শিক্ষার্থীর পরিবারের পাশে উপজেলা প্রশাসন

জেলার রায়পুরার মরজাল ইউনিয়নের মাইজপাড়া এলাকায় ভারী বর্ষণের কারণে মাটির ঘরের দেয়াল ধসে নিহত শিক্ষার্থী তানঝুমার (৮) পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

আজ রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানার নির্দেশনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের মাধ্যমে নিহতের পরিবারের জন্য নগদ ৫ হাজার টাকা এবং ৩০ কেজি খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

এর আগে, গত বুধবার টানা ভারী বর্ষণের সময় বাড়ির পাশে থাকা একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল তানঝুমার ওপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

তানঝুমা মরজাল ইউনিয়নের মাইজপাড়া গ্রামের আপেল মিয়ার মেয়ে এবং স্থানীয় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

উপজলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেছেন, ভারী বর্ষণে যে মাটির ঘরের দেয়াল ধসে নিহত শিক্ষার্থী তানঝুমার পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পানিবন্দি মানুষের পাশে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


পানিবন্দি মানুষের পাশে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও জলাবদ্ধতার কারণে পানিবন্দি হয়ে পড়া চট্টগ্রাম নগরে অবস্থিত চান্দগাঁও সিএন্ডবি, মোহরা এবং দক্ষিণ কাট্টলি এলাকার দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রবিবার (১২ জুলাই) তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্য এরশাদ উল্লাহ এবং সাঈদ আল নোমানকে সঙ্গে নিয়ে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন।

এসময়, পানিবন্দি পরিবারগুলোর মধ্যে খাদ্য এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

পরিদর্শনকালে, প্রতিমন্ত্রী দুর্গত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজখবর নেন। তিনি জলাবদ্ধতা ও বন্যাজনিত দুর্ভোগ সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা, বিশুদ্ধ পানির সংকট, খাদ্যসহ জরুরি সেবার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছেন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, "দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।" তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রীর ঘোষিত মানবিক নীতির আলোকে সরকারের সব প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করছে। কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে অসহায় অবস্থায় ফেলে রাখা হবে না। প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও অন্যান্য সহায়তা অব্যাহত থাকবে।"

তিনি আরো যোগ করেন, "দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বাত্মকভাবে কাজ করবে।"

জনগণের যেকোনো দুর্যোগে জনপ্রতিনিধিরা সবসময় মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।

মেয়র শাহাদাত হোসেন বলেন, "সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগগুলো মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করছে। জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা, জরুরি সেবা নিশ্চিত করা, খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় বিভিন্ন ওয়ার্ডে ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।"

ত্রাণ বিতরণকালে, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা দুর্গত মানুষের মধ্যে শুকনো খাদ্য, চাল, ডাল, তেল, বিশুদ্ধ পানি এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।

উল্লেখ্য, গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে নিম্নাঞ্চলের হাজারো পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। পরিস্থিতি মোকাবিলায় সরকারি উদ্যোগে ত্রাণ ও সহায়তা কার্যক্রম আরো জোরদার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফ সীমান্তে ২০০ বন্যার্ত পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৬ পি.এম


টেকনাফ সীমান্তে ২০০ বন্যার্ত পরিবারকে বিজিবির ত্রাণ সহায়তা

কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকার বন্যাকবলিত ২০০টি পরিবারের মাঝে বিজিবির ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এই সহায়তা প্রদান করেছে। ১১ জুলাই রবিবার উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কোনাপাড়া গ্রামে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বন্যার্ত পরিবারের সদস্যদের হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ, পিবিজিএম, বিজিবিএমএস। এছাড়া উপস্থিত ছিলেন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মাসুদ রানা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। প্রধান অতিথি কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ অনুষ্ঠানে বলেন, সীমান্ত রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবি নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিজিবির এই কার্যক্রম সীমান্ত এলাকার মানুষের সঙ্গে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে শিক্ষার্থীদের মানসিক বিকাশে প্রশাসনের নানা উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


টাঙ্গাইলে শিক্ষার্থীদের মানসিক বিকাশে প্রশাসনের নানা উদ্যোগ

টাঙ্গাইল প্রতিনিধির প্রতিবেদনে জানা যায়, টাঙ্গাইলে শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং মানসিক বিকাশে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৫টি কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। জেলা প্রশাসক শরীফা হক বিশ্বাস করেন, এর মাধ্যমে আগামীতে শিশুরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কার্যক্রমের অংশ হিসেবে সব প্রাইমারি স্কুলের প্রধানদের সঙ্গে একাধিক সভা অনুষ্ঠিত হচ্ছে। শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবক সমাবেশও করা হচ্ছে। এ ছাড়াও বিদ্যালয়ে কৃষ্ণচূড়া, জারুল ও সোনালু গাছের চারা রোপণ করা হচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠীর ১৬০টি প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।

পাঠ্য বইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশে বিভিন্ন লেখকদের বই পড়তে উদ্বুদ্ধ করার জন্য বুক কর্নার স্থাপন করা হয়েছে এবং খেলাধুলায় উৎসাহিত করতে খেলা সামগ্রী বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের কাছে পরিবেশবান্ধব পাটের ব্যাগ, কালার পেন্সিল, টিফিন বক্স, ওয়াটার বটল, স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এছাড়াও, সাংস্কৃতিক কার্যক্রমে উৎসাহি করতে শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন বাদ্যযন্ত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শিশুদের বিজ্ঞানমনস্ক করতে, বিজ্ঞান মেলার আয়োজন করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের বিজ্ঞান বক্স বিতরণ করা হচ্ছে। প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের জন্য স্কুলগুলিতে আধুনিক আইটি সরঞ্জাম দেওয়া হচ্ছে। জানা যায়, শিশুদের পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানের আঙ্গিনায় বৃক্ষরোপণ কার্যক্রম চলছে এবং শব্দ দূষণ, উদ্ভিদের জীবনচক্র আর খাদ্য শৃঙ্খল কর্মশালার মাধ্যমে শেখানো হচ্ছে। এ ছাড়াও, স্কুলগুলোতে বর্জ্য পৃথকীকরণের জন্য বিন দেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ পথচারীদের অসচেতনতা। তাই শিক্ষার্থীদের বয়স উপযোগী করে কর্মশালার মাধ্যমে কিছু মৌলিক ট্রাফিক আইন মেনে চলার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া, প্রান্তিক পর্যায়ে সুষম খাদ্য নিশ্চিতে বেশ কিছু স্কুলে মিড ডে মিল চালু করা হয়েছে এবং সুষম খাদ্য নিয়ে ব্যবহারিক ক্লাসও হচ্ছে শ্রেণিকক্ষে। উদ্দেশ্য হলো শৈশব থেকেই যেন শিশুরা পুষ্টিকর খাবার সম্পর্কে জানে এবং জীবনের জন্য প্রয়োজনীয় খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারে।

শিশুদের মন থেকে দুর্যোগের আতঙ্ক দূর করে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় স্কুলগুলোতে ভূকম্প ও অগ্নিদুর্ঘটনায় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া করা হচ্ছে। শিক্ষার্থীদের যাত্রা নির্বিঘ্ন করতে স্কুলের পাশের সড়কগুলো সংস্কার করা হচ্ছে। শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য ১৬০টি স্কুলে বাংলাদেশের মানচিত্র সম্বলিত ম্যুরাল স্থাপন করা হয়েছে।

চাকতা গ্রামের গোলাম রাব্বিসহ কয়েকজন অভিভাবক জানান, বর্তমান জেলা প্রশাসকের উদ্যোগে প্রাথমিক শিক্ষার মান অনেকটা উন্নতি হচ্ছে। একদিকে শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের বাইরে বাস্তবতা শিখছে, অপর দিকে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং অনুষ্ঠানের মাধ্যমে তাদের মানসিক বিকাশ ত্বরান্বিত হচ্ছে।

জানতে চাইলে জেলা প্রশাসক শরীফা হক বলেন, শিশুরা প্রতিটি দেশের শ্রেষ্ঠ সম্পদ। তাদের পরিপূর্ণ বিকাশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। প্রচলিত প্রশাসনিক পরিসংখ্যানের বাইরে গিয়ে জেলায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে রূপান্তর করা হচ্ছে। সমন্বিত মানবিক যাত্রায় ভবিষ্যত পৃথিবীকে নেতৃত্বদানে সক্ষম সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতেই কাজ করে যাচ্ছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%