০৭:০০ পি.এম
বাগেরহাটের চিতলমারী উপজেলায় সহপাঠীর বাবার দ্বারা আট বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। সহপাঠীর বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পাওয়ার পর পুলিশ পরিমল ভক্তকে (৪৫) গ্রেপ্তার করেছে। এই গ্রেপ্তারকৃত পরিমল ভক্তকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এই ঘটনার পূর্বে রবিবার (৭ জুন) দুপুরে উপজেলার ঝালোডাংগা গ্রামে শিশুটি ধর্ষণের শিকার হয়। চিতলমারী থানার (ওসি তদন্ত) রোকেয়া খানম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং তিনি আরো জানান, সোমবার দুপুরে আনুমানিক ২টা সময় ভুক্তভোগী শিশু তার সহপাঠী পরিমল ভক্তের ছেলেকে খুঁজতে গিয়ে তাদের বাড়িতে যায়। সেই সময় পরিমল ভক্ত শিশুটিকে জোরপূর্বক ঘরের ভেতর ডেকে নিয়ে দরজা বন্ধ করে পাশবিক নির্যাতনের মাধ্যমে ধর্ষণ করে। পরবর্তীতে শিশুটি বাড়িতে গিয়ে তার পরিবারের কাছে সকল ঘটনা খুলে বলতে থাকে। ধর্ষণের ঘটনায় সোমবার রাতেই শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পরিমল ভক্তকে আটক করে। এরপর মঙ্গলবার দুপুরে অভিযুক্ত পরিমল ভক্তকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।
আরও পড়ুন: রায়পুরায় বাসে পুলিশের অভিযান, ১৪০ রাউন্ড সিসা গুলিসহ নারী আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন