১১:৩১ এম
সরকার দেশজুড়ে সব উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে বলে তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
বুধবার (৩ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজ সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে বিস্তারিত জানান। সাখাওয়াত হোসেন বকুল বলেন, ৪৯২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার প্রক্রিয়া শুরু হচ্ছে। এই ৪৯২টি উপজেলা হাসপাতালের পাশাপাশি, বাকি ৮টি উপজেলায় ১০০ শয্যার হাসপাতাল বিদ্যমান রয়েছে। সেখানে নতুন ভবন নির্মাণ করার পরিকল্পনা করা হচ্ছে। হাসপাতালগুলোকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার কার্যক্রম আজ থেকেই শুরু হচ্ছে। এই প্রসঙ্গে, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা প্রদানের জন্য প্রত্যেক মন্ত্রণালয়ের সঙ্গে একটি সভা করার কথা উল্লেখ করেন।
তিনি বলেন, গ্রামীণ চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে, প্রত্যেকটি হাসপাতালে একজন নারী এবং একজন পুরুষ ফিজিওথেরাপিস্ট পদ থাকবে। মন্ত্রী সাখাওয়াত হোসেন আরও জানান, পাঁচটি বিভাগীয় শহরে ২০০ শয্যার শিশু বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই হাসপাতালগুলো আগামী ছয় মাসের মধ্যে উদ্বোধন করা হবে এবং সব হাসপাতালেই পর্যাপ্ত জনবল এবং সুযোগ-সুবিধা থাকবে।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনে বছরে ৫ লাখের বেশি মৃত্যু, স্বাস্থ্যঝুঁকি বিশ্বজুড়ে
চায়না-বাংলাদেশের যৌথ উদ্যোগে ৫টি বড় শহরে ৫টি এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে। এই হাসপাতালগুলো আধুনিক ডিজাইনে নির্মিত হবে এবং এগুলোতে শুধুমাত্র মহিলারা চিকিৎসা নিতে পারবেন।
মন্ত্রী আরও বলেন, দুর্নীতির আবর্ত থেকে বেরিয়ে স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে। একইসঙ্গে স্বাস্থ্যসেবা সহজ করা হবে এবং তা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন