ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁদপুরে মানসিক ভারসাম্যহীন কিশোরীর নবজাতকের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রশাসক


চাঁদপুরে মানসিক ভারসাম্যহীন কিশোরীর নবজাতকের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রশাসক

چাঁদপুরে একটি মানসিক ভারসাম্যহীন কিশোরীর নবজাতক কন্যাশিশুর জন্ম হয়েছে। পিতৃপরিচয়বিহীন এই শিশু এবং তার মায়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক। ঘটনা সম্পর্কে জানার পর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান রোববার (৫ জুলাই) সকালে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নবজাতককে দেখতে যান। হাসপাতালে গিয়ে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে শিশুটির জন্য উপহার প্রদান করেন এবং মা ও নবজাতকের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসা করেন।

জেলা প্রশাসক জানিয়েছেন, মা ও শিশুর চিকিৎসা চলছে। ইতোমধ্যে শিশুটিকে দত্তক নেওয়ার জন্য আবেদন জমা পড়ে গিয়েছে। তবে আইনগতভাবে সব প্রক্রিয়া সম্পন্ন করে যেই পরিবার শিশুটির নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে, তাদের কাছে শিশুকে হস্তান্তর করার পরিকল্পনা রয়েছে। এসময় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান, সিনিয়র মেডিকেল অফিসার ডা. কাজলসহ অন্যরা উপস্থিত ছিলেন। হাসপাতাল সূত্র ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত কয়েক দিন ধরে ওই মানসিক ভারসাম্যহীন তরুণী একই কাপড়ে চাঁদপুর সদর হাসপাতালের আশেপাশে ঘোরাঘুরি করছিলেন। তার অস্বাভাবিক চলাফেরা দেখে হাসপাতালের নার্স ও চিকিৎসকরা কয়েকবার পরীক্ষা-নিরীক্ষার চেষ্টা করলেও তার আপত্তির কারণে সফল হওয়া সম্ভব হয়নি।

স্থানীয় এক নারী শাহনাজ বেগম জানান, তিনি প্রথমে তরুণীটিকে শহরের ইসলামী ব্যাংকের সামনে অসহায় অবস্থায় দেখতে পান। এরপর তাকে উদ্ধার করে নিজের মেসে নিয়ে আসেন। সেখানে তরুণীটির শারীরিক অবস্থার অবনতি এবং প্রসবের যন্ত্রণা লক্ষ্য করে তিনি শুক্রবার (৩ জুলাই) রাত ১১টার দিকে তাকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক মানবিক দিক বিবেচনা করে দ্রুত তাকে গাইনি বিভাগে স্থানান্তর করেন। সেখানেই শনিবার (৪ জুলাই) তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।

আরও পড়ুন: বরগুনায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, শেখ হাসিনার ডিসেম্বরে আগমনের প্রস্তুতি

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শারমিন আক্তার জানান, প্রসূতি এবং নবজাতক উভয়ই বর্তমানে সুস্থ আছেন। তবে মানসিক ভারসাম্যহীনতার কারণে ওই তরুণী নিজের নাম-পরিচয় বা সন্তানের বাবার সম্পর্কে কোনো তথ্য দিতে পারছেন না। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন, রোগী এবং নবজাতক উভয়ই বর্তমানে আমাদের পর্যবেক্ষণে আছেন। মানবিক দিক বিবেচনা করে হাসপাতাল থেকে তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় শিক্ষার্থী ধর্ষণের বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৩ এম


পাবনায় শিক্ষার্থী ধর্ষণের বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

পাবনা সাঁথিয়া উপজেলার আতাইকুলার বিলকুলা গ্রামের ৮ম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের ঘটে এমন ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত জুয়েল ও মামুনের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচারের দাবিতে অঞ্চলটির শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। রবিবার, ০৫ জুলাই, বিকালে বিলকুলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী জুয়েল ও মামুনসহ তাদের সহযোগীরা এই ঘটনা ঘটিয়েছে। ১ জুলাই (বুধবার) দিবাগত রাতে মেয়েটি বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার হওয়া মেয়েটি বিলকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ০৮ম শ্রেণির শিক্ষার্থী। ঘটনার পর মেয়েটির মা স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এই ধরনের ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্থানীয় জনগণ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে ধর্ষকদেদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় জনগণ অভিযোগ করেছেন, থানা পুলিশের গাফিলতির কারণে ধর্ষণে জড়িতদের পুলিশ এখনও গ্রেফতার করতে পারেনি। এসময় বক্তব্য দেন বিলকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, হামিদ ফকির, শাকিল হোসেন, আলগীর হোসেন, মাসুদ রানা, আরমান হোসেন, সোহেল রানা, ফজলাল ফকিরসহ শিক্ষার্থীরা। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান জানান, এই ঘটনায় একটি মামলা হয়েছে এবং দ্রুত দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রাজশাহীতে বৃত্তিপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষার্থীদের অনুদানকালে রাসিক প্রশাসক

শিক্ষার্থীদের বিকাশের ক্ষেত্রে বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৬ এম


শিক্ষার্থীদের বিকাশের ক্ষেত্রে বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন

রাজশাহী মহানগরের বুধপাড়া আলিম মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত ১২ কৃতি শিক্ষার্থীকে ব্যক্তিগত উদ্যোগে নগদ অর্থ উপহার প্রদান করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। 

এই মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য তাদের উৎসাহিত করা। রবিবার (৫ জুলাই) বিকেলে নগর ভবনে ১২ জন কৃতি শিক্ষার্থীর প্রত্যেকের হাতে ৫ হাজার টাকা তুলে দেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। 

এ সময় তিনি বলেন, "এমন মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ।" শিক্ষার্থীদের প্রতি আন্তরিক যত্ন ও উৎসাহ তাদের বড় স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যে কারণে মাদ্রাসা শিক্ষার্থীদেরও পাঠ্য শিক্ষার পাশাপাশি নৈতিক বিকাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। 

এ সময় তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নিষ্ঠা, অধ্যবসায় ও দেশপ্রেমের সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তাদের উজ্জ্বল সম্ভাবনার জন্য শুভ কামনা করেন। 

বুধপাড়া আলিম মাদ্রাসার কৃতি শিক্ষার্থীরা হলেন: সাইয়েদুল আববার সাইফ, আব্দুল্লাহ আল মাহী, সিরাতুল মুরসালিন সিরাত, তাসাউফ আহমাদ, রাফিয়া আক্তার রুকু, শাহরিন আক্তার রিমি, আব্দুল্লাহ আল আতিব, মো. মোর্তুজা, জাহিন মুরসালিন, ফয়সাল মাহমুদ, মোহাম্মদ ইসতিয়াক, আব্দুর রহমান। বুধপাড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল করিম সিদ্দিকীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 

তথ্যটি নিশ্চিত করে রাসিকের জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু রবিবার সন্ধ্যায় জানান, গত ২৫ জুন বুধপাড়া আলিম মাদ্রাসা ভবনের নতুন ৪র্থ তলার উদ্বোধন, বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। ওই অনুষ্ঠানে তিনি কৃতি ১২ শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে উপহার প্রদানের প্রতিশ্রুতি দেওয়ার প্রেক্ষিতে তা বাস্তবায়ন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
চাটমোহরে প্রতিবাদে গণস্বাক্ষর

মাদক ব্যবসায়ীদের মদনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১২:৪০ এম


মাদক ব্যবসায়ীদের মদনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পাবনার চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ভিপি সেলিম রেজার বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের মদদ দেওয়ার ও এলাকাবাসীকে হয়রানীর অভিযোগ উঠেছে। প্রতিবাদে ভুক্তভোগী এলাকাবাসী গণস্বাক্ষর কর্মসূচী পালন করেছেন। মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ি এই শ্লোগান নিয়ে শনিবার (০৪ জুলাই) রাতে এলাকাবাসীর উদ্যোগে উপজেলার চরপাড়া বটতলা এলাকায় গণস্বাক্ষর কর্মসূচীর আয়োজন করা হয়। এ সময় মাদক ব্যবসায়ীদের ও তাদের মদদ দাতাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে এলাকার বিভিন্ন বয়সী নারী-পুরুষ গণস্বাক্ষর করেন। গণস্বাক্ষর চলাকালে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন, গুনাইগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম আলাল, ১ নাম্বার ওয়ার্ড মেম্বার মজিবর রহমান, বিএনপি কর্মী হেলাল উদ্দিন, শুকুর আলী, মোরশেদা খাতুন, জমেলা খাতুন প্রমুখ। বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চরপাড়া এলাকায় মাদক বিক্রি ও সেবন বন্ধে স্থানীয় বিএনপি নেতাকর্মী এলাকাবাসীতে নিয়ে ঐক্যবদ্ধ হয়েছে। প্রশাসনও মাদকের বিরুদ্ধে তৎপর। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় তারা বিএনপি নেতাদের আশ্রয় নিচ্ছে। বক্তাদের অভিযোগ হলো, আশরাফুল নামে এক মাদক ব্যবসায়ীর পক্ষ নিয়ে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ভিপি সেলিম রেজা তাকে দিয়ে থানায় এলাকাবাসীর নামে মিথ্যা অভিযোগ দিয়েছেন। বক্তারা আরো বলেন, সম্প্রতি মাদকের বিরুদ্ধে অবস্থানকারী এলাকার কয়েকজন বিএনপি নেতা ও এলাকাবাসীর নামেও জেলা প্রশাসক, ইউএনও, এসি ল্যান্ড ও থানার ওসির কাছে আবারো লিখিত অভিযোগ দিয়েছেন ওই আশরাফুল। আর তাকে আশ্রয় দিয়ে সহযোগীতা করছেন বিএনপি নেতা সেলিম রেজা। তবে গত ৩ জুলাই সেই অভিযুক্ত মাদক ব্যবসায়ী আশরাফুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বারবার এলাকাবাসীকে হয়রানী না করতে প্রশাসনের কাছে দাবি জানান স্থানীয়রা। তাদের পাশাপাশি সেলিম রেজার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নিতে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জোর দাবি জানান তারা। এ বিষয়ে চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ভিপি সেলিম রেজার বক্তব্য জানতে রবিবার (৫ জুলাই) বিকাল ৬টা ৩৫ মিনিটের দিকে একাধিকবার তার মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেননি। সাংবাদিক পরিচয় দিয়ে ক্ষুদেবার্তা পাঠিয়েও তার সাড়া পাওয়া যায়নি। প্রসঙ্গত এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৭ জুন চরপাড়া গ্রামের মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলামকে তার মাদক ব্যবসা বন্ধে মৌখিকভাবে নিষেধ করেন এলাকাবাসী। পরদিন ৮ জুন ২ লাখ টাকা ছিনতাই করেছে বলে এলাকার কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন আশরাফুল। আর এ সময় তার পক্ষ নিয়ে সহযোগীতা করেন বিএনপি নেতা সেলিম রেজা। মিথ্যা অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদে ১৩ জুন সন্ধ্যায় প্রথম বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। ১৭ জুন গুনাইগাছা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাল ও বিএনপি কর্মী হেলালকে লাঞ্ছিত করেন বিএনপি নেতা সেলিম রেজার চাচা গুনাইগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইজাবত আলী প্রামানিকের তিন ছেলে কুতুব সাধু, কুদ্দুস ভান্ডারী, কিতাব সাধু এবং চাচাতো ভাই ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম। ঘটনার প্রতিবাদে ২০ জুন সন্ধ্যায় দ্বিতীয় দফা বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। এদিন মিছিল করায় বিএনপি নেতা সেলিম রেজা ও তার সহযোগীরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামীর বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ তুললেন সমীরের স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৩ এম


স্বামীর বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ তুললেন সমীরের স্ত্রী

নিজস্ব প্রতিবেদন: যশোরের মণিরামপুর পৌর এলাকার জয়নগর গ্রামে ধর্ষণের অভিযোগে আটক সমির মোড়লের স্ত্রী আসমা খাতুন দাবি করেছেন, "আমার স্বামী অনেক দিন ধরেই ইয়াবা ব্যবসা করে। নিষেধ করেও শুনেনি। ওই পথ থেকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে একাধিকবার বাবার বাড়ি চলে গেছি।" আসমা বলেন, "ছেলে-মেয়ের কথা চিন্তা করে সংসারে ফিরে আসলেও স্বামী ভাল পথে ফেরেনি। মাদকের সাথে সংশ্লিষ্টতার কারণে নানা অপকর্মে জড়িয়ে পড়েছে।" তিনি এই অভিযোগ তুলে আক্ষেপ করছেন। উল্লেখ্য, মাদক কারবারি হওয়ায় সমিরের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ অনেক আগে থেকেই ছিল। সমিরের বিরুদ্ধে নিবৃত্তির চেষ্টা করা হয়েছে। রবিবার সকালে, ধর্ষণের অভিযোগে আটক হওয়ার পর, অসন্তুষ্ট গ্রামবাসী সমির মোড়ল ও সেলিমের বাড়ি এবং দোকান ভাংচুর করে। সমির নওশের আলীর ছেলে। এই ঘটনার সূত্রপাত শনিবার ভোরে, যখন পৌর শহরের একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রাফিদের সাথে প্রাইভেট পড়তে যাওয়ার সময় জোড়া পুকুর এলাকায় তাদের গতিরোধ করে আবু জাফর এবং মোড়লসহ অন্যান্যরা। সার্বিক পরিস্থিতিতে রাফিদকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয় এবং পরে সেলিম হোসেন ও সমিরের সহযোগিতায় আবু জাফর ওই শিক্ষার্থীর উপর পাশবিক নির্যাতন চালায়। এরপর ভুক্তভোগী শিক্ষার্থীর ভাই রাহুল থানায় মামলা করেন তিন জনের বিরুদ্ধে। থানার ওসি আবু সাঈদ জানিয়েছেন, শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষা যশোর মেডিকেল কলেজে সম্পন্ন করা হয়েছে। ঘটনাটির তদন্তে একজনকে আটক করা হয়েছে এবং বাকী দুইজনকে আটকের জন্য অভিযান চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%