ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

একদিনের ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কত কমল?


একদিনের ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম, ভরিতে কত কমল?

২৪ ঘণ্টার ব্যবধানে ফের দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর একটি সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে তারা ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করেছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। রুপার অলঙ্কারের ভ্যাটের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে, সবশেষ গত ২৯ জুন সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দাম ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দাম ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা নির্ধারণ করা হয়। যা সকালের ১০টা থেকেই কার্যকর হয়েছিল।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৮৪ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে দাম ৪১ দফা বাড়ানো হয়েছে, ৪২ দফা কমানো হয়েছে ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। এবং গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ক্যালোনির দলে স্বস্তির হাওয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১০:২৯ এম


স্ক্যালোনির দলে স্বস্তির হাওয়া

বিশ্বকাপের নকআউট পর্বের আগে আর্জেন্টিনা শিবিরে একটি বড় স্বস্তির সংবাদ এসেছে। সেন্টার ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো চোট কাটিয়ে আবারও দলের পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরে এসেছেন। সবকিছু যদি পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলে, তাহলে কেপ ভার্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেই মাঠে তাকে দেখা যেতে পারে।

আগামী শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোরে এবারের বিশ্বকাপের অন্যতম চমক জাগানো দল কেপ ভার্ডের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রোমেরোর ফেরাটা আর্জেন্টিনার রক্ষা সামর্থ্যকে আরও শক্তিশালী করবে, এমনটাই মনে করা হচ্ছে।

গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পাওয়া ২৮ বছর বয়সি এই ডিফেন্ডার, ম্যাচের ৫৭তম মিনিটে ব্যথা অনুভব করে মাঠ ছাড়তে বাধ্য হন। তার চোটের কারণে, জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে তিনি অংশগ্রহণ করতে পারেননি। সেই ম্যাচে অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডি প্রথম একাদশে সুযোগ পান এবং আর্জেন্টিনা ৩-১ গোলের জয়ের মাধ্যমে মাঠ ছাড়ে।

জর্ডান ম্যাচের পরই আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি জানিয়েছিলেন, নকআউট পর্ব শুরুর আগেই রোমেরোকে ফিরে পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। সোমবার (২৯ জুন) ক্যানসাস সিটিতে দলের অনুশীলনে সেই আশার বাস্তব রূপ দেখা গেছে। একদিন বিশ্রামের পর রোমেরো পুরো দলের সঙ্গে সমানতালে অনুশীলন করেছেন।

এদিকে, তিনটি গ্রুপ ম্যাচেই জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে শেষ ৩২-এ পৌঁছেছে আর্জেন্টিনা। এখন নকআউট মঞ্চে রক্ষণভাগের অন্যতম ভরসা রোমেরোকে ফিরে পেলে স্ক্যালোনির দল আরও ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিনামূল্যে বীজ ও সার পেলেন ২ হাজার ৯৬৪ কৃষক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১০:৩০ এম


বিনামূল্যে বীজ ও সার পেলেন ২ হাজার ৯৬৪ কৃষক

কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্য নিয়ে শরীয়তপুরের জাজিরা উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৯৬৪ জন কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ, রাসায়নিক সার, কৃষি উপকরণ এবং বিভিন্ন ফসল ও ফলদ গাছের চারা বিতরণ করা হবে।

সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য মো. সাঈদ আহমেদ আসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান এবং কৃষিবিদ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানটি এগিয়ে চলতে থাকে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. সাঈদ আহমেদ আসলাম বলেন, বর্তমান সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সরকার কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং অধিক ফলন নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত কৃষি প্রণোদনা, উন্নতমানের বীজ, সার ও আধুনিক কৃষি প্রযুক্তি সরবরাহ করছে। তিনি আরও বলেন, কৃষক দেশের অর্থনীতির চালিকাশক্তি এবং কৃষকের উন্নয়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই সরকার কৃষকদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি বলেন, কৃষকদের উচিত সরকারের দেওয়া প্রণোদনার যথাযথ ব্যবহার নিশ্চিতকরে উৎপাদন বৃদ্ধি করা। কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদের মাধ্যমে অনাবাদি জমি চাষের আওতায় আনার উপরও জোর দেন তিনি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি খরিপ-২ মৌসুমে মোট ২ হাজার ৯৬৪ জন কৃষক বিভিন্ন ক্যাটাগরিতে সরকারি কৃষি প্রণোদনার আওতায় আসবেন। এর মধ্যে ৮২৫ জন কৃষক জনপ্রতি ৫ কেজি উন্নতমানের রোপা আমন ধানবীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার পাবেন। ২৬০ জন কৃষক মরিচ চাষের জন্য জনপ্রতি ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার পাবেন। ১ হাজার ৬০ জন কৃষক শাকসবজি উৎপাদনের জন্য প্রয়োজনীয় কৃষি উপকরণ পাবেন।

এ ছাড়া ২৫ জন কৃষক লেবুর চারা, ৭২৪ জন কৃষক জনপ্রতি ৫টি করে বাঁশের খুঁটি এবং ৭০ জন কৃষক পেঁয়াজ উৎপাদনের জন্য বিশেষ কৃষি প্রণোদনা পাবেন।

বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে ২৯৪ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫টি করে নারকেল গাছের চারা এবং ৪৩০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫টি করে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হবে।

উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এসব চারা কৃষকদের পারিবারিক পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দীর্ঘমেয়াদে অতিরিক্ত আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কৃষি বিভাগ আরও জানায়, সরকারের এ কৃষি প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করা। একইসঙ্গে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কৃষিকে লাভজনক করা এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় করাও এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং শতাধিক উপকারভোগী কৃষক উপস্থিত ছিলেন।

উপকারভোগী কৃষকেরা সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, চাষের মৌসুমের শুরুতেই বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ হাতে পাওয়ায় তাদের উৎপাদন খরচ কমবে। এতে একদিকে যেমন ফলন বাড়বে, অন্যদিকে কৃষিকাজে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রার্থিতা বাতিল হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১০:৩১ এম


প্রার্থিতা বাতিল হওয়ায় শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী

চট্টগ্রাম-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ।

তিন সেপ্টেম্বর মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।

এর ফলে আসলাম চৌধুরীর ফলাফল প্রকাশ করা যাবে না।

এর আগে, ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেছিলেন আপিল বিভাগ।

আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।

সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।

আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী এবং ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

ঋণখেলাপির অভিযোগের মুখে থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন, ১৮ জানুয়ারি বৈধ ঘোষণা করা হয়।

সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংকের করা রিট হাইকোর্ট খারিজ করে দিলে, ব্যাংক কর্তৃপক্ষ পরে আপিল বিভাগে আবেদন করে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন।

৩ ফেব্রুয়ারি, আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন।

ফলে আসলাম চৌধুরী নির্বাচন করার সুযোগ পান।

কিন্তু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে এবং ফলাফল প্রকাশ হবে না বলে আদেশ দেওয়া হয়।

১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আসলাম চৌধুরী বিজয়ী হন।

কিন্তু আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বিতীয় জিএমএম সম্পন্ন করল জেসিআই ঢাকা ইউনাইটেড

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

১০:৩৬ এম


দ্বিতীয় জিএমএম সম্পন্ন করল জেসিআই ঢাকা ইউনাইটেড

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ইউনাইটেডের দ্বিতীয় জেনারেল মেম্বারশিপ মিটিং (জিএমএম) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায়, রাজধানী ঢাকা গুলশানের জেসিআই বাংলাদেশের সদর দপ্তরে এই গুরুত্বপূর্ণ জিএমএম অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেসিআই ঢাকা ইউনাইটেডের সভাপতি সিনেটর ডা. মো. এনামুল হক।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ‘ডিসকভার ট্রেডিং’ শীর্ষক একটি বিশেষ প্রশিক্ষণ সেশন, যা পরিচালনা করেন ২০২৬ জেসিআই বাংলাদেশ ন্যাশনাল কমিটির চেয়ার মুনতাসির মামুন। এতে বিপুলসংখ্যক সদস্য অংশগ্রহণ করেন এবং এ সেশনে ট্রেডিং, ব্যবসায়িক সম্ভাবনা, উদ্যোক্তা উন্নয়ন ও ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০২৬ জেসিআই বাংলাদেশ ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এবং জেসিআই ঢাকা ইউনাইটেডের মেন্টর মো. রেদওয়ানুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ইউনাইটেডের ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট এবং ২০২৬ জেসিআই বাংলাদেশ ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এ.এফ.এম. ফাহমিদুর রহমান (অনি)।

এ সময় জেসিআই ঢাকা ইউনাইটেডের বোর্ড অব ডিরেক্টর্সের মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদ খান বিজু, আরিফ সিকদার, মো. রবিউল ইসলাম, মীর মোহাম্মদ আলী, শাহাদাত হোসেন সাদী, মাকসুদ হোসেন, বিএন কলি, খাদিজাতুল কুবরা, স্বপ্নিল হায়দার, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম ভূঁইয়া, জাহিদ হাসান আরজু, আসিফুর রহমান এবং মো. আব্দুল কাইয়ুম।

অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ এক পর্বে ‘রাইড অন’-এর সঙ্গে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় জেসিআই বাংলাদেশের সব সদস্য রাইড অন-এর সব পণ্য ও সেবায় ১০ শতাংশ বিশেষ ছাড় উপভোগ করবেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, এ উদ্যোগ সদস্যদের জন্য করপোরেট সুবিধা সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শেষে আয়োজকরা জানিয়েছেন যে, সদস্যদের নেতৃত্ব বিকাশ, দক্ষতা উন্নয়ন, ব্যবসায়িক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং সদস্যসেবার মান আরও উন্নত করতে, জেসিআই ঢাকা ইউনাইটেড ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ, জেনারেল মিটিং ও অংশীদারিত্বমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে আয়োজন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%