ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সন্দ্বীপে জাতীয় সাংবাদিক সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত


সন্দ্বীপে জাতীয় সাংবাদিক সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থা, সন্দ্বীপ শাখার মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টায় এনাম নাহার মোড়ে সন্দ্বীপ থানার দক্ষিণ পাশে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি এবং দৈনিক জনবাণী, ডেইলি পোস্ট ও চট্টগ্রাম মঞ্চের সন্দ্বীপ প্রতিনিধি ইলিয়াছ সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক কর্ণফুলী পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি মোবারক হোসাইনের সঞ্চালনায় সভায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সংগঠনের ঐক্য সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে ইলিয়াছ সুমন বলেন, “সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজের প্রতি দায়বদ্ধতার প্রতীক। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সমাজের অসংগতি তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতীয় সাংবাদিক সংস্থা, সন্দ্বীপ শাখা ভবিষ্যতেও সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশাগত মানোন্নয়নে কাজ করে যাবে।”
সাধারণ সম্পাদক মোবারক হোসাইন বলেন, “সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে নিয়মিত মাসিক সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় যুগ্ম সম্পাদক ও দৈনিক কালবেলা এবং মানবকণ্ঠের প্রতিনিধি মাহমুদুর রহমান বলেন, “বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অপসংবাদ ও গুজবের বিরুদ্ধে সচেতন থেকে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের বিকল্প নেই।”
সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রিদুয়ানুল বারী ও মাইনউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নুর মোস্তফা আলী হাসান, দপ্তর সম্পাদক আব্দুল হামিদ, কার্যনির্বাহী সদস্য আহসান উল্লাহ সজিব, চ্যানেল ২১ ও ‘সকালের শিরোনাম’-এর প্রতিনিধি শাহাদাত হোসেন, তালাশ বিডির সন্দ্বীপ প্রতিনিধি আমিনুল ইসলাম রিয়াদ, যমুনা টেলিভিশনের সংবাদদাতা চারু মিল্লাতসহ সংগঠনের অন্যান্য সদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৬-২৭ করবর্ষে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য চালু হলো ই-রিটার্ন সেবা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০১:৫৫ পি.এম


২০২৬-২৭ করবর্ষে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য চালু হলো ই-রিটার্ন সেবা

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই করসেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যেই বুধবার (২২ জুলাই) থেকে এ সুবিধা চালু করা হয়েছে।

এনবিআর জানিয়েছে, ২০২১ সালে অনলাইন রিটার্ন দাখিল পদ্ধতি চালুর পরে, সেবাটি করদাতাদের মধ্যে অনেক জনপ্রিয়তা লাভ করেছে। ২০২৫-২০২৬ করবর্ষে প্রায় ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে সফলভাবে আয়কর রিটার্ন দাখিল করেছেন।

এনবিআরের মতে, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের ফলে করদাতাদের মধ্যে ই-রিটার্ন দাখিলের আগ্রহ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে, করদাতারা এখন নিজের বাড়িতে বসেই বার্ষিক আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে পারছেন। এনবিআর, একটি বিশেষ আদেশের মাধ্যমে, সব স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিলকে বাধ্যতামূলক করেছে।

তবে, ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতারা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতারা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতারা, মৃত করদাতার পক্ষে প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা অনলাইনের পরিবর্তে পেপার রিটার্ন জমা দিতে পারবেন।

এ ছাড়া, যদি ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যা দেখা দেয়, তাহলে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন জমা দিতে পারবেন। এনবিআর জানিয়েছে যে, www.etaxnbr.gov.bd সিস্টেম ব্যবহার করে করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে নিজের ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন।

সঠিক তথ্য প্রদান করে অনলাইনে রিটার্ন প্রস্তুত ও জমা দেওয়ার পরে, করদাতারা তাৎক্ষণিক ভাবে প্রাপ্তিস্বীকারপত্র এবং আয়কর সনদ সংগ্রহ করতে পারবেন। অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, তাহলে তা সমাধানে এনবিআরের কর্মকর্তারা সরকারি ছুটি ছাড়া অফিস চলাকালীন সময়ে কল সেন্টার এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সেবা প্রদান করবেন।

২০২৬-২০২৭ করবর্ষ থেকে, ব্যক্তিশ্রেণির করদাতারা জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন দাখিল করলে নীট প্রদেয় করের ৫ শতাংশ (সর্বোচ্চ ২৫ হাজার টাকা) প্রণোদনা পাবেন।

এনবিআর জানিয়েছে, সেপ্টেম্বরের পর দাখিল করা রিটার্নের ক্ষেত্রে এই প্রণোদনা প্রযোজ্য হবে না। এছাড়া, ডিসেম্বরের পর দাখিল করা রিটার্নের জন্য অতিরিক্ত কর পরিশোধ করতে হবে। এ কারণে, যথাসময়ে আয়কর রিটার্ন দাখিলের জন্য করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীলফামারীর সাবেক এমপি পাভেল নতুন মামলায় গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


নীলফামারীর সাবেক এমপি পাভেল নতুন মামলায় গ্রেপ্তার

নীলফামারীর সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল। 

জুলাই গণঅভ্যূত্থানে রাজধানীর নিউমার্কেট থানায় মুহাম্মদ শামীমকে হত্যাচেষ্টার মামলায় সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এই আদেশ প্রদান করেন।

১৫ জুলাই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন নিউমার্কেট থানার তদন্ত কর্মকর্তা মো. ওমর ফারুক। ওইদিন আসামির উপস্থিতিতে শুনানির জন্য আদালত বুধবার দিন নির্ধারণ করেন। শুনানিকালে আসামিকে কারাগারে থেকে আদালতে হাজির করা হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ গ্রেপ্তার দেখানোর যৌক্তিকতা তুলে ধরেন। আর অন্যদিকে আসামিপক্ষে গোলাম রাব্বানীসহ কয়েকজন আইনজীবী গ্রেপ্তার না দেখানোর বিষয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সাবেক এমপিকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ জুলাই রাজধানীর নিউমার্কেট থানাধীন এলাকায় ২০ বছরের যুবক মুহাম্মদ শামীম আন্দোলনে অংশ নেন। এক পর্যায়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আন্দোলন দমনে অস্ত্রসজ্জিত হয়ে হামলা চালায়।

এ হামলায় মুহাম্মদ শামীম গুরুতর আহত হন। ভুক্তভোগী নিজে বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১১৬ জনকে আসামি করা হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে পুলিশ তার গ্রেপ্তার করে। এরপর একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে পাঠানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২ তলা থেকে পড়ে পথচারীর ওপর যুবক, বাঁচলেন তিনি, প্রাণ গেল এক নারীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


১২ তলা থেকে পড়ে পথচারীর ওপর যুবক, বাঁচলেন তিনি, প্রাণ গেল এক নারীর

জাপানের নাগোয়া শহরে একটি বহুতল ভবন থেকে পড়ে এক যুবক এক নারী পথচারীর ওপর আছড়ে পড়ার ঘটনায় ঐ নারীর মৃত্যু হয়েছে। তবে ওপর থেকে পড়ে যাওয়া যুবক গুরুতর আহত অবস্থায় জীবিত আছেন। গত রবিবার (১৯ জুলাই) দিবাগত রাতে নাগোয়া শহরের ১২ তলা একটি ভবনের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নারীর বয়স ২৩ বছর। স্থানীয় পুলিশ ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, তার নাম হোরা ইনাবা বলা হয়েছে।

পুলিশ জানায়, রাত প্রায় ১টার দিকে ইনাবা তার এক বন্ধুর সঙ্গে ফুটপাত দিয়ে হাঁটছিলেন। এ সময় ২৯ বছর বয়সী শিনসেই তাগুচি নামের যুবক ভবনের উপর থেকে নিচে পড়ে সরাসরি তার ওপর আঘাত করেন। নাগোয়া সিটি সাবওয়ের ইয়াবাচো স্টেশনের কাছের অফিস ও আবাসিক এলাকায় ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর ইনাবার সঙ্গে থাকা বন্ধু দ্রুত পুলিশকে খবর দেন। তার বন্ধু জানান, ওপর থেকে একজন পড়ে গিয়ে তার বন্ধুকে গুরুতর আহত করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকেই উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয়।

চিকিৎসকরা জানান, ইনাবা রক্তক্ষরণজনিত শকে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। অন্যদিকে, তাগুচি এখনো অচেতন অবস্থায় রয়েছেন এবং তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানা গেছে। তদন্তকারীরা এখনো নিশ্চিত হতে পারেননি, তাগুচি দুর্ঘটনাবশত ভবন থেকে পড়ে গিয়েছিলেন, নাকি ইচ্ছাকৃতভাবে নিচে ঝাঁপ দিয়েছিলেন। এই বিষয়টি জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

জাপানে বহুতল ভবন থেকে পড়ে পথচারী নিহত হওয়ার ঘটনা এর আগেও ঘটেছে। ২০২৪ সালের আগস্টে ইয়োকোহামা স্টেশনের কাছে একটি ভবন থেকে ১৭ বছর বয়সী এক স্কুলছাত্রী নিচে পড়ে গেলে ৩২ বছর বয়সী এক নারী পথচারীর মৃত্যু ঘটে।

অন্যদিকে, ২০২০ সালের অক্টোবরে ওসাকার একটি বাণিজ্যিক ভবন থেকে এক কিশোর ঝাঁপ দিলে নিচে থাকা ১৯ বছর বয়সী এক বিশ্ববিদ্যালয় ছাত্রী তার আঘাতে নিহত হন। ওই ঘটনায় দুজনেরই মৃত্যু হয়েছিল। ঘনবসতিপূর্ণ জাপানি শহরগুলোতে বহুতল ভবনের সংখ্যা বেশি থাকায় এ ধরনের দুর্ঘটনা নিয়ে জননিরাপত্তার উদ্বেগ নতুন করে সামনে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী সিঙ্গাপুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী সিঙ্গাপুর

শিক্ষা, কারিগরি শিক্ষা এবং মানবসম্পদ উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর বাংলাদেশে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে, বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি এই আগ্রহের কথা জানান।

বুধবার প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা খাতে সিঙ্গাপুরের অভিজ্ঞতা এবং দক্ষতা বাংলাদেশের সঙ্গে ভাগাভাগি করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন মিচেল লি।

এ সময় তিনি বাংলাদেশের বন্দর ও লজিস্টিকস খাতের অবকাঠামোগত উন্নয়ন, বিমান চলাচল খাতের আধুনিকায়ন, বিশেষ করে বিমানবন্দরের ডিজিটালাইজেশন, সরকারি সেবার আধুনিকীকরণ, দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), কার্বন ক্রেডিট সহযোগিতা এবং সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের সুযোগ তৈরির বিষয়েও গুরুত্বারোপ করেন।

বৈঠকে উভয় পক্ষ শিক্ষাক্ষেত্রে যৌথ উদ্যোগ গ্রহণের এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশ-সিঙ্গাপুরের বহুমাত্রিক সম্পর্ককে আরও গভীর এবং সুদৃঢ় করতে ভবিষ্যতেও কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%