০৯:০৪ পি.এম
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে বক্তব্য দিতে গিয়ে টেবিল চাপড়ালেন।
শনিবার সংসদে তিনি উল্লেখ করেন, ভোলায় ১.৩ ট্রিলিয়ন কিউবিক মিটার গ্যাস রয়েছে, যা একটি গোল্ড মাইন বা স্বর্ণখনির সমান। এই বিপুল সম্পদটির কারণে মন্ত্রীদের উচিত তার পেছনে ঘোরা। এই বক্তব্য শুনার পর প্রধানমন্ত্রী টেবিল চাপড়ান।
বাজেটকে ‘জনকল্যাণমুখী’ আখ্যা দিয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, ‘এই বাজেটে ৪১ লাখ ফ্যামিলি কার্ড, শারীরিক প্রতিবন্ধীদের সরঞ্জামের ওপর কর কমানো, স্টার্টআপ সাপোর্ট এবং ক্যানসার-হার্ট-চোখের চিকিৎসার মতো ওষুধের দাম কমানোর প্রস্তাব রয়েছে। এই বাজেটে আমি একটি বিশেষ মেসেজ লক্ষ্য করেছি- একটি স্বৈরাচার এবং একটি জনগণের সরকারের মধ্যে পার্থক্য। এই বাজেটের মেন্টালিটি সম্পূর্ণ জনকল্যাণমুখী।’
আরও পড়ুন: বেগম খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য, যুবক নাজমুল হাসান আটক
বর্তমান সরকারের প্রতি আস্থা রাখার জন্য পার্থ বলেন, ‘আপনারা গত চার মাসের পত্রিকা খুললে একটি ব্যাংক লুটের খবরও দেখাতে পারবেন না। পলিটিক্যালি প্যাট্রোনাইজড কোনো দুর্নীতি নেই। তাই আপনাদের উচিত আমাদেরকে বেনিফিট অব দ্য ডাউট দেওয়া। বাজেট নিয়ে রাজনীতি না করে এটিকে জাতীয় ইস্যু হিসেবে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’
মদিনা সনদের ন্যায়বিচার ও মানবতার উদাহরণ টেনে তিনি দেশে জাকাতভিত্তিক অর্থনীতি প্রসারের জন্য প্রস্তাব দেন। পার্থ বলেন, ‘জাকাত আমাদের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ, তবে এটি হিডেন (লুকায়িত) রয়েছে। আমার প্রস্তাব হলো, প্রত্যেকটি নির্বাচনী আসনে জাকাত পাওয়ার যোগ্য মানুষের একটি ডাটাবেজ তৈরি করা উচিত। এতে প্রবাসীরাও সহজে জাকাত প্রদান করতে পারবেন। এছাড়া, জাকাত দাতা ও গ্রহীতাদের মধ্যে সেতুবন্ধন তৈরির জন্য একটি ‘যাকাত টেলিভিশন’ চালু করা হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন