প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কাল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ-১-এ নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। দুই দলই জয় পেতে মরিয়া।
লর্ডসে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে মাঠে নামবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটি।
বার্মিংহামে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে লিডসে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হারে টাইগ্রেসরা।
সাউদাম্পটনে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে দারুণ জয় তুলে নেয় বাংলাদেশ। ১২৩ রানের পুঁজি নিয়েও বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে তারা পাকিস্তানকে ১০০ রানে গুটিয়ে দিয়েছে। টাইগ্রেসদের ২৩ রানের জয়ে সেমিফাইনালের দৌড়ে ভালোভাবে টিকে থাকে বাংলাদেশ।
তবে ম্যানচেস্টারে চতুর্থ ম্যাচে ভারতের কাছে ৫ উইকেটে হারে সেমির আশা অনেকটাই ফিকে হয়ে যায় বাংলাদেশের। ৪ ম্যাচে তারা ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে।
তারপরও বাংলাদেশের সেমিতে খেলার স্বপ্ন যদি-কিন্তুের উপর টিকে আছে।
৪ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া ইতিমধ্যেই সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে। ৪ ম্যাচে সমান ৬ পয়েন্ট নিয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
বাংলাদেশ যদি দক্ষিণ আফ্রিকাকে ১০০ রানের ব্যবধানে হারায়, তবে তাদের নেট রান রেট হবে +০.৪৬২। বর্তমানে তাদের নেট রান রেট -০.৮৪৯।
আর ভারত যদি অস্ট্রেলিয়ার কাছে ১৩০ রানেরও বেশি ব্যবধানে হারে, তখন টেবিলের দ্বিতীয় স্থানে উঠবে বাংলাদেশ এবং সেমির টিকিট পাবে। তাই টাইগ্রেসদের জয়ের পাশাপাশি রান রেটের সমীকরণও মেলাতে হবে।
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ১৫বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র দুইবার। দক্ষিণ আফ্রিকা জিতেছে ১২ ম্যাচে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
বাংলাদেশ দল হলো: নিগার সুলতানা জোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, সানজিদা আক্তার মাগলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার, জুয়াইরিয়া আক্তার, তাজ নেহার।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন