০৬:২৮ এম
ডায়াবেটিসে আক্রান্ত অনেকেই ভয় পান যে, ভাত বা রুটি খেলেই রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যাবে। তাই, অনেকের ক্ষেত্রে প্রিয় খাবার এড়িয়ে চলা স্বাভাবিক হয়ে যায়। কিন্তু বিশেষজ্ঞদের পরামর্শ হলো, খাওয়ার বিষয়টি শুধু কী সেটা নয়, বরং কোন ক্রমে খানো হচ্ছে সেটিও সমান গুরুত্বপূর্ণ। খাবারের একটি সহজ কৌশল অনুসরণ করলে ভাত-রুটি খেয়ে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
এই কৌশলটি ‘ফুড সিকোয়েন্সিং’ বা খাবার গ্রহণের সঠিক ক্রম নামে পরিচিত। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, প্রথমে ফাইবারসমৃদ্ধ খাবার খেলে তার পর প্রোটিন এবং সবশেষে কার্বোহাইড্রেট খেলে খাবারের পর রক্তে শর্করার মাত্রা তুলনামূলকভাবে কম বৃদ্ধি পায়।
আরও পড়ুন: যমুনার বুকে চায়না বাঁধের রূপালী উপাখ্যান
বিশেষজ্ঞদের অপর একটি পরামর্শ হলো, ভাত বা রুটি খাওয়ার ৫ থেকে ১০ মিনিট আগে এক বাটি স্যালাড খাওয়া। স্যালাডে আসতে পারে শসা, টমেটো, গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, লেটুস বা অন্যান্য সবুজ শাকপাতা। এসব খাবারে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে ধীর করে তোলে, ফলে কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ ধীরে ধীরে রক্তে মেশে এবং হঠাৎ করে সুগার বেড়ে যাওয়ার ঝুঁকি কম হয়।
স্যালাডের পরে প্রোটিনসমৃদ্ধ খাবারগুলো খাওয়া যেমন ডাল, মাছ, ডিম, মুরগির মাংস, ছোলা, সয়াবিন বা টক দই উপকারী। প্রোটিন দীর্ঘ সময় পেট ভরা রাখতে সহায়তা করে এবং কার্বোহাইড্রেটের শোষণের গতিও কিছুটা কমায়। এরপর পাঠকদের পরিমিত পরিমাণে ভাত বা রুটি খাওয়ার পরামর্শ দিতে চাই।
এছাড়াও খাবারের পরে ১০ থেকে ১৫ মিনিট হালকা হাঁটলে পেশি রক্তের গ্লুকোজ ব্যবহার করতে পারে, যা শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। প্লেটের অর্ধেক জুড়েই শাকসবজি, এক-চতুর্থাংশ প্রোটিন এবং বাকি এক-চতুর্থাংশ কার্বোহাইড্রেট রাখার পরামর্শ দেন পুষ্টিবিদরা।
তবে এই বিষয়েও জানানো হয়েছে যে, শুধুমাত্র স্যালাড খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা, ওজন নিয়ন্ত্রণ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ বা ইনসুলিন গ্রহণ করা একসঙ্গে খুব জরুরি।
আরও পড়ুন: ‘ভালোবাসি’ বললেই কি যথেষ্ট? সম্পর্কে ৫টি বিষয়ও জরুরি
বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিস মানেই ভাত-রুটি পুরোপুরি বাদ দেওয়া নয়। বরং সঠিক পরিমাণ, সঠিক সময় এবং সঠিক ক্রমে খাবার গ্রহণের মাধ্যমে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা অনেকটাই সহজ হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন