০৭:১৩ পি.এম
রোববার (৭ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ফলাফল ঘোষণা চলছে। সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল, যিনি অ্যাড-হক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। বিসিবি আরও ২৪ জনের নাম ঘোষণা করেছে।
ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগ ক্যাটাগরি থেকে মোট ১০ জন নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তারা হলেন-
ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালকের দায়িত্ব পেয়েছেন সাইদ বিন জামান এবং এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ। সিলেট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরি, রাজশাহী বিভাগ থেকে মীর শাকরুল আলম সীমান্ত, রংপুর থেকে মির্জা ফয়সল আমীন। চট্টগ্রাম থেকে মিনহাজুল আবেদীন নান্নু এবং মঈন উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
ক্যাটাগরি-১ এ শুধু বরিশাল এবং খুলনা বিভাগে নির্বাচন হয়েছে। বরিশাল বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান। খুলনা থেকে শান্তনু ইসলাম সুমিত এবং শফিকুল আলম তুহিন নির্বাচিত হয়েছেন।
ক্যাটাগরি-২ অর্থাৎ ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। তারা হলেন-
তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা: মাহবুব শামীম, সাকেফ আহমেদ সালাম।
ক্যাটাগরি-৩ অর্থাৎ বিশেষ সংস্থা এবং সাবেক ক্রিকেটার ক্যাটাগরি থেকে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।
আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে স্পিকারকে প্রস্তাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের ২৫ পরিচালকের মধ্যে ২ জনকে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। 이번 নির্বাচনে এনএসসি থেকে মনোনীত দুই পরিচালক হলেন- শেখ মোঃ রুহুল আমিন এবং মোঃ সরফরাজ আহমেদ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন