প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সাতক্ষীরা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছেন। রবিবার (৭ জুন) দুপুরে মেডিকেল শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেন।
এ সময় বক্তারা বলেন, চিকিৎসকদের জন্য একটি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা আবশ্যক। বিশেষ করে যারা এফসিপিএস প্রশিক্ষণ নিচ্ছেন, তাদের বেতন বৈষম্য দূর করতে হবে। বিসিএসে উত্তীর্ণদের জন্য বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়ন নীতিমালার প্রস্তাবনাও বাতিল করতে হবে।
তারা আরও জানান, বিএমইউ ও বিসিপিএসের পরীক্ষার ফি হ্রাস করতে হবে এবং বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা পুনরায় ৩৪ বছর নির্ধারণ করতে হবে। পাশাপাশি, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসকদের জন্য একটি সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়নের দাবি জানান তারা।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত-ই-খোদা জানিয়েছেন, কর্মবিরতির কোনো প্রভাব মেডিকেল কলেজ হাসপাতালে পড়েনি। হাসপাতালের চিকিৎসকগণ পরিস্থিতি সামাল দিচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, শুধু এখানে নয়, ইন্টার্ন চিকিৎসকরা সারাদেশেই তাদের কিছু দাবির জন্য কর্মবিরতির ডাক দিয়েছে।
ইন্টার্ন চিকিৎসক ডা. সাজিদ সাজাহানের সভাপতিত্বে বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ডা. তাছনিম বিনতে আসাদ, ডা. সৌরভ সরকার, ডা. রানা, ডা. শিফাত, ডা. মোরশেদ সহ অন্যান্যরা। এদিকে, সমাবেশ থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন