বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং
০২:৫০ পি.এম
সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটির সুযোগ সৃষ্টি হয়েছে। এই ছুটির সুযোগ ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে তৈরি হয়েছে।
আগস্ট মাসের শেষ সপ্তাহে চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এরপরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার (২৭ আগস্ট) যথারীতি অফিস খোলা থাকবে। তবে সার্বিকভাবে বিষয়টি চাঁদ দেখার ওপর নির্ভর করছে।
এদিকে, ১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তারিখ নির্ধারণ করার লক্ষ্যে বৃহস্পতিবার (১৩ আগস্ট) জাতীয় চাঁদ দেখা কমিটির একটি সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আরো পড়ুন। পে স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যেসব সিদ্ধান্ত এসেছে।
বুধবার (১২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) এ সভা অনুষ্ঠিত হবে।
যেভাবে মিলবে চার দিনের ছুটি। চাঁদ দেখার ওপর ঈদে মিলাদুন্নবীর ছুটি নির্ভর করছে। আগামী ২৬ আগস্ট (বুধবার) যদি ঈদে মিলাদুন্নবীর ছুটি হয়, তাহলে এরপরের দিন বৃহস্পতিবার অফিস খোলা থাকবে।
তবে এর পরের দুই দিন যথাক্রমে শুক্র ও শনিবার (২৮-২৯ আগস্ট) সাপ্তাহিক ছুটি। সেই হিসেবে বৃহস্পতিবার এক দিনের ব্যক্তিগত ছুটি নিতে পারলেই পাওয়া যাবে টানা চার দিনের ছুটি।
একইভাবে যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি আছে, সেসব প্রতিষ্ঠানের চাকরিজীবীরাও একইভাবে টানা চার দিনের ছুটি ভোগ করতে পারবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকার জ্বালানি সংকট মোকাবিলা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নতুন আরও তিনটি ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করছে। ২০২৯ সালের মধ্যে বাংলাদেশের পায়রা, মোংলা এবং হিরণ পয়েন্ট এলাকায় নতুন এই ভাসমান এলএনজি টার্মিনালগুলো নির্মাণের কথা ভাবা হচ্ছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে মন্ত্রী বলেন, "দেশ এখন এক ধরনের বিদ্যুতের ঘাটতির মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমানে রাতের বেলা বিদ্যুতের চাহিদা অনেক বেশি থাকে। এর একটি বড় কারণ হচ্ছে অবৈধ সংযোগের মাধ্যমে ব্যাটারিচালিত রিকশার চার্জিং।"
মন্ত্রী জানান, সরকার বিদ্যুৎ সংকট নিরসনে বহুমুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জ্বালানি খাতে কাজ দ্রুত গতিতে চলছে। কিছু বিষয় সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকলেও দিনরাত এটি নিয়ে কাজ চলছে এবং খুব দ্রুতই সমস্যার সমাধান সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, শিল্প খাতে বিদ্যুতের চাহিদা পূরণ ও সংকট কাটিয়ে উঠতে ইতোমধ্যে তিনবার শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছে সরকার। এই কঠিন সময়ে কাজের গতি ত্বরান্বিত করতে সকলের নৈতিক সমর্থন আহ্বান জানান মন্ত্রী।
এছাড়া, নবায়নযোগ্য শক্তির ওপর গুরুত্বারোপ করে ইকবাল হাসান মাহমুদ বলেন, "সৌরবিদ্যুৎ (সোলার) প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে জাতীয় পর্যায়ের বিশাল বিদ্যুৎ ঘাটতি অনেকাংশে কমে আসবে।" সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সুযোগ ও উৎসকে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী শিল্পকারখানা সচল রাখার প্রয়োজনীয়তা নিয়ে বলেন, "ইন্ডাস্ট্রি না চললে অর্থনৈতিক প্রবৃদ্ধি থমকে যাবে।" তাই সরকার সব দিক থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ শিল্প খাতের দুরবস্থার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, "রাত ৮টার পর দোকানপাট বন্ধের সিদ্ধান্তে সাধারণ মানুষের আয় কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে ইতোমধ্যে কারখানাগুলোর উৎপাদন ৩৫ থেকে ৪০ শতাংশ কমে গেছে।"
এই ব্যবসায়ী নেতা আরও বলেন, "বিদ্যুৎ সরবরাহ ঠিকঠাক না থাকলেও বিল ও কর্মীদের বেতন নিয়মিত পরিশোধ করতে হচ্ছে। এই পরিস্থিতিতে শিল্পমালিকদের লোকসান ও দায় কে নেবে? সরকার পরিবর্তন হতে পারে, কিন্তু তার খেসারত জনগণ বা ইন্ডাস্ট্রি কেন দেবে?" তিনি অবিলম্বে উদ্যোক্তাদের সমস্যার সমাধান ও প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর রায়েরবাগের জোড়াখাম্বা এলাকার একটি মাদরাসা থেকে শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দুজনের মধ্যে একজন মাদরাসার শিক্ষকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার (১৩ অগাস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম শুনানি শেষে এই আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্ত আসামি হাফেজ মো. জাকারিয়া রওয়াজাতুল উলূম হাফিজিয়া নুরানী মাদরাসার শিক্ষক বলে জানা যায়।
এছাড়া, বয়স বিবেচনায় শিশু হিসেবে জুবায়ের নামে আরেক আসামির রিমান্ড শুনানির জন্য শিশু আদালতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
এই দিন কারাগার থেকে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। বাদীপক্ষের আইনজীবী হারুনর রশীদ খান রিমান্ডের পক্ষে শুনানি করেন।
অন্যদিকে আসামিপক্ষে দেওয়া ইমদাদুল আলম রিমান্ড বাতিল চেয়ে জামিন প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, ৩ আগস্ট দুপুরে ওই মাদরাসার তৃতীয় তলার বাথরুম থেকে মো. নাঈম শেখ নামে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি তার মা নাজমা বেগমের দায়ের করা হত্যা মামলায় উঠে আসে।
মামলার পর রাত ১০ টার দিকে পুলিশ তাদের মাদরাসা থেকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে, ৪ আগস্ট তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরদিন, ৫ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার এসআই আমজাদ হোসেন তাদের পাঁচ দিনের রিমান্ট চাইলে আদালত ১৩ আগস্ট শুনানির দিন ধার্য করেন।
মামলার বিবরণ অনুযায়ী, নাজমা বেগমের দুই ছেলে ওই মাদরাসায় পড়াশোনা করছে। আসামিরা বিভিন্ন কারণে নাঈমকে নির্যাতন করতো। শিশুটি বিষয়টি তার মায়ের কাছে প্রকাশ করে। নাজমা তার ছেলেকে মাদরাসা থেকে নিয়ে আসতে চাইলেও আসামিরা জানায় যে তারা ছাড়পত্র দেবে না। এই কারণে নাঈম সেখানে পড়াশোনা করতে অস্বীকার করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে নির্যাতন করতে থাকে। গত সোমবার দুপুর ১টার দিকে নাঈম তার শিক্ষকদের জানান যে, সে মাদরাসায় পড়বে না। এ সময় তার উপর মারধর করা হয় এবং চেঙ্গাদোলা করে রাখা হয়। পরে, দুপুর ১টা থেকে আড়াইটার মধ্যে আসামিরা নাঈমকে শ্বাসরোধ করে হত্যা করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২ টার দিকে রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মনোনয়নপত্র গ্রহণ করেন।
এদিন দুপুর আড়াইটায় বিএনপির একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র নিয়ে নির্বাচন ভবনে যায়। এরপর তারা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলামের মনোনয়পত্র জমা দেন।
এই প্রতিনিধি দলে ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, শহীদ উদ্দিন চৌধুরী এবং হাবিব উন নবী খান সোহেল।
বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। দুটি মনোনয়নপত্র একই ব্যক্তির নামে জমা দেওয়া হয়েছে। যিনি প্রস্তাবক ও সমর্থক হিসেবে আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায় রয়েছেন।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে অন্তত ৩৫ বছর বয়সী হতে হবে এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে। যেকোনো সংসদ সদস্য যদি রাষ্ট্রপতি নির্বাচিত হন, তবে কার্যভার গ্রহণের দিনের থেকে তার সংসদীয় আসন শূন্য হয়ে যাবে।
তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেটেলার তথা অবৈধ বসতিস্থাপনকারীদের অবরোধকে মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি ‘ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়েছেন।
আন্তর্জাতিক ডেস্কের রিপোর্ট অনুযায়ী, নাবলুসের কুসরা গ্রামে গত রোববার থেকে ফিলিস্তিনি কয়েকটি বাড়ি অবরোধ করে রেখেছেন ইসরাইলি বসতিস্থাপনকারীরা। অবরুদ্ধ বাড়িগুলোর মধ্যে একটি বাড়ি যুক্তরাষ্ট্রের একজন নাগরিকের মালিকানাধীন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই অবরোধের কারণে তারা খাবারসহ নানা প্রয়োজনীয় সরবরাহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
এখন, এই ঘটনার প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হাকাবি মন্তব্য করেছেন, ওই পরিবারের বাড়ির সঙ্গে যারা এমন আচরণ করছে, তাদের কর্মকাণ্ড ‘অপরাধমূলক’। তিনি আরও বলেছেন, ‘পরিবারটিকে ভয় দেখানো ও হয়রানি করার উদ্দেশ্যে যারা এই ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, তাদের আচরণ অপরাধজনক এবং ঘৃণ্য। এ ধরনের গুন্ডামির কোনো অজুহাত নেই।’
এছাড়া মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অনুরোধে ইসরায়েল এ ঘটনায় হস্তক্ষেপ করেছে। হাকাবির দেওয়া এই মন্তব্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। কারণ, তিনি একজন ইভানজেলিক্যাল খ্রিষ্টান ধর্মযাজক এবং অতীতে অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের প্রতি সমর্থন জানিয়ে এসেছেন। ১৯৬৭ সাল থেকে ইসরাইলের দখলে থাকা পশ্চিম তীরে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণার বিরোধিতা করেছেন বলেও জানা গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ