ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জবিতে যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা


জবিতে যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

 

জবিতে যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের উদ্যোগে যৌন হয়রানি ও নিপীড়নমুক্ত নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণের লক্ষ্যে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা-২০২৬’-এর আলোকে এই বিশেষ সচেতনতামূলক কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: "অসহিষ্ণু বক্তব্য রাজনীতিকে ‘পয়েন্ট অফ নো রিটার্ন’-এ নিয়ে যেতে পারে": সৈয়দ এমরান সালেহ প্রিন্স

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে কর্মশালার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বায়েজিদ আলীর সভাপতিত্বে এবং প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দিন বলেন, ‘মানুষ যখন মনুষ্যত্ব হারিয়ে ফেলে, তখন সে পশু হয়ে যায়, আর যৌন নিপীড়ন মানুষকে পশু বানিয়ে তোলে। র‌্যাগিংও একটি নিপীড়ন। আমরা ক্যাম্পাসে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই এবং সব ধরনের নিপীড়ন দূর করতে বদ্ধপরিকর। বিশ্ববিদ্যালয়ের ৪০টি বিভাগে পর্যায়ক্রমে এ ধরনের সচেতনতামূলক কর্মশালা হবে এবং যৌন নিপীড়ন বিরোধী কমিটিকে আরও কার্যকরভাবে পুনর্গঠন করা হবে।’

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. সাবিনা শরমীন এবং ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক ডিন ও জবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া উপস্থিত ছিলেন।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে যৌন নিপীড়ন বিরোধী কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারজানা আহমেদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আনোয়ারায় কেইপিজেড ও চায়না ইকোনমিক জোন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আহমেদিনেজাদ গৃহবন্দি, মিলেছে শত্রুপক্ষের সঙ্গে আঁতাতের প্রমাণ!

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


আহমেদিনেজাদ গৃহবন্দি, মিলেছে শত্রুপক্ষের সঙ্গে আঁতাতের প্রমাণ!

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলেছেন বিভিন্ন মহল।

এদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে যে, তদন্তে বিষয়টি সম্পর্কে কিছু প্রমাণ পাওয়া গেছে।

এই পরিস্থিতির ফলে এখন আহমেদিনেজাদকে গৃহবন্দি করে রাখা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) নিউইয়র্ক টাইমস ও টাইমস অব ইসরায়েলের পৃথক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল বছরগুল যাবৎ আহমেদিনেজাদকে গোয়েন্দা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা করছে।

এমনকি, তার শাসনামলের পর তাকে ইরানপন্থি নেতা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য পরিকল্পনা করাও হয়েছে।

প্রতিবেদনগুলোতে আরও দাবি করা হয়েছে যে, ২০২৪ সালের শুরুতে একটি অস্বাভাবিক ঘটনা নজরে আসে।

এই সময়ে আহমেদিনেজাদকে বুদাপেস্টে জলবায়ু পরিবর্তনবিষয়ক এক সম্মেলনে আমন্ত্রণ জানানো হয় হাঙ্গেরির পক্ষ থেকে।

এই আয়োজনের আড়ালে মূলত মোসাদের সাবেক প্রধান ডেভিড বারনিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেওয়া হচ্ছিল আহমেদিনেজাদকে।

লুডোভিকা ইউনিভার্সিটি অব পাবলিক সার্ভিসের রেক্টর গেরগেলি ডেলিকে এক ঊর্ধ্বতন হাঙ্গেরীয় কর্মকর্তা আহমেদিনেজাদকে আমন্ত্রণ জানানোর জন্য বলেছিলেন।

ডেলি জানালেন, তাকে জানানো হয়েছিল যে সম্মেলনের আড়ালে আসলে আহমেদিনেজাদ এবং ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে গোপন আলোচনার আয়োজন হবে।

নিজের এবং বিশ্ববিদ্যালয়ের সুনামের সম্ভাব্য ক্ষতি নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও ডেলি আহমেদিনেজাদকে আমন্ত্রণ জানাতে রাজি হয়েছিলেন।

সাবেক মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ডেভিড বারনিয়া আহমেদিনেজাদের সঙ্গে দেখা করতে ব্যক্তিগতভাবে বুদাপেস্টে গিয়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে মো. তাজুল ইসলাম (৩৩) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি স্বর্ণের বারসহ।

আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক তাজুল ইসলাম কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাসন্ডা গ্রামের বাসিন্দা।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আরম খান বাসসকে জানান, অভিযানের সময় তাজুল ইসলামের প্যান্টের পকেটে বিশেষভাবে লুকানো ১১৬ দশমিক ৬২ গ্রাম ওজনের একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এছাড়া তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ২ হাজার ২০০ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য ২৩ লাখ ৫৮ হাজার ৯৮৯ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাজুল ইসলাম স্বীকার করেছেন যে, তিনি ঢাকা থেকে স্বর্ণের বারটি সংগ্রহ করে যশোরের নাভারণ সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে তিনটি ইটভাটার মালিককে ১৫ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


ফেনীতে তিনটি ইটভাটার মালিককে ১৫ লাখ টাকা জরিমানা

 জেলার ছাগলনাইয়া উপজেলার তিনটি ইটভাটার মালিকের বিরুদ্ধে ১৫ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন কর্তৃক এই জরিমানা কার্যকর করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতীত ইটভাটা পরিচালনা করা এবং ফসলি জমির মাটি কেটে জমির টফসয়েলের উর্বরতা ধ্বংস করার অপরাধে উপজেলা এলাকায় মেসার্স সততা ব্রিকস, মেসার্স জামাল ব্রিকস এবং মেসার্স কামাল ব্রিকসের বিরুদ্ধে ফেনী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাওন শওকত বাদী হয়ে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে ৩টি এনফোর্সমেন্ট মামলা দায়ের করেন।

এর প্রেক্ষিতে আজ চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে তিনটি ইটভাটা মালিকের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়, এবং অপরাধ প্রমাণিত হওয়ায় সততা ব্রিকসকে ৫ লাখ টাকা, জামাল ব্রিকসকে ৫ লাখ টাকা এবং কামাল ব্রিকসকে ৫ লাখ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাওন শওকত বাসসকে জানান, এ জরিমানা ক্ষতিপূরণ বাবদ আরোপ করা হয়েছে। জরিমানার এই টাকা কয়েক ধাপে সময়মতো সরকারের কোষাগারে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

রাজশাহীর মতিহার থানার একজন ইন্সপেক্টরের পরিচয় দিয়ে অভিযোগকারীদের ফোন করে আসামি ধরার খরচের কথায় টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করার পর তাদের ব্যক্তিগত তথ্য কীভাবে প্রতারকের কাছে পৌঁছালো, তাতে উদ্বেগ প্রকাশ করেছেন।

ভুক্তভোগীদের অভিযোগ অনুসারে, সোমবার (১৩ জুলাই) সকাল ১১টা ৪৩ মিনিটের দিকে ০১৭৯৮-৯৫৫৯৯৩ নম্বর থেকে নগরীর মতিহার থানার বাজে কাজলা এলাকার বাসিন্দা মোঃ আকবর আলী (৭০)-এর মোবাইলে ফোন আসে। ফোনকারী নিজেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানার একজন ইন্সপেক্টর পরিচয় দিয়ে জানান, তিনি ১২ জুলাই থানায় একটি অভিযোগ করেছেন এবং আসামি ধরতে ২ হাজার ৫০০ টাকা তেল খরচ হিসেবে প্রয়োজন।

আকবর আলী জানান, ফোনকারী তার নাম এবং অভিযোগের তারিখ সঠিকভাবে বলায়, তিনি সন্দেহ করেননি। পরে, একটি বিকাশ এজেন্ট নম্বর (০১৭৮০-৫০৪০৮৪) থেকে প্রতারকের দেওয়া ০১৮৩৯-১৬২২৯৪ নম্বরে ২ হাজার ৫০০ টাকা পাঠান। কিছু সময় পর, একই ব্যক্তি আবার ফোন করে আরও ১ হাজার টাকা দাবি করেন। তখন, আকবর আলী টাকা দিতে অপারগতার কথা জানান।

একই সময়ে, মোছাঃ লিজা বেগমের কাছেও একই নম্বর থেকে ফোন করে নিজেকে মতিহার থানার ইন্সপেক্টর হিসেবে পরিচয় দিয়ে আসামি ধরার জন্য ১ হাজার টাকা দাবি করা হয়। তার নাম, ঠিকানা ও অভিযোগের তথ্য সঠিকভাবে বলায়, তিনি সরল বিশ্বাসে ০১৭৭০-০৪৫৯৩১৪ নম্বরের একটি বিকাশ এজেন্টের মাধ্যমে প্রতারকের দেওয়া ০১৮৩৯-১৬২২৯৪ নম্বরে ১ হাজার টাকা পাঠান। লিজা বেগমের দাবি, পরে মামলা রুজুর কথা বলে আরও ৭ হাজার টাকা দাবি করা হলে তিনি সন্দেহ করেন এবং প্রতারকের সঙ্গে কথোপকথন ভিডিও করে রাখেন।

ভুক্তভোগী দুইজন জানান, তারা রবিবার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মতিহার থানার ওসি (তদন্ত) ও সেকেন্ড অফিসারের কাছে পৃথক অভিযোগ দায়ের করেছিলেন। তাদের প্রশ্ন ছিল, থানায় অভিযোগ দেওয়ার পরপরই প্রতারক কীভাবে তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সংগ্রহ করল।

এ বিষয়ে মতিহার থানার সেকেন্ড অফিসার রিপন সরকার বলেন, যে ব্যক্তি আমাদের থানার ইন্সপেক্টর পরিচয়ে টাকা নিয়েছে, ওই নাম বা মোবাইল নম্বরে কোনো কর্মকর্তা আমাদের থানায় নেই। মতিহার থানার ওসি (তদন্ত) নুরে আলম সিদ্দিকী বলেন, আমি অভিযোগকারীদের তদন্তকারী কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর দিয়েছি। তবে অভিযোগকারীদের ব্যক্তিগত তথ্য প্রতারকের কাছে কীভাবে পৌঁছেছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কীভাবে বলব? এ ঘটনায় থানায় তথ্য ফাঁসের অভিযোগ উঠলেও, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%