ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

ছুটিতে হাম উপসর্গে ৫৭ শিশুর মৃত্যু


ছুটিতে হাম উপসর্গে ৫৭ শিশুর মৃত্যু

ঈদুল আজহার ছুটিতে হাম উপসর্গে ৫৭ শিশু মারা গেছে। এ সময়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে সাত হাজার ১২৭ জন।

আক্রান্ত শিশুদের সঙ্গে হাসপাতালে ঈদ কাটাতে হয়েছে প্রায় সাড়ে তিন হাজার পরিবারকে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক তথ্য বিশ্লেষণ বলছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ৩২৪ জন চিকিৎসা নিয়েছে, ৭৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৫৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: শাহজালালে ১৭১ ফ্লাইট বাতিল, আটকা ২৩ হাজার ৭৭ যাত্রী

চলতি বছরের জানুয়ারি থেকে দেশে হামের প্রকোপ বাড়তে শুরু করে।

গত ১৫ মার্চ থেকে স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে পরিস্থিতির তথ্য প্রকাশ করছে। অধিদপ্তরের হিসাবে, এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে ৭০ হাজার ৯৩৬ জন। তাদের মধ্যে ৫৬ হাজার ৮৮৬ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৪৯ জনের।

গত ১৫ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত হাম ও হামের জটিলতায় ৫৮৫ শিশুর মৃত্যু হয়েছে। প্রতি সপ্তাহে গড়ে ৪৯ জনের বেশি শিশুর প্রাণ গেছে। সর্বশেষ ১২তম সপ্তাহে (২৫-৩১ মে) মারা গেছে ৫৭ শিশু এবং আক্রান্ত হয়েছে সাত হাজার ১২৭ জন।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আতিকুল ইসলাম বলেন, ‘বর্তমানে হামের সবচেয়ে বড় জটিলতা হলো নিউমোনিয়া। এবারের নিউমোনিয়া অনেক ক্ষেত্রে ভয়াবহ রূপ নিচ্ছে এবং রোগীদের ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

আরও পড়ুন: দশ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৮০৫৪টি কল

হামের জ্বর বা র‌্যাশ চলে যাওয়ার পর অনেকেই মনে করেন শিশু সুস্থ হয়ে গেছে। কিন্তু পরবর্তী চার থেকে ছয় সপ্তাহ রোগ প্রতিরোধ ক্ষমতা খুব কম থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১০:৫৩ এম


রংপুরে বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার

রংপুর, ১ জুন. ২০২৬ : গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) বিভিন্ন থানা ও ইউনিটের দ্বারা মাদক, জুয়া এবং বিভিন্ন মামলার ১৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বাসস’কে জানান, অভিযানের ফলে ৫০ গ্রাম গাঁজা, ১০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির জন্য নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া, জুয়ার বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

তাজহাট থানা পুলিশ গাঁজা সেবনের অভিযোগে ৫ জনকে আটক করে। কোতয়ালী থানা ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তাছাড়া, হাজীরহাট থানার অভিযানে জুয়া খেলার সময় ৩ জনকে আটক করা হয়। কোতয়ালী থানা একটি চুরি মামলার ২ আসামিকে গ্রেপ্তার করে এবং তাজহাট থানা ১০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে এবং কোর্টের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

আরপিএমপি কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বাসস’কে বলেন, মাদক, জুয়া, চুরি, ছিনতাইসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২৭ বছর ধরে শিকলে বাঁধা ‘গ্রেপ্তার হওয়া’ গাছ, আজও পর্যটকদের বিস্ময়ের কেন্দ্র

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১০:৫৪ এম


১২৭ বছর ধরে শিকলে বাঁধা ‘গ্রেপ্তার হওয়া’ গাছ, আজও পর্যটকদের বিস্ময়ের কেন্দ্র

পাকিস্তানের খাইবার পাস অঞ্চলের লান্ডি কোটালের একটি গাছ আজও মোটা লোহার শিকলে বাঁধা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। স্থানীয়ভাবে এটি ‘গ্রেপ্তার হওয়া গাছ’ নামে পরিচিত। এই গাছটি প্রায় ১২৭ বছর ধরে শিকলে আবদ্ধ রয়েছে এবং এটি এখন কেবল একটি অদ্ভুত ঘটনার স্মারক হিসেবেই নয়, বরং ঔপনিবেশিক শাসনের প্রতীক হিসেবেও আলোচিত রয়েছে।

জনশ্রুতি অনুযায়ী, এই ঘটনার সূত্রপাত ব্রিটিশ শাসনামলে ঘটে। ১৮৯৮ বা ১৮৯৯ সালের দিকে জেমস স্কুইড নামক এক ব্রিটিশ পুলিশ কর্মকর্তা মদ্যপ অবস্থায় ছিলেন। কথিত আছে, সে সময় তিনি মনে করেন যে, কাছের একটি গাছ নাকি তার দিকে এগিয়ে আসছে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি গাছটিকে ‘গ্রেপ্তার’ করার আদেশ দেন। সৈন্যরা এরপরে এই আদেশ মেনে গাছটিকে লোহার শিকলে বিঁধে রাখে।

এরপর থেকে সেই শিকল মুক্ত করা হয়নি। গাছটির সামনে আজও একটি সাইনবোর্ড রয়েছে, যেখানে এই ঘটনার গল্পটি উল্লেখ করা হয়েছে।

যদিও ইতিহাসবিদদের কেউ কেউ মনে করেন যে, সময়ের সঙ্গে লোককাহিনীতে ঘটনাটি কিছুটা অতিরঞ্জিত হয়েছে, তবে শেকলে বাঁধা গাছটি বাস্তব এবং বহু বছর ধরে এটি স্থানীয়দের কাছে একটি কৌতুহলের বিষয় হয়ে রয়েছে।

এখন পর্যটকদের কাছে এটি লান্ডি কোটালের অন্যতম আকর্ষণ। একই সঙ্গে অনেক স্থানীয় মানুষের কাছে এটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময়কার ক্ষমতার অপব্যবহার ও পরাধীনতার একটি প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বজনরা হাসপাতালে রেখে পালিয়ে গেল বৃদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১০:৫৭ এম


স্বজনরা হাসপাতালে রেখে পালিয়ে গেল বৃদ্ধ

পিরোজপুরে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের মৃত্যু ঘটেছে। তবে মৃত্যুর পর তার মরদেহ হাসপাতালের মধ্যে রেখে চলে যান স্বজনরা।

রোববার (৩১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম মো. নজরুল ইসলাম, তিনি ৭৫ বছর বয়সী। তিনি পশ্চিম পাতাকাটা গ্রামের বাসিন্দা। ডায়রিয়াজনিত রোগে আক্রান্ত হয়ে রোববার সকালে হাসপাতালে ভর্তি হন।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, রোগী যখন ভর্তি হয়, তখন তাঁর সঙ্গে ছিলেন তিনজন পুরুষ। স্যালাইন পুশ করার পর তারা মহিলাদের কাছে দায়িত্ব দিয়ে চলে যান। রোগীর অবস্থা আরও খারাপ হলে মহিলারাও হাসপাতালে থেকে চলে যান।

এই বিষয়ে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাদিয়া ফারজানা জানিয়েছেন, রোগীর অবস্থা ছিল খুবই খারাপ। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। মৃত্যুর পর সঙ্গে থাকা স্বজনরা মরদেহ রেখে হাসপাতাল থেকে চলে যান।

তিনি আরও জানিয়েছেন, দীর্ঘ সময় অপেক্ষার পরেও কেউ ফিরে না আসায় এই বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়। একইসঙ্গে মৃতের স্বজনদের খুঁজে বের করারও চেষ্টা শুরু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছুটি কাটিয়ে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

১০:৫৮ এম


ছুটি কাটিয়ে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাত দিনের টানা ছুটির পর দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশ আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে।

সোমবার (১ জুন) সকাল থেকেই শুরু হয়েছে পণ্য খালাস ও বাণিজ্যিক কার্যক্রম, ফলে বন্দর এলাকায় প্রাণচাঞ্চল্য ও কর্মব্যস্ততা ফিরে এসেছে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ ছিল ভারত-বাংলাদেশ আমদানি-রফতানি, কাস্টমস এবং পণ্য খালাস কার্যক্রম।

এছাড়া, ছুটির এই সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

সোমবার কাজের প্রথম দিনেই দেখা গেছে বন্দর ও কাস্টমস হাউসে ব্যবসায়ী ও শ্রমিকদের ভিড়।

ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, ঈদের ছুটির কারণে দুই দেশের ব্যবসায়ীদের সমঝোতায় ২৫ থেকে ৩১ মে পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ ছিল।

সোমবার সকাল থেকে আবারও স্বাভাবিক নিয়মে পণ্য খালাস ও বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, ঈদের ছুটির সময়ে বন্দরের নিরাপত্তা কর্মী ও আনসার সদস্যদের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।

এ সময় বেনাপোল পোর্ট থানা পুলিশ বন্দরের এলাকায় সার্বক্ষণিক টহল চালিয়েছে।

ফলে ছুটিকালীন সময়ে বন্দরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নাশকতা ঘটেনি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, ছুটির পুরো সময় বন্দর এলাকায় বিশেষ নজরদারি ও আইনশৃঙ্খলা বাহিনীর ডিউটিতে থাকার ফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া অত্যন্ত শান্তিপূর্ণভাবে ঈদের সময় পার হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক (তদন্ত) সৈয়দ মোর্তজা আলী বলেন, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও ঈদের ছুটির সাতদিন পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

ঈদের সময় যাত্রীচাপ কিছুটা অনেক বেশি থাকলেও ইমিগ্রেশনের অতিরিক্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রস্তুত রাখার ফলে যাত্রীদের দ্রুত ও নির্বিঘ্ন সেবা দেওয়া সম্ভব হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%