১২:২৫ পি.এম
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লারেডো শহরে একটি ছোট বিমান মহাসড়কে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এটি মঙ্গলবার রাতে ঘটে। মহাসড়কে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ও যানজট সৃষ্টি হয়।
এদিকে, এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তবে, মহাসড়কে থাকা কোনো যানবাহনের যাত্রী আহত হওয়ার খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
লারেডো পুলিশ বিভাগের তদন্তকারী কর্মকর্তা হোসে বায়েজা জানিয়েছেন, রাত ১০টার কিছু পরে বিমানটি লুপ-২০ মহাসড়কে বিধ্বস্ত হয়। দুর্ঘটনা ঘটানোর পর নিরাপত্তার স্বার্থে মহাসড়কটি উভয় দিকেই বন্ধ করে দেওয়া হয়।
আরও পড়ুন: ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তরের লক্ষ্যে প্রধানমন্ত্রী উদ্যোগের কথা বললেন
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি মহাসড়কের একটি ব্যারিয়ারের সঙ্গে ধাক্কা খেয়ে একপাশে কাত হয়ে পড়ে আছে এবং আগুন জ্বলছে।
প্রত্যক্ষদর্শী জাইরা গারজা জানিয়েছেন, তিনি সহকর্মীদের বাড়ি পৌঁছে দেওয়ার পথে দুর্ঘটনাটি দেখেন। ঘটনাস্থলে পৌঁছানোর পর তিনি দেখেন, বিমানের ভেতরে থাকা একজন ককপিটের জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করছেন। এ সময় আশপাশের লোকজনও জানালা ভেঙে ভেতরে থাকা ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করেন।
গারজা বলেন, পরে বিমানের দরজা খুলে যায় এবং কিশোর-কিশোরী বলে মনে হওয়া তিনজন দ্রুত বেরিয়ে আসে। তাদের পেছনে একজন পাইলট হিসেবে চিহ্নিত ব্যক্তি বের হন। এবার আরেকজন ক্রু সদস্য অচেতন অবস্থায় থাকা একজনকে বিমান থেকে বের করার চেষ্টা করতে দেখা যায়।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে গারজা বলেন, 'দৃশ্যটা যেন সিনেমার মতো ছিল। আগুন দেখে আমি সবচেয়ে বেশি উদ্বিগ্ন ছিলাম। কারণ, বিমানটি যেকোনো সময় বিস্ফোরিত হতে পারত।'
আরও পড়ুন: বাঁশপাতার চায়ের উদ্ভাবনী ধারণায় দেশসেরা বেরোবির মাহিদ-আজিজ, পাচ্ছেন লাখ টাকার ফান্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন