১২:৪৮ পি.এম
রাজধানীর মোহাম্মদপুর এলাকা নিয়ন্ত্রণে এনে অপরাধীদের নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদানের পর তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘মোহাম্মদপুর এলাকা বহু বছর ধরে অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। এই মোহাম্মদপুরকেও নিয়ন্ত্রণে আনা হবে এবং এখানকার অপরাধীদের নির্মূল করা হবে।’
আরও পড়ুন: আরটিভিতে সংবাদ প্রকাশের পর সোলায়মানের জন্য ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা
তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার পূর্বের যেকোনো সরকারের তুলনায় অনেক দ্রুত গতিতে কাজ করছে, ‘সেটি এরইমধ্যে সবার দৃষ্টিতে এসেছে।’
তিনি আরও দাবি করেন, ‘ইন্টারপোলের সাহায্যে উদ্যোগ নেওয়ার কারণে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে।’ সালাহউদ্দিন বলেন, ‘তার বিরুদ্ধে অভিযোগসহ প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র সেই দেশে পাঠানো হয়েছে। আশা করি দেশটির সরকার খুব শীঘ্রই সমস্ত প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে।’
তিনি বলেন, ‘মানুষের মধ্যে এমন ধারণা ছিল যে, পুলিশ বাহিনী নিষ্ক্রিয় হয়ে গেছে। কিন্তু আজ সে ভুল ধারণা ভেঙে গেছে।’
তিনি উল্লেখ করেন, নির্বাচিত সরকার আসার পর পুলিশ সদস্যরা এত বেশি দায়িত্ব পালন করছে যে, তাদের প্রশংসনীয় কাজের জন্য পুরস্কৃত করা হচ্ছে।
আরও পড়ুন: নিউমার্কেটে দোকান দখলচেষ্টার অভিযোগে ছাত্রদলের ৩ নেতার পদ স্থগিত
তিনি আওয়ামী লীগ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘আওয়ামী লীগকে আমি কোনো রাজনৈতিক দল মনে করি না। এটা একটা মাফিয়া দল এবং তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবে আগামী ২৩ জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যেকোনো কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন