ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বে-মেয়াদি ফান্ডের আয় পুনঃবিনিয়োগের সুযোগ


বে-মেয়াদি ফান্ডের আয় পুনঃবিনিয়োগের সুযোগ

বে-মেয়াদি (ওপেন-এন্ড) মিউচ্যুয়াল ফান্ডের অর্জিত আয় প্রতিবছর লভ্যাংশ হিসেবে বিতরণ না করে প্রয়োজন অনুভব করলে ফান্ডের মধ্যেই পুনঃবিনিয়োগের সুযোগ নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৩০ জুন) তারিখে অনুষ্ঠিত বিএসইসির ১০১৮তম জরুরি কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিশনের চেয়ারম্যান মাসুদ খান এই সভায় সভাপতিত্ব করেন।

বুধবার (১ জুলাই) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে

বিএসইসির নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রে ট্রাস্টি চাইলে, সম্পদ ব্যবস্থাপকের প্রস্তাবের ভিত্তিতে বিনিয়োগকারীদের ও শেয়ারবাজারের স্বার্থ বিবেচনা করে অর্থবছর শেষে মুনাফার লভ্যাংশ আকারে প্রদান না করলেও তা করা যাবে। এই সুযোগের মাধ্যমে মুনাফাকে ফান্ডগুলোর জন্য পুনঃবিনিয়োগের অনুমোদন দেয়া হয়েছে।

তবে বর্তমানে ফিক্সড ইনকাম স্কিমের বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে মুনাফার অন্তত ৭০ শতাংশ, গ্রোথ বা বর্ধিষ্ণু স্কিমের ক্ষেত্রে ৩০ শতাংশ এবং অন্যান্য বে-মেয়াদি ফান্ডের ক্ষেত্রে কমপক্ষে ৫০ শতাংশ লভ্যাংশ দেয়ার বাধ্যবাধকতা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলের জয়ের পর ঢোল বাজানো নিয়ে দ্বন্দ্ব, আদাবরে বিএনপি নেতাকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৮ এম


ব্রাজিলের জয়ের পর ঢোল বাজানো নিয়ে দ্বন্দ্ব, আদাবরে বিএনপি নেতাকে হত্যা

রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকার অন্তর্গত জাপান-ব্রাজিল ম্যাচ পরবর্তী সময়ে সমর্থকদের ঢোল বাজানোকে কেন্দ্র করে দ্বন্দ্বের ফলস্বরূপ বিএনপির একজন নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উত্থাপন করা হয়েছে।

বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নবোদয় বাজারের এলাকায় একটি সালিশি বৈঠক চলাকালীন এ হামলার ঘটনা ঘটে।

নিহত মো. আবুল বাসার বাদশার বয়স ৩০ বছর এবং তিনি নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। এই ঘটনায় তিনি ছাড়া একই ইউনিটের সভাপতি মো. সাদ্দাম (৩৫) গুরুতর আহত অবস্থায় রয়েছেন এবং তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানিয়েছেন, স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু পরে তাদের অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে মো. আবুল বাসার বাদশা মারা যান।

এর আগে, গত ২৯ জুন নবোদয় হাউজিং এলাকায় ব্রাজিলের ফুটবল খেলা দেখা শেষে ঢোল বাজানো নিয়ে স্থানীয় কয়েকটি যুবকের সঙ্গে আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমানের দ্বন্দ্ব তৈরি হয়। পরবর্তী সময়ে ওই বিরোধ মীমাংসার জন্য বুধবার রাতের নবোদয় বাজারে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়।

অভিযোগ রয়েছে যে, বৈঠক চলাকালে রিপন, নীরব, পারভেজ ও মাসুম নামে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এই হামলায় হাবিবুর রহমানের পক্ষের সাদ্দাম ও বাদশা গুরুতর আহত হন।

স্থানীয়দের বক্তব্য, অভিযুক্তরা স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য, এবং তারা স্থানীয় ১০০ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিরাজের অনুসারী। তবে অভিযুক্তদের বক্তব্য জানার জন্য যোগাযোগ করা হলে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ বিষয়ে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৮ এম


বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

প্রতিদিনই রাজধানীর বাসিন্দারা কিছু না কিছু কেনাকাটার জন্য বাজার কিংবা মার্কেটে যান। তাদের মাঝে আছে যাতায়াতের উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানোও। তবে প্রয়োজনীয় কেনাকাটা কিংবা ঘুরতে গিয়ে যদি দেখা যায় ওই এলাকার মার্কেট বন্ধ, তাহলে মানুষের মনে খারাপ লাগা তৈরি হয়। সেইসঙ্গে সময়ও নষ্ট হয়।

তাই বাসা থেকে বের হওয়ার আগে নিশ্চিত করে নিন বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একটি অংশ, শাজাহানপুর, মোহাম্মাদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, মিরপুর-১, মিরপুর স্টেডিয়াম, চিড়িয়াখানা এলাকার দোকানপাট, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরারপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলি, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা, রমনা শিশু পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।

এছাড়াও রয়েছে শাহ্ আলী সুপার মার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্নফুলি গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, মোহাম্মাদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মিরপুর মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, মাজার ক-অপরারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্থান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বাইতুল মোকাররম মার্কেট, আজিজ কো-অপারেটিভ মার্কেট, সাকুরা মার্কেট।

তাহলে বাসা থেকে বের হওয়ার আগে নিশ্চিত করে জেনে নিন বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৩ এম


দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

দিনাজপুরে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার রঞ্জন সরকার সুমন।

গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে সোহানুল ইসলাম গোপালগঞ্জ জেলার, খলিল ভোলার, বরুন বালা মাদারিপুরের এবং দুলাল মিয়া রংপুরের বাসিন্দা।

তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলায়, যেমন দিনাজপুর, পিরোজপুর এবং ঢাকা মহানগর, বেশ কয়েকটি ডাকাতির মামলা রয়েছে। চক্রের মধ্যে বিভিন্ন জেলায় আরো অনেকে ছড়িয়ে রয়েছে বলে জানানো হয়।

রঞ্জন সরকার সুমন জানান, আন্তঃজেলা ডাকাত দলের একটি চক্র দিনাজপুরে জড়ো হচ্ছিল এবং মোবাইল ফোন অপারেটরের টাওয়ারে ব্যবহৃত দামি লিথিয়াম ব্যাটারিসহ মূল্যবান যন্ত্রপাতি হাতিয়ে নিতে লক্ষ্য ছিল। এধরনের তথ্যের ভিত্তিতে অভিযানে নেমেছে ডিবি পুলিশ। তথ্য অনুযায়ী একটি পিকআপসহ চারজনকে গ্রেপ্তার করা সক্ষম হয়েছে তারা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি প্রাইভেটকারসহ পালিয়ে গেছে চক্রের আরো দুই সদস্য।

তিনি আরো জানান, ডাকাত দলের কাছে উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত আধুনিক সকল যন্ত্রপাতি। পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত সন্ধ্যায় দিনাজপুর কোতোয়ালি থানার বাহাদুর বাজার স্টেশন রোডের হোটেল রাজের ৩০৬ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ ঘটনায় জড়িত আরও কয়েকজন সহযোগী পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত

দোহায় পরোক্ষ বৈঠকের মাধ্যমে স্থায়ী শান্তির কোনো আভাস মেলেনি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

০৭:২৭ এম


দোহায় পরোক্ষ বৈঠকের মাধ্যমে স্থায়ী শান্তির কোনো আভাস মেলেনি

কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই দিনব্যাপী পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। কাতারের রাজধানী দোহায় বুধবার (১ জুলাই) শেষ হওয়া এই বৈঠকে কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে কাতার জানিয়েছে। তবে স্থায়ী শান্তির পথে বড় কোনো অগ্রগতির লক্ষণ দেখা যায়নি।

আলোচনায় সম্পৃক্ত সূত্রগুলো জানিয়েছে যে, দুই দেশের আলোচকরা দোহায় মূলত হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল এবং ইরানের অবরুদ্ধ তহবিল নিয়ে আলোচনা করেছেন, যা প্রাথমিক চুক্তির দুটি অন্যতম প্রধান বিষয় ছিল।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জুনে যুদ্ধ স্থগিত হওয়ার সমঝোতা স্মারকের বিষয়গুলো নিয়ে দোহা আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। তবে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনকাজের জন্য বৈঠকটি সাময়িক স্থগিত করা হয়েছে। আগামী ৯ জুলাই তার দাফন সম্পন্ন হওয়ার পর পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্বিমত দেখা গেছে। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচির সম্ভাব্য সীমাবদ্ধতার বিষয়টি নিয়ে উভয় আলোচনা এগিয়ে নিয়েছে। তাদের মধ্যে খুব ভালো বৈঠক হয়েছে এবং বিষয়টি আমরা দেখছি।’

তবে ট্রাম্পের এই দাবির বিপরীতে সূত্রগুলো জানিয়েছে যে, মূলত প্রযুক্তিগত প্রকৃতির এই আলোচনায় পারমাণবিক ইস্যুটি এখনও উত্থাপিত হয়নি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও পরবর্তীতে সাংবাদিকদের বলেছেন, ‘পারমাণবিক বিষয়টি নিয়ে ওয়াশিংটন উদ্বিগ্ন। আমরা আগামীতে এ বিষয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি।’

দোহা আলোচনায় মার্কিন ও ইরানি আলোচকরা সরাসরি কোনো টেবিলে বসেননি। বরং তারা কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে পৃথকভাবে এই পরোক্ষ বৈঠকে অংশ নেন। আলোচনা শেষে ইরানের প্রতিনিধিদলের নেতা ও উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী সার্বিক বিষয়ে কথা বলেন।

গরিবাবাদী বলেন, বৈঠকে লেবাননে দেওয়া প্রতিশ্রুতি পূরণে যুক্তরাষ্ট্রের ব্যর্থতার বিষয়টি উত্থাপন করা হয়েছে। প্রথমে অবমুক্ত করা ৬ বিলিয়ন ডলারের একটি অংশ কীভাবে খরচ করা হবে তা নিয়ে আলোচনা হয়েছে। তেহরানের পক্ষ থেকে জানানো প্রয়োজনীয় চাহিদার আলোকেই দরকারি পণ্য কেনা হবে এবং পরে তা ইরানের হাতে তুলে দেওয়া হবে বলে দুই পক্ষ একমত হয়েছে।

তবে প্রকৃতপক্ষে দুই পক্ষই মতপার্থক্য দূর করতে পেরেছে কি না, তা আলাদাভাবে স্পষ্ট হওয়া যায়নি।

সমঝোতা স্মারক বা প্রাথমিক চুক্তি অনুযায়ী, দুই দেশেরই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করার কথা ছিল। বর্তমানে আংশিকভাবে জাহাজ চলাচল শুরু হলেও এই কৌশলগত জলপথের অবস্থা এখনও অস্থিতিশীল। গত সপ্তাহের শেষেও একটি পণ্যবাহী জাহাজে ইরানের হামলা এবং এর জেরে দুই দেশের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।

ইরানের উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে যে, তেহরান এই প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে দৃঢ়প্রতিজ্ঞ। প্রয়োজনে তারা শক্তি প্রয়োগ করতেও প্রস্তুত। ইরান স্পষ্ট করেছে যে, প্রাথমিক চুক্তির টোলমুক্ত সময়সীমা শেষ হওয়ার পর আগস্টের মাঝামাঝি থেকে তারা এই পথে জাহাজ চলাচলের ওপর টোল আরোপ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%