০৬:০৪ পি.এম
টাঙ্গাইলে দুইটি হত্যার ঘটনায় পৃথক আদালতের রায়ে দুইজনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ এবং স্পেশাল জজ আদালতের বিচারক এই রায় দিয়েছেন। কিন্তু অভিযোগ প্রমাণিত না হওয়ার কারণে একই দিন অন্য দুইজনকে বেকসুর খালাস দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ী গ্রামের নাজিরুল ইসলাম জিহাদ (২৮) এবং দেলদুয়ার উপজেলার বর্নী গ্রামের সোহরাব হোসেন।
আরও পড়ুন: কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু
মামলার বিবরণ থেকে জানা যায়, টাঙ্গাইলের ভূঞাপুরে আম পাড়াকে কেন্দ্র করে ঘটে যাওয়া মেহেদী মোস্তফা রাজীব হত্যা মামলায় আসামি নাজমুল ইসলামকে আদালত মৃত্যুদণ্ড দেয়। বুধবার দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান রায় ঘোষণা করেন। একই সময় আসামি নাজমুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ২০২০ সালের ১৮ জুন ভূঞাপুরের খাড়াবাড়ী গ্রামে আম পাড়ার নিয়ে বিরোধের জেরে রাজীবকে হত্যা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আজ আদালত এই চূড়ান্ত রায় ঘোষণা করেছে।
অপরদিকে, দেলদুয়ারে মা এবং মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগে এক আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ ঘটনায় দুইজনকে বেকসুর খালাস দেওয়া হয়। স্পেশাল জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দ্রনা এ রায় ঘোষণা করেন।
২০২১ সালের ৫ মে দেলদুয়ার উপজেলার দক্ষিণ পাড়া গ্রামে হাজেরা বেগম (৬০) এবং তার মেয়ে নাসরিন আক্তার (২২) এবং ভাগ্নে মোস্তফা রাতের খাবার খেয়ে একই ঘরে ঘুমাতে যান। পরদিন ভোরে মোস্তফা ফজরের নামাজ আদায় করে ঘরে গিয়ে মা ও খালাকে ডাক দিলেও কোন সাড়া না পেয়ে খোঁজাখোঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ি থেকে আনুমানিক ২০০ গজ দূরে পাট ক্ষেতের মধ্যে হাজেরা বেগম ও নাসরিনের লাশ পড়ে থাকতে দেখা যায়। খবর পাওয়ার পর পুলিশ মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় নিহত হাজেরা বেগমের ছেলে মোশারফ হোসেন বাদী হয়ে দেলদুয়ার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুন: বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে নিজেদের লোক বসানোর পাঁয়তারা করছে: নাহিদ ইসলাম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন