ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক


চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সাথে।

বুধবার সকাল ২২ জুলাই ফিলিপাইনের ম্যানিলায় আসিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে এই বৈঠকটি আয়োজন করা হয়।

বৈঠকে আলোচনা হয়েছে চীন-বাংলাদেশের অভিন্ন ভবিষ্যৎভিত্তিক কমিউনিটি গঠনের লক্ষ্যে দুই দেশের সার্বিক সহযোগিতামূলক কৌশলগত অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার বিষয়ে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন করিডোর, বিনিয়োগ, জ্বালানি এবং অর্থনৈতিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে মতবিনিময় করেন দুই মন্ত্রী। এ সময় সাক্ষাতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিনালিসিমায় আবারও মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


ফিনালিসিমায় আবারও মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন

ফিনালিসিমায় আর্জেন্টিনা ও স্পেন আবারও মুখোমুখি হতে যাচ্ছে।

সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হওয়ার পর চলতি বছরেই মাঠে দেখা যেতে পারে আর্জেন্টিনা-স্পেন মহারণ।

ইউরো চ্যাম্পিয়ন ও কোপা আমেরিকা চ্যাম্পিয়নের মধ্যে অনুষ্ঠিত হওয়া মর্যাদাপূর্ণ এবং বহুল প্রত্যাশিত ‘ফিনালিসিমা’ ম্যাচটি চলতি বছরের নভেম্বর মাসে কাতারের বিখ্যাত লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা অত্যন্ত জোরালো রয়েছে।

মূলত চলতি বছরের মার্চ মাসের ২৭ তারিখে কাতারে এই ফিনালিসিমা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ, ভ্রমণ জটিলতা এবং আঞ্চলিক রাজনৈতিক উত্তেজনার কারণে ম্যাচটির পরিকল্পনা স্থগিত করতে বাধ্য হয় আয়োজকরা।

এখন, স্পেনের কাছে বিশ্বকাপের ফাইনাল হারের পর দুই দেশের ফুটবল ফেডারেশন ও কনফেডারেশনগুলোর মধ্যে নতুন সমঝোতার মাধ্যমে ম্যাচটির জন্য নতুন তারিখ নির্ধারণের প্রচেষ্টা চলছে। চলতি বছরের মধ্যেই ম্যাচটি সম্পন্ন করতে ফিফা আগ্রহ দেখাচ্ছে।

তবে এই ফিনালিসিমার ভবিষ্যৎ এবং এর রোমাঞ্চ অনেকাংশে নির্ভর করে মহাতারকা লিওনেল মেসির ওপর। যদি মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন, তবে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার এই মহারণের আকর্ষণ কিছুটা হলেও ম্লান হবে, এটি বলাই বাহুল্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে গ্যাস সরবরাহ কমেছে ২৮ মিলিয়ন ঘনফুট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


চট্টগ্রামে গ্যাস সরবরাহ কমেছে ২৮ মিলিয়ন ঘনফুট

চট্টগ্রামের গ্যাস সরবরাহ ২৮ মিলিয়ন ঘনফুট কমেছে, যা কক্সবাজারের মাতারবাড়ীর দুটি ভাসমান এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালের একটিতে কারিগরি ত্রুটির কারণে ঘটেছে। এর ফলে, চট্টগ্রাম অঞ্চলের শিল্প, আবাসিক, ও সিএনজি খাতে গ্যাসের চাপ কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

গ্যাস বিতরণের দায়িত্বে থাকা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (বিতরণ) মো. রফিক খান জানিয়েছেন, এতদিন তারা দৈনিক ২৪৬ মিলিয়ন ঘনফুট গ্যাস পাচ্ছিলেন। কিন্তু বুধবার থেকে সরবরাহ ২৮ মিলিয়ন ঘনফুট কমে যাওয়ার কারণে বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে যাবে।

গ্যাস সরবরাহের এই হ্রাসের ফলে চট্টগ্রামের ইস্পাত কারখানাসহ বড় শিল্পপ্রতিষ্ঠানগুলো উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কায় পড়েছে।

মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম একটি বিবৃতিতে জানিয়েছেন, তাদের এইচএম স্টিল ও গোল্ডেন ইস্পাত কারখানায় গ্যাসের চাপ আগের তুলনায় কম পাওয়া যাচ্ছে। এর ফলে তাদের উৎপাদন কিছুটা ব্যাহত হচ্ছে। যদিও বর্তমান সময়ে বড় ধরনের সংকট সৃষ্টি হয়নি, তবে পরিস্থিতি দীর্ঘায়িত হলে ইস্পাত শিল্পে এর উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে।

তিনি আরও বলেন, গ্যাসের চাপ কমে গেলে নির্ধারিত সময়ে উৎপাদন সম্ভব হয় না। একই সময়ে চুল্লি প্রয়োজনীয় তাপমাত্রায় পৌঁছাতে অধিক সময় খরচ হয়। অথচ গ্যাসের ব্যবহার ও বিল পরিশোধ আগের মতোই থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ শিক্ষার্থীর বিপরীতে ৪ শিক্ষক, প্রধান শিক্ষক নেই-কাউখালীর জব্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংকট চরমে

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


৭ শিক্ষার্থীর বিপরীতে ৪ শিক্ষক, প্রধান শিক্ষক নেই-কাউখালীর জব্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংকট চরমে

পিরোজপুরের কাউখালীতে, উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ৬ নং জব্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংকট চরম আকার ধারণ করেছে। বর্তমানে বিদ্যালয়টিতে মোট শিক্ষার্থী মাত্র ৭ জন, এবং বিপরীতে এখানে কর্মরত শিক্ষক রয়েছেন ৪ জন। প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষক দীপঙ্কর শিকদার।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টির প্রথম এবং দ্বিতীয় শ্রেণিতে কোনো শিক্ষার্থী নেই। তবে তৃতীয় শ্রেণিতে ২ জন, চতুর্থ শ্রেণিতে ১ জন এবং পঞ্চম শ্রেণিতে ৪ জন শিক্ষার্থী রয়েছে। সবমিলিয়ে বিদ্যালয়টিতে বর্তমানে মাত্র ৭ জন শিক্ষার্থী পাঠদান করছে।

এলাকাবাসী জানান, বিদ্যালয়টির ক্যাচমেন্ট এরিয়া ছোট হওয়ায় শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কম হয়েছে। এছাড়া, বিদ্যালয়টির চারপাশে আরও চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকায় অধিকাংশ অভিভাবক তাদের সন্তানদের পাশের বিদ্যালয়গুলোতে ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছেন।

স্থানীয় অভিভাবকরা বলেন, বিদ্যালয়টিতে আগে অনেক শিক্ষার্থী ছিল। তবে এখন লেখাপড়ার মান আগের মতো নেই বলে অনেকেই তাদের সন্তানদের অন্য বিদ্যালয়ে ভর্তি করছেন। অভিভাবকদের মতামত হলো, ভালো শিক্ষা নিশ্চিত করা গেলে পুনরায় শিক্ষার্থীর সংখ্যা বাড়তে পারে।

বিদ্যালয়টি উপজেলার শেষ প্রান্তে হওয়ায় যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। অনেক পরিবার শহরমুখী হওয়ায় শিক্ষার্থীর সংখ্যা এখানে কমে গেছে।

বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাতী রানী বলেন, "আমাদের সময় বিদ্যালয়টিতে অনেক শিক্ষার্থী ছিল। শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে। লেখাপড়ার মান উন্নত হলে এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখলে শিক্ষার্থী সংখ্যা আবার বাড়বে বলে আমি মনে করি।"

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপঙ্কর শিকদার বলেন, "আমরা নিয়মিত পাঠদান পরিচালনা করছি। যদিও শিক্ষার্থী সংখ্যা কম, তবুও প্রত্যেক শিক্ষার্থীর প্রতি আলাদা নজর দেওয়া সম্ভব হচ্ছে। নতুন শিক্ষার্থী ভর্তির জন্য অভিভাবকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। আমি আশা করছি, ওই পদটি পূরণ হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে।"

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিদুর রহমান বলেন, "বিষয়টি আমাদের নজরে রয়েছে। শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধির জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। এলাকাভিত্তিক সচেতনতা বৃদ্ধি, মানসম্মত পাঠদান এবং অভিভাবকদের সম্পৃক্ত করার মাধ্যমে বিদ্যালয়টিকে পুনরায় শিক্ষার্থীমুখী করার চেষ্টা চলছে।"

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, "প্রাথমিক শিক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। বিদ্যালয়টিতে শিক্ষার্থী কম থাকার কারণগুলো খতিয়ে দেখা হবে। শিক্ষা অফিসের সঙ্গে সমন্বয় করে শিক্ষার মান উন্নয়ন, প্রধান শিক্ষকের পদ পূরণ এবং শিক্ষার্থী বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে অভিভাবকদেরও নিজ নিজ এলাকার বিদ্যালয়ে সন্তানদের ভর্তি করাতে উদ্বুদ্ধ করতে হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ৮ অঞ্চলে রাতে ঝড়ো বৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


দেশের ৮ অঞ্চলে রাতে ঝড়ো বৃষ্টির পূর্বাভাস

 

ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টিও হতে পারে এ সময়।

বুধবার (২২ জুলাই) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে এ তথ্য।

পূর্বাভাস অনুযায়ী, এদিন দিবাগত রাত ১টার মধ্যে ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের পৃথক আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমি বায়ু দক্ষিণাঞ্চলে সক্রিয় ও বাংলাদেশের অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এই মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর একটি বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত।

এর প্রভাবে আগামীকাল সকাল ৯টার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেইসাথে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%