প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্ববাজারে সোনার দাম বেড়ে গিয়েছে এবং গত দুই সপ্তাহের মধ্যে এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের সংঘাতের নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা এবং সুদের হারের ভবিষ্যৎ দিকনির্দেশনা সম্পর্কে মার্কিন ফেডারেল রিজার্ভের আসন্ন সভার দিকে বিনিয়োগকারীরা মনোযোগ দিচ্ছেন। সুদের হার এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে সোনার বাজার নতুন করে চাঙা হয়ে উঠেছে।
বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় বিকেল চারটা ১০ মিনিটে আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১১৫ দশমিক ৮৯ ডলারে পৌঁছেছে। অন্যদিকে আগস্টে ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২০ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে।
বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান অ্যাক্টিভট্রেডসের সিনিয়র অ্যানালিস্ট রিকার্ডো ইভানজেলিস্তা রয়টার্সকে জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের উচ্চমূল্য মূল্যস্ফীতি বাড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে। ফলে বিনিয়োগকারীরা সোনায় ঝুঁকতে শুরু করেছেন। তাছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক উদ্যোগের প্রভাবে তেলের বাজারের স্বাভাবিক হওয়ার সম্ভাবনার কারণে সোনার দামে ইতিবাচক প্রভাব পড়ছে।
সোনার দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে অন্যান্য মূল্যবান ধাতুর দামও ঊর্ধ্বমুখী রয়েছে। আজ রুপার দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৯ দশমিক ৩৫ ডলারে বেচাকেনা হচ্ছে। প্ল্যাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৬৪৬ দশমিক ৬৩ ডলারে পৌঁছেছে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩০৫ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে।
আন্তর্জাতিক বাজারের উত্তাপ দেশের বাজারেও পৌঁছেছে। বর্তমানে দেশে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম পড়ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনা কিনতে ক্রেতাদের গুণতে হচ্ছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন