ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

হত্যাকাণ্ডের দেড় মাস পরেও ব্যবসায়ী শামীমের মাথা উদ্ধার হয়নি


হত্যাকাণ্ডের দেড় মাস পরেও ব্যবসায়ী শামীমের মাথা উদ্ধার হয়নি

গত ৮ জুন বরগুনার গৌরীচন্না এলাকার একটি খাল থেকে স্থানীয় ব্যবসায়ী শামীমের মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই দিনই অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী রোকসানা।

এরপর এ নৃশংস হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একে একে ছয়জনকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা

পরে পর্যায়ক্রমে সবার রিমান্ডও মঞ্জুর করেন আদালত।

তবুও এখন পর্যন্ত শামীমের মাথা উদ্ধার করতে পারেনি পুলিশ।

এতে ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গৌরীচন্না এলাকার খালের যে স্থান থেকে শামীমের মরদেহ উদ্ধার করা হয়, সেই স্থান ও এর আশপাশের এলাকায় দফায় দফায় তল্লাশি চালিয়েছে পুলিশ।

আরও পড়ুন: বালিয়াডাঙ্গীতে পতিলাভাষা যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

এ ছাড়া একাধিকবার খালে জাল টেনে শামীমের মাথার সন্ধান চালিয়েছে ডিবি পুলিশ।

কিন্তু মাথার কোনো সন্ধান পাওয়া যায়নি।

তবে পুলিশ বলছে, শিগগিরই শামীমের মাথা উদ্ধার করা হবে।

এ দিকে শামীম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এখন পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে, তারা হলেন: সজীব, শ্যামল, সফিক, দূর্জয়, সাগর এবং শিমুল।

আরও পড়ুন: কাউনিয়া থানা পুলিশের সাঁড়াশি অভিযান, টার্গেটে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং

মামলাটির তদন্ত করছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)।

এ বিষয়ে গৌরীচন্না বাজারের ব্যবসায়ী মো. ফরিদ হোসেন বলেন, ‘ঘটনার দিন সন্ধ্যায় শামীম আমার দোকানে এসে চা খেয়ে রাত ৯টার দিকে পাশের দোকানে যায়।

এরপর আমি দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই।

পরে শুনতে পাই শামীমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন: বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ

পরবর্তী সময়ে খালের মধ্যে তার মাথাবিহীন মরদেহ পাওয়া যায়।

কিন্তু ওই ঘটনার এক মাস পার হলেও এখন পর্যন্ত শামীমের মাথাটি উদ্ধার করতে পারেনি পুলিশ।’

এ বিষয়ে নিহত শামীমের প্রতিবেশী আফরুজা আক্তার সাথী বলেন, ‘হত্যাকাণ্ডের পর ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

কিন্তু গ্রেফতাররা আসল আসামি কিনা, তা আমরা জানি না।

আরও পড়ুন: বিয়ের মাত্র ১৫ দিন পরই সড়ক দুর্ঘটনায় ঝরল প্রাণ

যদি তারা মূল আসামি হয়, তাহলে এক মাস পার হলেও এখনও কেন প্রশাসন মাথাটি উদ্ধার করতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই, ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।

কিন্তু অন্য কেউ যাতে হয়রানির শিকার না হয়।’

নিহত ব্যবসায়ী শামীমের ছেলে মো. নাইম বলেন, ‘আমাদের পরিবারের একমাত্র ভরসাই ছিল আমার বাবা।

আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১

আমাদের সব চাহিদা তিনিই পূরণ করতেন।

এখন আর আমাদের চাহিদা পূরণের কেউ নেই।

প্রশাসনের কাছে আমার একটাই চাওয়া, বাবার মাথাটি উদ্ধারসহ জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করুক।’

এ বিষয়ে শামীমের স্ত্রী রোকসানা বলেন, ‘এক মাসেরও বেশি হয়েছে আমার স্বামীকে হত্যা করা হয়েছে।

ছয়জনকে গ্রেফতার করলেও আমার স্বামীর মাথাটি এখন পর্যন্ত পাইনি।

তবে তাদের সন্দেহের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করছে।

কারণ আমি কারও নাম উল্লেখ করে মামলায় অভিযোগ দিতে পারিনি।

আমি প্রশাসনের কাছে বিচার চাই এবং স্বামীর মাথাটা উদ্ধারের দাবি জানাই।’

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, ‘এটি একটি নির্মম হত্যাকাণ্ড।

ঘটনার পরপরই মামলা রুজু হয়েছে।

বিভিন্ন ধরনের আলামত পর্যালোচনা করে পরপর ছয় আসামি গ্রেফতার করা হয়েছে।

পরবর্তীতে আদালতের মাধ্যমে রিমান্ড মঞ্জুর করে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

আমরা নিশ্চিত- যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, এই ছয়জনের মধ্যে তারা আছেন।

তবে এর বাইরেও আরও দুই একজন থাকতে পারেন।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী ওই খালের মধ্যের বিভিন্ন জায়গায় জাল দিয়ে আমরা শামীমের মাথা খুঁজেছি।

কিন্তু একটি সমস্যা হলো- ওই খালে স্রোত এবং একটি স্লুইসগেট আছে।

ওই গেট থেকে মাথাটি বের হয়ে যদি বড় নদীতে চলে যায় তাহলে মাথাটি পাওয়ার আশা কম।

তবুও আমরা আশাবাদী- মাথাটি উদ্ধার করা সম্ভব হবে।

আমাদের চেষ্টা অব্যাহত আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরদের রাতের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ আরোপ করছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৩ এম


কিশোরদের রাতের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বিধিনিষেধ আরোপ করছে যুক্তরাজ্য

যুক্তরাজ্য সরকার ১৬ ও ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন নীতিমালা চালুর উদ্যোগ নিয়েছে। পরিকল্পনা অনুযায়ী, রাত ১২টা থেকে ভোর পর্যন্ত ছয় ঘণ্টার একটি স্বেচ্ছামূলক ‘ডিজিটাল কারফিউ’ চালু করা হবে। তবে এটি বাধ্যতামূলক নয়; ব্যবহারকারীরা চাইলে ডিফল্টভাবে চালু থাকা এই সেটিংস বন্ধ করে আগের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন।

ক্ষমতাসীন লেবার সরকার বুধবার (১৫ জুলাই) এই পরিকল্পনার কথা জানায়। শিশু ও কিশোরদের অনলাইনে ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এই পদক্ষেপ নেয়া হচ্ছে। সরকারের প্রস্তাব অনুযায়ী, ১৬ ও ১৭ বছর বয়সী ব্যবহারকারীদের জন্য এমন কিছু ফিচারও স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে, যেগুলো তাদের দীর্ঘ সময় ধরে প্ল্যাটফর্মে ধরতে ভূমিকা রাখে। এর মধ্যে রয়েছে ভিডিও শেষ হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে নতুন ভিডিও চালু হওয়ার ‘অটোপ্লে’ সুবিধা।

এর আগে যুক্তরাজ্য সরকার ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপের পরিকল্পনার কথা জানিয়েছিল। আগামী বসন্ত থেকে স্ন্যাপচ্যাট, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক ও এক্সের মতো প্ল্যাটফর্মে এই নিয়ম কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে হোয়াটসঅ্যাপ ও সিগন্যালের মতো মেসেজিং অ্যাপ এই বিধিনিষেধের আওতায় থাকবে না।

প্রস্তাবিত নিয়ম বাস্তবায়নের জন্য নতুন আইন প্রয়োজন হবে। ধারণা করা হচ্ছে, ভবিষ্যতে সরকার পরিবর্তন হলেও এই উদ্যোগ এগিয়ে নেওয়া হতে পারে। যুক্তরাজ্যের অনলাইন সুরক্ষা মন্ত্রী কানিশকা নারায়ণ জানান, অনেকের ধারণা কিশোরেরা সহজেই এই কারফিউ সেটিংস বন্ধ করে দেবে। তবে তিনি এ মতের সঙ্গে একমত নন।

তিনি বলেন, যুক্তরাজ্যে ৩০০-এর বেশি কিশোর-কিশোরী ও অভিভাবককে নিয়ে পরিচালিত একটি পরীক্ষামূলক কর্মসূচিতে দেখা গেছে, রাতের বেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সময় উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে অংশগ্রহণকারীদের ঘুম ও মনোযোগের মানও উন্নত হয়েছে।

স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে কানিশকা নারায়ণ জানান, এর আগেও কয়েকটি প্ল্যাটফর্ম ডিফল্টভাবে এমন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিল। তখন ৯০ শতাংশের বেশি কিশোর-কিশোরী সেটিংস পরিবর্তন না করে আগের অবস্থাতেই রেখেছিল। তার মতে, সব তরুণ এই সুবিধা বন্ধ করে দেবে—এমন ধারণা সঠিক নয়।

তবে বিরোধী কনজারভেটিভ পার্টির শিক্ষা বিষয়ক মুখপাত্র লরা ট্রট এই পরিকল্পনার সমালোচনা করেছেন। তার মতে, যদি ১৬ ও ১৭ বছর বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অনুমতি দেয়া হয়, তাহলে এমন কারফিউয়ের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন থেকেই যায়, কারণ ব্যবহারকারীরা চাইলে সেটি বন্ধ করতে পারবে।

অন্যদিকে শিশু অধিকারবিষয়ক দাতব্য সংস্থা এনএসপিসিসি জানিয়েছে, এই উদ্যোগ তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অভিজ্ঞতা কিছুটা উন্নত করতে পারে। তবে শুধু এই পদক্ষেপ যথেষ্ট নয়। সংস্থাটির প্রধান নির্বাহী ক্রিস শেরউড বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি বাড়ায় এমন নকশাগত বৈশিষ্ট্য পরিবর্তন না করলে অতিরিক্ত স্ক্রিন টাইম ও মানসিক স্বাস্থ্যের সমস্যা পুরোপুরি কমানো সম্ভব হবে না।

ইংল্যান্ডের চিলড্রেনস কমিশনার র‍্যাচেল ডি সুজাও উদ্যোগটিকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, অনেক তরুণ সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কমাতে চাইলেও বাস্তবে তা করা কঠিন হয়ে পড়ে। তাই এই ধরনের নীতি কতটা কার্যকর হয়, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে থাকছেন যারা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:১০ এম


বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে থাকছেন যারা

 

ইংল্যান্ডকে সেমিফাইনালে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এখন স্পেনের বিপক্ষে ফাইনালের অপেক্ষায় লিওনেল স্কালোনির দল। আজ রোববার রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই মহারণ অনুষ্ঠিত হবে।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা পুরো টুর্নামেন্টে অপরাজিত আছে। নকআউট পর্বে মোটামুটি একই একাদশ নিয়ে খেলেছে তারা। অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে দল সাজিয়েছেন স্কালোনি।

স্পেনের বিপক্ষে চেনা ৪-৪-২ ফরমেশনেই খেলার কথা আর্জেন্টিনার। আক্রমণে হুলিয়ান আলভারেজের সঙ্গে থাকবেন এনজো ফার্নান্দেজ ও লিওনেল মেসি।

গোলপোস্টের নিচে আবারও দেখা যাবে এমিলিয়ানো মার্তিনেজকে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই শুরু থেকে খেলেছেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক। রক্ষণে তার সামনে থাকবেন পরিচিত মুখগুলোই।

ডান পাশে রক্ষণ সামলাবেন নাহুয়েল মলিনা। সেন্টার-ব্যাক জুটিতে থাকবেন ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজ। বাঁ দিকে রক্ষণে থাকবেন নিকোলাস তালিয়াফিকো।

মাঝমাঠে শক্তি ও রক্ষণাত্মক দায়িত্ব সামলাবেন লিয়ান্দ্রো পারেদেস। সৃজনশীল ভূমিকায় এগিয়ে থেকে খেলবেন আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। ডান দিকে থাকবেন রদ্রিগো দে পল।

আক্রমণভাগে জোড়া ফরোয়ার্ডের ডান দিকে খেলবেন অধিনায়ক লিওনেল মেসি। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত আটটি গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন তিনি। তার সঙ্গী হবেন হুলিয়ান আলভারেজ, যিনি সেমিফাইনাল পর্যন্ত আসার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দলের সৃষ্টিশীল ভরসা এখনো মেসিই এবং গোল করার কাজটা ভালোভাবেই সামলাচ্ছেন আলভারেজ।

স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ– এমিলিয়ানো মার্তিনেজ;

নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও নিকোলাস তালিয়াফিকো;

রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, লেয়ান্দ্রো পারেদেস ও আলেক্সিস ম্যাক অ্যালিস্টার;

লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

ফুটবল বিশ্বকাপ ২০২৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের সম্ভাব্য একাদশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:১২ এম


ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের সম্ভাব্য একাদশ

 

কেপ ভার্ডের বিপক্ষে প্রথমার্ধে বেশ চাপে পড়েছিল স্পেন। তবে সেই ধাক্কা সামলে বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে দলটি। দ্বিতীয়বারের মতো শিরোপা জেতার সুযোগ এখন তাদের সামনে।

আজ রোববার রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন।

কেপ ভার্ডের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল স্পেন। সেই কেপ ভার্ডেই এবারের বিশ্বকাপের চমক দল হয়ে উঠেছিল। ওই ম্যাচেই বদলি হিসেবে নেমে বিশ্বকাপ অভিষেক হয় তরুণ তারকা লামিন ইয়ামালের। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার পরই মাঠে ফেরেন তিনি। সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে নিজের প্রথম বিশ্বকাপ গোল করেন ইয়ামাল। তবে এরপর আর গোলের দেখা পাননি তিনি।

২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনের হয়ে এবারের বিশ্বকাপে পাঁচটি গোল করেছেন মিকেল ওইয়ারযাবাল। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে পেনাল্টি থেকে দলের হয়ে প্রথম গোলটাও করেন তিনি। আর মিকেল মেরিনো হয়ে উঠেছেন দলের ভরসার নাম। জরুরি মুহূর্তে দুটি গোল করেছেন তিনি।

ফাইনালে ওঠার পর দলের প্রথম অনুশীলনে বৃহস্পতিবার পুরো দলের সঙ্গে অনুশীলন করেননি ইয়ামাল ও ডিফেন্ডার পেদ্রো পোরো। সেমিফাইনালে গোল করেছিলেন পোরোও। তবে সেমিফাইনাল জয়ের পর তাদের নিয়ে তেমন চিন্তিত মনে হয়নি স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তেকে।

১৯৫৮ সালে পেলের পর সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে গোল করা খেলোয়াড় হয়েছেন ইয়ামাল।

নকআউট পর্বে মোটামুটি একই একাদশ নিয়ে খেলেছেন দে লা ফুয়েন্তে। লিওনেল মেসি ও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে একই ছক ধরে রাখতে পারেন তিনি।

আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে স্পেনের সম্ভাব্য একাদশ–

উনাই সিমন;

পেদ্রো পোরো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্ত ও মার্ক কুকুরেয়া;

রদ্রি, ফাবিয়ান রুইজ ও আলেক্স বায়েনা;

দানি ওলমো, মিকেল ওইয়ারজাবাল ও লামিন ইয়ামাল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বজয়ী কোচ দেশমের হতাশার বিদায়, টানা হারে শেষ হলো ফরাসি অধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৯ এম


বিশ্বজয়ী কোচ দেশমের হতাশার বিদায়, টানা হারে শেষ হলো ফরাসি অধ্যায়

২০২৬ ফিফা বিশ্বকাপে ফ্রান্সের বিদায়টা যে এতটা নাটকীয় ও তেতো হবে, তা হয়তো কোনো ফরাসি সমর্থক কল্পনাও করেননি। দীর্ঘ ১৪ বছর ধরে ফরাসি ডাগআউট সামলানো প্রধান কোচ দিদিয়ের দেশমের বিদায়ী ম্যাচটি রূপ নিল এক চরম গোল উৎসবে। তৃতীয় স্থান নির্ধারণী হাইভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হেরে বিশ্বকাপ মিশন শেষ করল লেস ব্লুসরা। 

প্রথমার্ধে মাঠের ভেতর ফরাসি ফুটবলারদের চরম উদাসীনতা ও ঘুমন্ত পারফরম্যান্সের কারণে প্রথমার্ধেই ৪-০ ব্যবধানে পিছিয়ে পড়ে তারা। যদিও দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপ্পের রেকর্ড গড়া জোড়া গোল ও সতীর্থদের লড়াইয়ে ব্যবধান ৬-৪ এ নামিয়ে কিছুটা সম্মান বাঁচানো গেছে, তবু দিদিয়ের দেশমের বিদায়টা হলো চরম এক হতাশার মধ্য দিয়ে।

ম্যাচের প্রথমার্ধে ফ্রান্সের এমন বিপর্যয় দেখে ফুটবল বিশ্ব স্তম্ভিত হয়ে পড়েছিল। ইংলিশ ফরোয়ার্ডরা যেভাবে ফরাসি রক্ষণভাগ ও মাঝমাঠ চূর্ণবিচূর্ণ করে দিচ্ছিল, তা দেখে মনে হচ্ছিল ফরাসি ফুটবলাররা যেন মাঠে খেলার ন্যূনতম ইচ্ছাটুকুও হারিয়ে ফেলেছেন। তবে ম্যাচ শেষে এই ভরাডুবির পেছনের এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’। 

প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের আগের রাতে মায়ামিতে থাকা ফরাসি ফুটবলাররা কোচের কাছে একটু মানসিক বিশ্রামের জন্য একটি রাত ছুটির আবেদন করেছিলেন। কিন্তু বিদায়ী কোচ দিদিয়ের দেশম ফুটবলারদের সেই অনুরোধ কঠোরভাবে প্রত্যাখ্যান করেন এবং ম্যাচ নিয়ে শতভাগ মনোযোগ ধরে রাখার নির্দেশ দেন। কোচের এই অতিরিক্ত কড়াকড়ি ও ‘রাত জাগার নিষেধাজ্ঞা’ হিতে বিপরীত হয়েছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

খেলোয়াড়দের হয়তো ম্যাচ শুরুর আগে যে মানসিক স্বস্তি বা বিরতির প্রয়োজন ছিল, কোচের কঠোর নিয়মের বেড়াজালে তা তারা পাননি, যার সরাসরি প্রভাব পড়ে প্রথমার্ধের খেলায়। দ্বিতীয়ার্ধে ফ্রান্স চার-চারটি গোল করে ম্যাচে দুবার সমতায় ফেরার খুব কাছাকাছি চলে গেলেও শেষরক্ষা হয়নি। থ্রি লায়নদের আক্রমণের তোড়ে ৬-৪ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। 

এই হারের মাধ্যমে ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে দিদিয়ের দেশমের দীর্ঘ ও সফল এক যুগেরও বেশি সময়ের গৌরবময় অধ্যায়ের অবসান ঘটল। ফরাসি ফুটবলকে বিশ্বকাপ জেতানো এই মাস্টারমাইন্ডের এমন এক ছন্নছাড়া বিদায় ফুটবল ইতিহাসের পাতায় দীর্ঘদিন এক ট্র্যাজিক অধ্যায় হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%