ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

রিভেরি স্কুলের উন্নয়নে অংশীদার হলো রিভেরি ফাউন্ডেশন ও এইস


রিভেরি স্কুলের উন্নয়নে অংশীদার হলো রিভেরি ফাউন্ডেশন ও এইস

রিভেরি ফাউন্ডেশন এবং এইস (ACE)—রিভেরি স্কুলের উন্নয়ন ও সম্প্রসারণ বিষয়ে একটি কৌশলগত অংশীদারত্বের চুক্তি সম্পন্ন হয়েছে। এই অংশীদারত্বের মাধ্যমে স্কুলটি একাডেমিক উৎকর্ষ, উদ্ভাবন এবং টেকসই প্রাতিষ্ঠানিক উন্নয়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে।

রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকার সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের (এসবিজি) সদর দপ্তরে দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিশিষ্ট অতিথি, অংশীজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

এইসে’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন টি স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং এইস ও রংপুর রাইডার্সের ব্যবস্থাপনা পরিচালক ইশতিয়াক সাদেক। অন্যদিকে রিভেরি ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আরিফুল হক সোহান।

আরও পড়ুন: সিপিবি অফিসে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি সাইফুল হকের

চুক্তির আওতায় রিভেরি ফাউন্ডেশন ও এইস যৌথভাবে রিভেরি স্কুলের কৌশলগত ব্যবস্থাপনা ও সার্বিক উন্নয়নে কাজ করবে। এর ফলে শিক্ষার্থীদের জন্য আধুনিক, ভবিষ্যতমুখী এবং মানসম্মত শিক্ষা পরিবেশ গড়ে তোলার পাশাপাশি একাডেমিক উৎকর্ষ, উদ্ভাবন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে।

অনুষ্ঠানে ইশতিয়াক সাদেক বলেন, “শিক্ষাই মানুষের জীবন ও ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। রিভেরি ফাউন্ডেশনের সঙ্গে এই অংশীদারত্বে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত।

আমরা বিশ্বাস করি, যৌথ উদ্যোগের মাধ্যমে রিভেরি স্কুলকে আরও সমৃদ্ধ করা, উদ্ভাবনী শিক্ষার পরিবেশ গড়ে তোলা এবং শিক্ষার্থী, শিক্ষক ও পুরো স্কুল সম্প্রদায়ের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করা সম্ভব হবে।”

রিভেরি স্কুলের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. আরিফুল হক সোহান বলেন, “এই অংশীদারত্ব রিভেরি স্কুলের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এইসের সঙ্গে যৌথভাবে কাজের মাধ্যমে আমরা আমাদের শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে প্রতিষ্ঠানটিকে আরও সমৃদ্ধ করতে চাই। মানসম্মত শিক্ষা, উদ্ভাবন এবং প্রতিটি শিক্ষার্থীর সার্বিক বিকাশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”

আরও পড়ুন: টুপটুপ রিসোর্টের কার্নিশ থেকে ১০ দিন পর আরও একটি লাশ উদ্ধার

রিভেরি স্কুলের অধ্যক্ষ সৈয়দা নওরীন রাজা বলেন, “এই সহযোগিতা রিভেরি স্কুলের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা।

রিভেরি ফাউন্ডেশন ও এইসের অভিজ্ঞতা ও দূরদর্শিতার সমন্বয়ে আমরা শিক্ষার্থীদের শেখার পরিবেশ আরও সমৃদ্ধ করতে, শিক্ষকদের সক্ষমতা বাড়াতে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে সক্ষম হব।”

রিভেরি স্কুল হল রিভেরি ফাউন্ডেশন পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান, যা মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ, উদ্ভাবন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে পিয়ারসন এডএক্সেল (Pearson Edexcel) কারিকুলামের আওতায় প্লেগ্রুপ থেকে নবম শ্রেণি পর্যন্ত ৭৩০-এর বেশি শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে। ধাপে ধাপে প্রতি বছর একটি করে নতুন শ্রেণি চালুর পরিকল্পনার একটি অংশ হিসেবে আগামী শিক্ষাবর্ষে এ লেভেল চালু হবে। প্রতিষ্ঠানটি পিয়ারসন এডএক্সেল অনুমোদিত (Approved Institute), ব্রিটিশ কাউন্সিল পার্টনার স্কুল এবং ঢাকা শিক্ষা বোর্ড স্বীকৃত। এর ইআইআইএন (EIIN) নম্বর ১৯০১৭১।

দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ভবিষ্যতে পিয়ারসন এডএক্সেল ও লেভেল ও এ লেভেল প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা গ্রহণের আরও বিস্তৃত সুযোগ পায়।

আরও পড়ুন: সৌদি বিমানবন্দরে বিধিনিষেধের প্রভাব, ১৪৬ ফ্লাইটে ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

একাডেমিক শিক্ষার পাশাপাশি রিভেরি স্কুলে ইসলামী মূল্যবোধ, চারিত্রিক গঠন, শিষ্টাচার ও নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ইতোমধ্যে দুইজন শিক্ষার্থী স্কুলে অধ্যয়নরত অবস্থায় সম্পূর্ণ হিফজুল কোরআন সম্পন্ন করেছে এবং আরও অনেক শিক্ষার্থী নিয়মিত পাঠ্যক্রমের পাশাপাশি হিফজ কর্মসূচিতে অংশ নিচ্ছে।

মো. আরিফুল হক সোহানের নেতৃত্ব এবং অধ্যক্ষ সৈয়দা নওরীন রাজার তত্ত্বাবধানে রিভেরি স্কুল একাডেমিক উৎকর্ষ, নৈতিক শিক্ষা ও শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঠিকানা: Reverie School, Plot No. 166 & 167, Lane 01, Block L, Bashundhara Residential Area, Dhaka, Bangladesh

এইস হল একটি বহুমুখী ব্যবসায়িক প্রতিষ্ঠান, যার মূল কার্যক্রম রিয়েল এস্টেট খাতে। পাশাপাশি কৌশলগত বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি ক্রীড়া, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতেও কার্যক্রম সম্প্রসারণ করেছে। গুণগত উন্নয়ন, উদ্ভাবন, টেকসই প্রবৃদ্ধি এবং সমাজে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব সৃষ্টি করতে সক্ষম উদ্যোগে অংশীদারত্ব ও বিনিয়োগের মাধ্যমে এসিই ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন: কুমিল্লায় বিজিবির অভিযানে উদ্ধার হলো বিদেশি পিস্তল ও ২ ম্যাগাজিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী

বর্তমানে দেশে ২২ লাখ ৯০ হাজার ২৭৭ টন খাদ্যশস্য মজুত রয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ বলে খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন। তিনিসহ খাদ্য সংরক্ষণে অনিয়ম ও খাদ্যে ভেজালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন।

আজ জাতীয় সংসদে যশোর-৪ আসনের বিরোধী দল জামায়াতে ইসলামী সদস্য মো. গোলাম রছুলের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সরকারি গুদামে ১৮ লাখ ২৯ হাজার ৩৮৭ টন চাল, ৩ লাখ ২৮ হাজার ৪৯৫ টন গম এবং ২ লাখ ৩ হাজার ৬৬১ টন ধান মজুত রয়েছে। এগুলোর মোট হিসাব চালের হিসাবে ২২ লাখ ৯০ হাজার ২৭৭ টন খাদ্যশস্যের সমপরিমাণ।

তিনি আরো বলেন, 'এটি আমাদের দেশে যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ খাদ্যশস্যের মজুত। আমাদের কৃষকরা পর্যাপ্ত ধান ও চাল সরবরাহ করতে পারছেন।'

খাদ্য সংরক্ষণে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে, তা তিনি ব্যক্তিগতভাবে তদন্ত করবেন। কোনো ব্যক্তি যদি দোষী প্রমাণিত হন, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, অতীতে খাদ্য সংরক্ষণে গাফিলতির কারণে বিভিন্ন স্থানে সমস্যা সৃষ্টি হয়েছে। ফলে, ইতোমধ্যে একজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে এবং আরও পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মহিলা আসন-৩৯ এর বিরোধী দল জামায়াতে ইসলামী সদস্য সাবিকুন্নাহারের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে খাদ্য প্রতিমন্ত্রী বলেন, খাদ্যে ভেজাল একটি অত্যন্ত গুরুত্বপুর্ণ জনস্বাস্থ্য সমস্যা। ভেজাল খাদ্যের কারণে ক্যানসার, কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। এই বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী গতকাল ভেজালবিরোধী অভিযান আরও কার্যকর করতে মাঠ পর্যায়ের মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট কর্মকর্তা ও মন্ত্রীদের নিয়ে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেছেন। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে, যা ভেজালবিরোধী কার্যক্রম আরও শক্তিশালী করতে সুপারিশ করবে।

প্রতিমন্ত্রী বলেন, ওই কমিটির প্রথম বৈঠক ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। সেখানে খাদ্যে ভেজাল প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা, নজরদারি বৃদ্ধি এবং সমন্বিত কর্মপদ্ধতি প্রণয়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসটিআই, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে একটি সমন্বিত প্রক্রিয়া গড়ে তোলা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সরকার যেভাবে অন্যান্য ক্ষেত্রে সফলতা অর্জন করেছে, তেমনি খাদ্যে ভেজাল প্রতিরোধেও সফল হবে বলে তিনি আশাবাদী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবান পৌর এলাকায় ১৯টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই পেয়েছেন ৪ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


বান্দরবান পৌর এলাকায় ১৯টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই পেয়েছেন ৪ হাজার মানুষ

টানা কয়েক দিনের ভারী বর্ষণের কারণে এবং সাংগু নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে বান্দরবান পৌর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। নদীর পানি প্রবেশ করায় পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং বহু ঘর-বাড়ি পানিতে তলিয়ে গেছে। এর ফলে শিশু, নারী, বয়স্কসহ অসংখ্য মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

বান্দরবান পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা করুণা বড়ুয়া জানিয়েছেন, পৌর এলাকায় মোট ১৯টি আশ্রয়কেন্দ্র চালু রাখা হয়েছে এবং এসব আশ্রয়কেন্দ্রে এ পর্যন্ত প্রায় ৪ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।

তিনি জানান, আশ্রয়কেন্দ্রে অবস্থানরতদের জন্য প্রতিদিন দুপুর ও রাতে দুই বেলা রান্না করা খিচুড়ি সরবরাহ করছে বান্দরবান পৌরসভা।

বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক বাসসকে বলেন, আশ্রয়কেন্দ্রে আশ্রিত সবার জন্য নিয়মিত খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানি নিশ্চিত করতে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও স্বাস্থ্য সুরক্ষার জন্য মশার কয়েল বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং অব্যাহত রয়েছে। বিশেষ করে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোতে ইরানের পাল্টা হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


যুক্তরাষ্ট্রের হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোতে ইরানের পাল্টা হামলা

যুক্তরাষ্ট্র গত দুই দিনে ইরানে ১৭০টির বেশি লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলা চালিয়েছে। এর জবাবে, সবথেকে আগে উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করেছে তেহরান।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, হামলাটি হয়েছে হরমুজ প্রণালির কাছের ইরানের উপকূলে। হামলা চলাকালে ধ্বংস করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন এবং মিসাইলের গুদাম, এমনকি সামরিক স্পিডবোটও। মূলত এই পদক্ষেপের উদ্দেশ্য হলো সাগরে বাণিজ্যিক জাহাজে ইরানের আক্রমণের ক্ষমতা কমানো। গত জুন মাসের তুলনায়, এবার ১৪ গুণ বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে ওয়াশিংটন।

এদিকে, মার্কিন হামলার পর ইরানও নিস্তা দিচ্ছে না। তারা পাল্টা হামলা চালানোর জন্য উপসাগরীয় অঞ্চলে উপস্থিত রয়েছে। জর্ডানের বিভিন্ন জায়গায় সাইরেন বেজে উঠতে দেখা গেছে। কুয়েতের আকাশে ৩টি ব্যালিস্টিক মিসাইল, ১টি ক্রুজ মিসাইল এবং ১০টি ড্রোন শনাক্ত করা হয়। যদিও এগুলো আকাশে থামিয়ে দেওয়া হয়, তবে একটির টুকরো পড়ে একজন আহত হন।

বাহরাইন ও কাতারে ভোর সাড়ে তিনটার দিকে এক ধরনের হামলা ঘটেছে। বিপদের আশঙ্কায় কাতারে সাধারণ মানুষের মোবাইলে সতর্কবার্তা পাঠানো হয়, যা কয়েক মাসের মধ্যে প্রথম স্বরবাবস্থার জানান দেয়। তবে দ্রুত বিপদের কেটে যাওয়ার বার্তা নিয়ে আসে।

ইরান বলেছে যে, উপসাগরীয় দেশগুলো মার্কিন সামরিক ঘাঁটিকে আশ্রয় দিয়েছে, এর মানে তারা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলায় সমর্থন দিচ্ছে। কিন্তু কাতারসহ অন্যান্য উপসাগরীয় দেশগুলো এই অভিযোগ অস্বীকার করেছে এবং সংকট সমাধানের জন্য আলোচনা করার আহ্বান জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদের অধিবেশন মুলতবি, আগামী রোববার বিকেল ৩টা পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


সংসদের অধিবেশন মুলতবি, আগামী রোববার বিকেল ৩টা পর্যন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামী ১২ জুলাই, রোববার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

আজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ মুলতবি ঘোষণা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%