ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী


দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে: খাদ্য প্রতিমন্ত্রী

বর্তমানে দেশে ২২ লাখ ৯০ হাজার ২৭৭ টন খাদ্যশস্য মজুত রয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ বলে খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন। তিনিসহ খাদ্য সংরক্ষণে অনিয়ম ও খাদ্যে ভেজালের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন।

আজ জাতীয় সংসদে যশোর-৪ আসনের বিরোধী দল জামায়াতে ইসলামী সদস্য মো. গোলাম রছুলের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সরকারি গুদামে ১৮ লাখ ২৯ হাজার ৩৮৭ টন চাল, ৩ লাখ ২৮ হাজার ৪৯৫ টন গম এবং ২ লাখ ৩ হাজার ৬৬১ টন ধান মজুত রয়েছে। এগুলোর মোট হিসাব চালের হিসাবে ২২ লাখ ৯০ হাজার ২৭৭ টন খাদ্যশস্যের সমপরিমাণ।

তিনি আরো বলেন, 'এটি আমাদের দেশে যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ খাদ্যশস্যের মজুত। আমাদের কৃষকরা পর্যাপ্ত ধান ও চাল সরবরাহ করতে পারছেন।'

আরও পড়ুন: দাঁড়িপাল্লার বিজয়ে তৎপর জামায়াতসহ ১১ দল

খাদ্য সংরক্ষণে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে, তা তিনি ব্যক্তিগতভাবে তদন্ত করবেন। কোনো ব্যক্তি যদি দোষী প্রমাণিত হন, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, অতীতে খাদ্য সংরক্ষণে গাফিলতির কারণে বিভিন্ন স্থানে সমস্যা সৃষ্টি হয়েছে। ফলে, ইতোমধ্যে একজন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে এবং আরও পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মহিলা আসন-৩৯ এর বিরোধী দল জামায়াতে ইসলামী সদস্য সাবিকুন্নাহারের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে খাদ্য প্রতিমন্ত্রী বলেন, খাদ্যে ভেজাল একটি অত্যন্ত গুরুত্বপুর্ণ জনস্বাস্থ্য সমস্যা। ভেজাল খাদ্যের কারণে ক্যানসার, কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগে মানুষ আক্রান্ত হচ্ছে। এই বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী গতকাল ভেজালবিরোধী অভিযান আরও কার্যকর করতে মাঠ পর্যায়ের মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট কর্মকর্তা ও মন্ত্রীদের নিয়ে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেছেন। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে, যা ভেজালবিরোধী কার্যক্রম আরও শক্তিশালী করতে সুপারিশ করবে।

প্রতিমন্ত্রী বলেন, ওই কমিটির প্রথম বৈঠক ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। সেখানে খাদ্যে ভেজাল প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা, নজরদারি বৃদ্ধি এবং সমন্বিত কর্মপদ্ধতি প্রণয়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএসটিআই, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে একটি সমন্বিত প্রক্রিয়া গড়ে তোলা হবে।

আরও পড়ুন: দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে সাড়ে ৩ হাজার কোস্ট গার্ড

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সরকার যেভাবে অন্যান্য ক্ষেত্রে সফলতা অর্জন করেছে, তেমনি খাদ্যে ভেজাল প্রতিরোধেও সফল হবে বলে তিনি আশাবাদী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবান পৌর এলাকায় ১৯টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই পেয়েছেন ৪ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


বান্দরবান পৌর এলাকায় ১৯টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই পেয়েছেন ৪ হাজার মানুষ

টানা কয়েক দিনের ভারী বর্ষণের কারণে এবং সাংগু নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে বান্দরবান পৌর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। নদীর পানি প্রবেশ করায় পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং বহু ঘর-বাড়ি পানিতে তলিয়ে গেছে। এর ফলে শিশু, নারী, বয়স্কসহ অসংখ্য মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন।

বান্দরবান পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা করুণা বড়ুয়া জানিয়েছেন, পৌর এলাকায় মোট ১৯টি আশ্রয়কেন্দ্র চালু রাখা হয়েছে এবং এসব আশ্রয়কেন্দ্রে এ পর্যন্ত প্রায় ৪ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।

তিনি জানান, আশ্রয়কেন্দ্রে অবস্থানরতদের জন্য প্রতিদিন দুপুর ও রাতে দুই বেলা রান্না করা খিচুড়ি সরবরাহ করছে বান্দরবান পৌরসভা।

বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক বাসসকে বলেন, আশ্রয়কেন্দ্রে আশ্রিত সবার জন্য নিয়মিত খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানি নিশ্চিত করতে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও স্বাস্থ্য সুরক্ষার জন্য মশার কয়েল বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং অব্যাহত রয়েছে। বিশেষ করে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোতে ইরানের পাল্টা হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


যুক্তরাষ্ট্রের হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোতে ইরানের পাল্টা হামলা

যুক্তরাষ্ট্র গত দুই দিনে ইরানে ১৭০টির বেশি লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলা চালিয়েছে। এর জবাবে, সবথেকে আগে উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করেছে তেহরান।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস জানায়, হামলাটি হয়েছে হরমুজ প্রণালির কাছের ইরানের উপকূলে। হামলা চলাকালে ধ্বংস করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন এবং মিসাইলের গুদাম, এমনকি সামরিক স্পিডবোটও। মূলত এই পদক্ষেপের উদ্দেশ্য হলো সাগরে বাণিজ্যিক জাহাজে ইরানের আক্রমণের ক্ষমতা কমানো। গত জুন মাসের তুলনায়, এবার ১৪ গুণ বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে ওয়াশিংটন।

এদিকে, মার্কিন হামলার পর ইরানও নিস্তা দিচ্ছে না। তারা পাল্টা হামলা চালানোর জন্য উপসাগরীয় অঞ্চলে উপস্থিত রয়েছে। জর্ডানের বিভিন্ন জায়গায় সাইরেন বেজে উঠতে দেখা গেছে। কুয়েতের আকাশে ৩টি ব্যালিস্টিক মিসাইল, ১টি ক্রুজ মিসাইল এবং ১০টি ড্রোন শনাক্ত করা হয়। যদিও এগুলো আকাশে থামিয়ে দেওয়া হয়, তবে একটির টুকরো পড়ে একজন আহত হন।

বাহরাইন ও কাতারে ভোর সাড়ে তিনটার দিকে এক ধরনের হামলা ঘটেছে। বিপদের আশঙ্কায় কাতারে সাধারণ মানুষের মোবাইলে সতর্কবার্তা পাঠানো হয়, যা কয়েক মাসের মধ্যে প্রথম স্বরবাবস্থার জানান দেয়। তবে দ্রুত বিপদের কেটে যাওয়ার বার্তা নিয়ে আসে।

ইরান বলেছে যে, উপসাগরীয় দেশগুলো মার্কিন সামরিক ঘাঁটিকে আশ্রয় দিয়েছে, এর মানে তারা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলায় সমর্থন দিচ্ছে। কিন্তু কাতারসহ অন্যান্য উপসাগরীয় দেশগুলো এই অভিযোগ অস্বীকার করেছে এবং সংকট সমাধানের জন্য আলোচনা করার আহ্বান জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদের অধিবেশন মুলতবি, আগামী রোববার বিকেল ৩টা পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


সংসদের অধিবেশন মুলতবি, আগামী রোববার বিকেল ৩টা পর্যন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামী ১২ জুলাই, রোববার বিকেল ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

আজ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ মুলতবি ঘোষণা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩১ আগস্ট স্থানীয় সরকার নির্বাচনের হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


৩১ আগস্ট স্থানীয় সরকার নির্বাচনের হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

ঢাকা, ৯ জুলাই, ২০২৬ : স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ গ্রহণ করেছে। আগামী ৩১ আগস্ট স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ইসি হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে।

আজ বৃহস্পতিবার, ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, ‘বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদের উদ্যোগ গ্রহণ করেছে। ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যে ভোটার তালিকা আইন, ২০০৯ এর ধারা ৩ (জ) অনুযায়ী যোগ্যতা অর্জনের তারিখ হিসেবে ৩১ জুলাই ২০০৮ নির্ধারণ করেছে কমিশন। সেপ্রেক্ষিতে, ভোটার তালিকা ডাটাবেইজে ২০০৮ সালের ৩১ জুলাই তারিখ বা তার পূর্বে যাদের জন্ম, এমন ব্যক্তিদের মধ্যে আগামী ৩১ জুলাই (২০২৬) তারিখ পর্যন্ত যারা ডাটাবেইজে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরত: চূড়ান্তকরণের লক্ষ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ, দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিল এবং দাখিলকৃত আবেদন নিষ্পত্তিকরত: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সংক্রান্তে বিস্তারিত সময়সূচী কমিশন কর্তৃক অনুমোদিত হয়েছে।’

সময়সূচি হল: হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত ও মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের নিকট লিংক প্রেরণের শেষ তারিখ আগামী ৪ আগস্ট।

খসড়া ভোটার তালিকা প্রকাশের তারিখ নির্ধারিত হয়েছে ৯ আগস্ট।

দাবি, আপত্তি ও সংশোধনের জন্য আবেদন দাখিলের শেষ তারিখ ২৪ আগস্ট।

সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনসমূহ নিষ্পত্তির শেষ তারিখ ২৭ আগস্ট।

দাবি, আপত্তি ও সংশোধনীর জন্য দাখিলকৃত আবেদনের ওপর গৃহীত সিদ্ধান্ত সন্নিবেশের শেষ তারিখ ২৮ আগস্ট।

হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ৩১ আগস্ট।

চিঠিতে আরো বলা হয়েছে, ‘উক্ত কার্যক্রম চলাকালীন মুদ্রিত খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শন ও ভুলত্রুটি সংশোধনের আবেদন দাখিলের আহবান জানিয়ে মসজিদ/মন্দিরসহ ধর্মীয় উপসনালয়ে ইমাম/পুরোহিতগণের মাধ্যমে নামাজ প্রার্থনার আগে বা পরে ঘোষণা প্রদান, স্থানীয় সাংবাদিক ও ক্যাবল অপারেটরের মাধ্যমে জনস্বার্থে তা প্রচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। উল্লেখ্য, মুদ্রিত খসড়া ভোটার তালিকায় পুরুষ তালিকার মধ্যে মহিলা ভোটার অন্তর্ভুক্তি ও মহিলা তালিকার মধ্যে পুরুষ ভোটার অন্তর্ভুক্তি এবং ধর্ম সংক্রান্ত ত্রুটি বিচ্যুতিসহ অন্য কোন ত্রুটি বিচ্যুতি থাকলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%