০২:২৪ পি.এম
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান মক্কেলের আর্থিক সক্ষমতা বিবেচনা না করে আইনজীবী হিসেবে আদালতে দায়িত্বশীলতার সঙ্গে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন।
তিনি শুক্রবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতা, ন্যাশনাল রাউন্ড বাংলাদেশ ২০২৬-এর সমাপনী ও প্রাইজ গিভিং অনুষ্ঠানে এই আহ্বান জানান।
আইনমন্ত্রী মন্তব্য করেন, "ওকালতিতে শর্টকাটে টাকা ইনকামের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না। ভালো আইনজীবী হতে হলে পরিশ্রমী ও সৎ হতে হবে।"
আরও পড়ুন: মাদক, বাল্যবিবাহ ও অনলাইন জুয়া প্রতিরোধে সকলকে আসতে হবে: রাশেদ খাঁন
তিনি আরও বলেন, "আদালতে দাঁড়ালে কেবল মক্কেলের ফি বা অর্থের কথা বিবেচনা করলে চলবে না, বরং প্রকৃত আইনজীবী হিসেবে ন্যায়বিচার নিশ্চিতের মানসিকতা নিয়ে দাঁড়াতে হবে।"
পেশাগত জায়গায় মানবিক হওয়ার পরামর্শ দিয়ে আসাদুজ্জামান বলেন, "পেশাগত জায়গায় থেকে মক্কেলের টাকার বিনিময়ে সব সময় কাজ করা যায় না। প্রয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফ্রি মামলা পরিচালনা এবং লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সেবা দিতে হবে।"
তরুণ প্রজন্মের প্রশংসা করে তিনি বলেন, "আগামীর জেনারেশন বা জেনজিরা সঠিক পথ দেখিয়ে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে। তাদের গড়া সেই পথ হবে মসৃণ ও প্রগতিশীল।"
আরও পড়ুন: নরসিংদী জেলা মহিলা পরিষদের সভানেত্রী আশালতা সাহা পরলোকগমন করেছেন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন