ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

সরকারের দখলে নেই সরকারি সম্পত্তি


সরকারের দখলে নেই সরকারি সম্পত্তি

সরকারি বেসরকারিসহ প্রভাবশালীদের দখলে রয়েছে ১২৩টি পরিত্যক্ত বাড়ি। দখলদাররা নানান কারণে মামলা করে এগুলো আটকে রাখে।

রাজধানী ঢাকায় সরকারের ১২৩টি মূল্যবান পরিত্যক্ত বাড়ি দীর্ঘদিন ধরে অবৈধভাবে প্রভাবশালী সিন্ডিকেটের দখলে রয়েছে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর সরকার এসব সম্পত্তি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল, কিন্তু বর্তমানে রাজনৈতিক প্রভাবশালী, ব্যবসায়ী এবং সরকারি কর্মকর্তাদের একাংশের সহযোগিতায় এগুলো বেদখল হয়ে গেছে।

হাজার কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধারে প্রশাসনের ভূমিকা নিয়েও বিভিন্ন প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন: ২৪ ঘন্টায় ডিএমপি’তে ট্রাফিক আইন লঙ্ঘনে ২১১১টি মামলা

জানা গেছে, স্বাধীনতা-উত্তরকালে যেসব সম্পত্তি রাষ্ট্রপতির নির্দেশ অনুযায়ী ‘পরিত্যক্ত’ ঘোষণা করা হয়েছিল, সেগুলোর একটি বড় অংশ এখন সরকারের নিয়ন্ত্রণে নেই। রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি, রমনা ও মতিঝিলের মতো অভিজাত এলাকায় অবস্থিত এসব বাড়ির বাণিজ্যিক মূল্য অত্যন্ত বেশি। বেদখল হওয়া ১২৩টি বাড়ির পেছনে একটি শক্তিশালী দখলদার সিন্ডিকেট কাজ করছে।

এই দখলদার সিন্ডিকেট বিভিন্ন কারণে আদালতে মামলা এবং রিট করে এগুলো আটকে রেখে প্রশাসনের কার্যক্রমকে বাধাগ্রস্ত করে। যদিও গৃহায়ন মন্ত্রণালয়ের চেষ্টা রয়েছে সেগুলো উদ্ধারের, কিন্তু মামলাগুলোর কারণে তা কার্যকর করা সম্ভব হচ্ছে না।

গুলশান, বনানী এবং ধানমন্ডির মতো এলাকা থেকে ব্যাপক অস্বাভাবিকভাবে আবাসিক বাড়িগুলোকে রাতারাতি অবৈধভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপান্তরিত করে দখলদাররা প্রতি মাসে কোটি কোটি টাকা আয় করছে। সরেজমিনে দেখা গেছে, গুলশান-১ এর ১৩৫ নম্বর রোডের ৪ নম্বর বাড়িটি ১৭ কাঠা জমির ওপর নির্মিত।

যদিও এই ১৭ কাঠা জমির ওপর দুটি বাড়ি রয়েছে। একটি বাড়িতে রয়েছেন ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ এবং অন্যটিতে মহাব্যবস্থাপক মো. আবদুল বারেক। দুটি বাড়ি সাধারণ বীমা করপোরেশনের অবৈধ দখলে রয়েছে।

আরও পড়ুন: দুর্গাপূজার মূল দর্শন অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো: রাষ্ট্রপতি

এছাড়া গুলশানের ১০৩, ১০৪ নম্বর রোডের ২৭/বি এর দেড় বিঘা জমিতে ২৯ নম্বর বাড়িটি দখলে রেখেছেন ব্যবসায়ী ও আওয়ামী লীগের সাবেক এমপি সালাম মুর্শেদী। বর্তমানে সালাম মুর্শেদীর পরিবার সেখানে বসবাস করছে। গুলশান-২ এর ১২৬/১২৭ নম্বর রোডের ১৬ কাঠা জমির ওপর ১৫ নম্বর বাড়িটি দখলে রেখেছে আনসার ক্যাম্প। আনসার ক্যাম্পটি ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি হলেও এই জায়গাটির মালিকানা দাবি করছেন মিজান নামক ব্যবসায়ী।

তিনি জানান, তিন তলাবিশিষ্ট বিশাল এ বাড়িটিতে ১০ জন আনসার রয়েছেন। এছাড়াও পুরানা পল্টনের ২১.৬২ কাঠা জমিতে ১৮-তলা ভবন; আর কে মিশন রোডের ২৫-তলা ভবনের ৩ নম্বর বাড়ি; ১৮৯, তেজকুনীপাড়ার প্রায় ৩০ কাঠা জমির ৮ তলা ভবনে ২৮টি ফ্ল্যাট; ৭, ময়মনসিংহ রোডের ২২ কাঠা জমিতে ছয় তলা দুটি ভবনের ৪৫টি ফ্ল্যাট এবং ৩৩, দিলু রোডের আট কাঠায় আট তলা ভবনের ২১টি ফ্ল্যাট রয়েছে।

মোহাম্মদপুর বি-ব্লকের হুমায়ুন রোডের সাড়ে সাত কাঠা জমিতে ৫/১৮ নম্বর বাড়িতে সোহরাওয়ার্দী হাসপাতালের কর্মচারীরা অবস্থান করছেন। ধানমন্ডির ৯/এ নম্বর রোডের ১৩৩ নম্বরে ২০ কাঠা জমিতে একটি দোতলা বাড়ির নিচ তলায় ‘ইন্ডিয়ান স্পাইসি চিকেন’ এবং ‘অহনা ডিনার’ নামে দুটি রেস্টুরেন্ট চলমান। অদূরে রয়েছে একটি বড় মোটর গ্যারেজ ও দুটি দোকান। দোতলাজুড়ে বিশাল খাবারের দোকান ‘ওজ ক্যাফে রেস্টুরেন্ট’ গড়ে উঠেছে। বিভিন্ন জায়গায় আরও অনেক দখলদারির কার্যক্রম চলছে।

জানতে চাইলে পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডের (এপিএমবি) সভাপতি ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে জানান, সরকার অবৈধ দখলদার উচ্ছেদের বিষয়ে সব সময় আন্তরিক। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ নিয়ে কাজ করছে। বহু সম্পত্তি নিয়ে মামলা থাকায় দ্রুত সময়ে উচ্ছেদ করা সম্ভব হচ্ছে না। তবে বর্তমান সরকার এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।

আরও পড়ুন: ভূমি খাতে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, রাজধানীতে গেজেটভুক্ত পরিত্যক্ত সরকারি বাড়ির সংখ্যা ৬ হাজার ৫৩৮টি। পরিত্যক্ত বাড়িগুলোর মধ্য থেকে সরকার অবমুক্ত করেছে ১ হাজার ১৮টি। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ভাড়া ও লিজ দেওয়া হয়েছে অন্তত দেড় হাজার বাড়ি। পরিত্যক্ত সম্পত্তি নিয়ে হাইকোর্টে ৪ হাজার ৩৫৮টি মামলা রয়েছে। কোর্ট অব সেটেলমেন্টে ২৫০টি এবং ভাড়া আদায় সংক্রান্ত ৪১২টি মামলা চলমান আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ শুরুর আগে জার্মান শিবিরে বড় ধাক্কা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৭:৫৩ এম


বিশ্বকাপ শুরুর আগে জার্মান শিবিরে বড় ধাক্কা

বিশ্বকাপ শুরুর আগে চতুর্থবারের মত বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি বড় ধাক্কা খেল। আসন্ন বিশ্বকাপ থেকে উরুর চোটের কারণে প্রতিভাশালী ফরোয়ার্ড লেনার্ট কার্ল ছিটকে গেছেন। গতকাল, ১৮ বছর বয়সী লেনার্ট কার্ল চলতি মৌসুমে বুন্ডেস লিগার সেরা পারফর্মারদের মধ্যে অন্যতম ছিলেন। তাকে চলতি বিশ্বকাপের অন্যতম সেরা তরুণ খেলোয়াড় হিসেবে দেখা হচ্ছিল। প্রতিভাবান এই ফুটবলার বিশ্বের ফুটবলের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের আগে জার্মানির শেষ অনুশীলন সেশনে চোট পান।

বায়ার্ন মিউনিখের হয়ে খেলা লেনার্ট গত রোববার (৩১ মে) ফিনল্যান্ডের বিরুদ্ধে জার্মানির ৪-০ ব্যবধানের জয়ী প্রীতি ম্যাচে শুরু থেকেই খেলেছেন এবং একটি গোলে সহায়তাও করেছিলেন। তার অনুপস্থিতিতে বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন আসান ওয়েদ্রাওগো, যিনি আরবি লাইপজিগের হয়ে খেলছেন।

জার্মানির প্রধান কোচ ইউলিয়ান নাগেলসম্যান জানান, 'লেনির জন্য আমি অত্যন্ত দুঃখিত। তার এবং আমাদের সকলের জন্য বিশ্বকাপ মিস করা একটি বড় ধরনের ধাক্কা। একমাত্র আশার কথা হলো সে এখনও খুবই তরুণ, সামনে তার আরও অনেক বড় টুর্নামেন্টে খেলার সুযোগ থাকবে। আমরা অবশ্যই তাকে দলে রাখতে চেয়েছিলাম।'

তিনি আরও যোগ করেন, 'আসান ওয়েদ্রাওগোকে পেয়ে আমরা এমন একজন খেলোয়াড়কে দলে পাচ্ছি, যে লেনির মতোই আমাদের সঙ্গে দুর্দান্ত সূচনা করেছিল। সে অসাধারণ প্রতিভাবান এবং আমরা আশা করি সে সাহস ও আত্মবিশ্বাস নিয়ে খেলবে।'

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটি জার্মানির বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচ।

এরপর ১৪ জুন গ্রুপ ‘ই’-তে কুরাসাওয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে জার্মানির বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর ২০ জুন আইভরি কোস্ট এবং ২৫ জুন ইকুয়েডরের বিরুদ্ধে গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচ খেলবে নাগেলসমানের দল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে ৭ থেকে ৮টি সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করা হবে: ড. জিয়াউদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৮:০৬ এম


দেশে ৭ থেকে ৮টি সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করা হবে: ড. জিয়াউদ্দিন

স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে আগামী কয়েক বছরের মধ্যে দেশে অন্তত ৭ থেকে ৮টি সুপার স্পেশালাইজড বা বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

শুক্রবার (৫ জুন) বিকেলে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘টিম খোরশেদ’ আয়োজিত ফ্রি অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

 অনুষ্ঠানে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘এ বিষয়ে চীন সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আর্থিক অনুদানও এসেছে। যার প্রেক্ষিতে ইতোমধ্যে একটি হাসপাতাল নির্মাণের কাজও শুরু হয়েছে। সরকারের এই পরিকল্পনার আওতায় উত্তরবঙ্গের নীলফামারীতে এক হাজার শয্যার বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে।’

 তিনি আরও বলেন, ‘দেশের উন্নয়ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণ করা কারও একার পক্ষে সম্ভব নয়। সরকার, সিটি করপোরেশন, রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সবাইকে অংশীদারিত্বের ভিত্তিতে এক সঙ্গে কাজ করতে হবে। সবাই সচেতন না হলে মরণব্যাধি ক্যানসারের হার দ্রুত বেড়ে যাবে। হাসপাতালেও রোগীদের জায়গা দেয়া সম্ভব হবে না।’

 তাই পরিচ্ছন্ন ও উন্নত নারায়ণগঞ্জ গড়তে প্রত্যেক নাগরিককে নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী। নারায়ণগঞ্জ উন্নয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে দেশের অন্যান্য নগরীর জন্য উদাহরণ সৃষ্টি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

 শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জবাসীর জন্য ফ্রি অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের উদ্যোগ নিয়েছেন ‘টিম খোরশেদ’-এর কর্ণধার ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

 অনুষ্ঠানে আয়োজক সংগঠনের কর্ণধার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, ‘বিএনপি সবসময় মানুষের কল্যাণে কাজ করে এসেছে। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে জনগণের পাশে থেকেছে। এরই ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই এই অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে।’

 অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্ধুদের সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়ে যুবকের মৃত্যু হলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৮:১১ এম


বন্ধুদের সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়ে যুবকের মৃত্যু হলো

নেত্রকোনার কলমাকান্দায় বন্ধুদের সঙ্গে পাহাড়ে ঘুরতে গিয়ে ঘটেছে এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনা, এতে মারা গেছেন হুমায়ূন আহমেদ (২৯) নামে এক যুবক।

শুক্রবার (৫ জুন) বিকেলে উপজেলার পাঁচগাঁও সীমান্তের চন্দ্রডিঙ্গা এলাকায় ঘটনাটি ঘটে। নিহত হুমায়ূন শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার গোলাম মোস্তফার সন্তান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শেরপুরের নালিতাবাড়ী থেকে মোট তিনটি মোটরসাইকেলে করে হুমায়ূনসহ মোট ছয় বন্ধু কলমাকান্দার পাঁচগাঁও পাহাড়ে ঘুরতে আসেন। দুপুর পর্যন্ত তারা চন্দ্রডিঙ্গা এলাকায় ঘুরে বেড়ান। পরে ফেরার পথে পাহাড়ের সীমান্ত পার হয়ে মূল সড়কে ওঠার আগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান হুমায়ূন।

অ্যাক্সিডেন্টের সময় পেছনে থাকা বন্ধুরা তাকে দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হুমায়ূনের বন্ধু আবু সাঈদ সোহান বলেন, ‘নালিতাবাড়ীতে হুমায়ূন ছোটখাটো ব্যবসা করত। শুক্রবার আমরা ছয় বন্ধু মিলে চন্দ্রডিঙ্গা এলাকায় পাহাড়ে ঘুরতে এসেছিলাম। ফেরার পথে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে।’

তিনি আরও জানান, নালিতাবাড়ী থেকে হুমায়ূনের পরিবারের সদস্যরা কলমাকান্দায় আসছেন। তারা এলেই মরদেহ নিজ এলাকায় নিয়ে যাওয়া হবে।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল সরকার জানান, প্রাথমিকভাবে মোটরসাইকেল থেকে পড়ে হুমায়ূন আহমেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে তারা জানতে পেরেছেন। নিহতের মরদেহ থানায় রয়েছে। পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে অগ্নিকাণ্ডে পুড়ল ৫টি দোকান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০৮:২৬ এম


বাগেরহাটে অগ্নিকাণ্ডে পুড়ল ৫টি দোকান

বাগেরহাটের শরণখোলায় ঘটে যাওয়া একটি অগ্নিকাণ্ডের ফলে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের দাবী অনুযায়ী প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এই ঘটনা শনিবার (৬ জুন) ভোর ৪টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ গাবতলা বাজারে সংঘটিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজারের পেছনের বসতবাড়ির লোকজন হঠাৎ করেই আগুন দেখে চিৎকার শুরু করেন। এসময় আশপাশের লোকজন এসে নয়ন শেখের দোকানে আগুন জ্বলতে দেখে। মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা শুরু করেন। তবে পানির উৎস কিছুটা দূরে থাকায় পার্শ্ববর্তী দোকানগুলোতে দ্রুত আগুনের শিখা ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসীর প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন সম্পূর্ণ নিভিয়ে দেন। কিন্তু ততক্ষণে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন মো. শামিম হাওলাদার, মো. আলম মৃধা, নয়ন শেখ, আসাদুল খান এবং হাফিজা বেগম। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে বেশিরভাগই নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মুদি দোকান ছিল এবং একটি চায়ের দোকানও ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%