০৪:৫০ এম
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, যদি দেশটিতে কোনো ইসরাইলি নাগরিকের উপস্থিতি পাওয়া যায়, তাহলে তাকে তাৎক্ষণিকভাবে বের করে দেওয়া হবে।
বুধবার (১৫ জুলাই) তিনি এ ঘোষণা দেন। একইসঙ্গে দক্ষিণাঞ্চলীয় জোহর রাজ্যে একটি বেসরকারি আবাসিক কমিউনিটির কার্যক্রমে একজন ইসরাইলি ব্যক্তি জড়িত থাকার অভিযোগ তদন্ত করছে কর্তৃপক্ষ।
ইংরেজি দৈনিক ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, আনোয়ার বলেন, সংশ্লিষ্ট সংস্থাগুলো অভিযোগটি তদন্ত করছে। এবং অভিযোগ সত্য পরীক্ষিত হলে সরকার কোনো ধরনের ছাড় দেবে না।
আরও পড়ুন: ২৪ ঘন্টায় ডিএমপি’তে ট্রাফিক আইন লঙ্ঘনে ২১১১টি মামলা
তিনি আরও বলেন, যদি আমাদের কাছে কোনো ইসরাইলি নাগরিক থাকে, তাহলে তাকে সঙ্গে সঙ্গে বের করে দেওয়া হবে। কারণ আমরা ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিই না।
মালয়েশিয়া ইসরাইলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার কারণে, বিশেষ অনুমতি ছাড়া দেশটিতে ইসরাইলি পাসপোর্টধারীদের প্রবেশ সাধারণত নিষিদ্ধ থাকে।
স্টার্টআপ কমিউনিটি নেটওয়ার্কের স্কুল–সংক্রান্ত অভিযোগের পর জোহর রাজ্য সরকার ফেডারেল পর্যায়ে তদন্তের আহ্বান জানিয়েছে। যার পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি তদন্ত শুরু করেছে।
অন্যদিকে, বুধবার দেশটির অভিবাসন বিভাগ জানায়, ফরেস্ট সিটি আন্তর্জাতিক কমিউনিটিতে তল্লাশি চালিয়ে ২৬৬ জন বিদেশিকে পরীক্ষা করা হয়েছে। তাদের সবার কাছ থেকেই বৈধ অভিবাসনসংক্রান্ত নথিপত্র পাওয়া গেছে।
আরও পড়ুন: ইসরাইলি সেনাদের নৃশংসতা নিয়ে ‘নাজা’ প্রামাণ্যচিত্রের আলোচনা
সূত্র: আনাদলু এজেন্সি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন