ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানে ষষ্ঠ রাতের মার্কিন হামলায় বিমানবন্দর, সেতু ও রেলস্টেশন ক্ষতিগ্রস্ত


ইরানে ষষ্ঠ রাতের মার্কিন হামলায় বিমানবন্দর, সেতু ও রেলস্টেশন ক্ষতিগ্রস্ত

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রাণঘাতী মার্কিন হামলায় বন্দর আব্বাস শহরের একটি বিমানবন্দর, একটি রেল স্টেশন এবং হরমুজ প্রণালীর কাছে দক্ষিণ ইরানের দুটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার ভোরে এসব তথ্য প্রকাশ করা হয়।

রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি টেলিগ্রামে জানায়, বিমানবন্দরের আশেপাশে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং দক্ষিণ-পূর্বে অবস্থিত ইরানশাহর বিমানবন্দরে অন্তত একটি মার্কিন শত্রু ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

মেহর টেলিগ্রামে এ বিষয়ে বলা হয়, কিছুক্ষণ আগে মার্কিন শত্রু বন্দর আব্বাস রেলওয়ে জংশন স্টেশনকে লক্ষ্য হিসেবে নিয়েছে। এই প্রতিবেদন অনুযায়ী, হামলায় দুজন ইরানি আহত হয়েছেন।

আরও পড়ুন: সাংসদকে বাঁচাতে হামলাকারী নাপিতকে ধরলেন, পেলেন ‘নায়ক’ খেতাব

তবে, একটি সরকারি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে হরমুজগান প্রদেশের দুটি সেতুতে মার্কিন হামলা হয় এবং আইআরএনএ-কে উদ্ধৃত করে বলা হয়েছে যে, এতে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৩৬ বছরের মসজিদে নামাজ বন্ধের প্রতিবাদে ভারতে মুসলিমদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:২৬ এম


১৩৬ বছরের মসজিদে নামাজ বন্ধের প্রতিবাদে ভারতে মুসলিমদের বিক্ষোভ

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশদ্বারের মধ্যে অবস্থিত ১৩৬ বছরের পুরনো মসজিদ নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছে। সুরক্ষা রক্ষার স্বার্থে বিমানবন্দরের ভেতরের রানওয়ে সংলগ্ন ঐতিহ্যবাহী বাঁখড়া মসজিদটি সরানোর দাবি জানিয়েছেন উত্তর দমদমের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। এ কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ গত পাঁচদিন ধরে সেখানে নামাজ পড়া বন্ধ রেখেছে। এ ঘটনার পর পশ্চিমবঙ্গের এক কোটি মুসলিমের কাছে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর জন্য ডাক দিয়েছেন রাজ্যর সাবেক মন্ত্রী ও উলেমা-ই-হিন্দ নেতা সাদ্দিকুল্লা চৌধুরী।

শুক্রবার (১৭ জুলাই) তিনি নিজে বাঁখড়া মসজিদে নামাজ পড়তে যাবেন। মসজিদে নামাজ পড়া বন্ধ করায় মুসলিম সম্প্রদায়ের মানুষেরা হাতে কালো ব্যাজ পরে প্রতিবাদে অংশগ্রহণ করবেন। প্রতিবাদের উদ্দেশ্যে বিমানবন্দরের ৭ নম্বর গেটে জমায়েতের আহ্বান জানানো হয়েছে। প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বিমানবন্দরের ভেতরে থাকা ওই মসজিদে নামাজ আদায় করবেন বলে জানিয়েছেন সাদ্দিকুল্লা চৌধুরী।

পশ্চিমবঙ্গ সরকারের সাবেক মন্ত্রী সাদ্দিকুল্লা চৌধুরী বলেছেন, পাঁচদিন হয়ে গেছে, তবে সেখানে কোনো আন্দোলন হয়নি। তিনি আরও বলেন, জোর করে মানুষদের নিয়ে আসা হয়েছে। তিনি উল্লেখ করেন, এই জুম্মাবারে মুসলিম সম্প্রদায়ের এক কোটি মানুষের কাছে অনুরোধ করেছি, কালো ব্যাজ পরে নামাজ পড়তে যাবেন। আল্লাহর কাছে প্রার্থনা করবেন এবং সেখানে চলে আসবেন।

সাদ্দিকুল্লা চৌধুরী বলেন, এতে কোনো বিক্ষোভ প্রদর্শনের দরকার নেই। সেখানে কোনো মাইকিং বা ক্যানভাসিং থাকবে না। আমরা জুমার নামাজের সময় বেলা ১১টার দিকে গেটের সামনে যাব। ভারত সরকারের দেওয়া অথোরিটি আমাদের কাছে আছে এবং আমাদের রমজান মাসের ইফতারের ও নামাজের জন্য পারমিশন দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা আইনের পথ অবলম্বন করব, বেআইনি কোনো কাজ করব না।

তার এই বক্তব্যের পর উত্তর দমদমের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার বলেছেন, এই রাজ্যে কোনো জামায়াতি বা শরিয়াতি আইন চলবে না। এখানকার শান্তিপূর্ণ মুসলিম ভাইদের কাছে অনুরোধ, কারও উসকানিতে আইন ভাঙার কাজ করবেন না। তিনি বলেন, এখানে দেশ সবার আগে এবং নিরাপত্তা সবার আগে।

বিজেপি বিধায়ক আরও বলেন, নামাজ পড়ার জায়গার কোন আশাহত সমস্যা নেই। এত বড় মাদরাসা রয়েছে এবং অন্য কোনো মসজিদে নামাজ পড়তে পারেন। তাই আপনারা কোনো উসকানিতে পা দেবেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরবর্তী ধাপের অভিযান এখনো বাকি, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি আইআরজিসির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩২ এম


পরবর্তী ধাপের অভিযান এখনো বাকি, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি আইআরজিসির

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মহেবি বলেছেন, শত্রুদের মনে এমন ধারণা হওয়া উচিত নয় যে তারা বর্তমান লড়াইকে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ দিতে পারবে। তিনি সতর্ক করে বলেন, পরবর্তী ধাপে যাওয়ার আগে ইরান প্রথমে যুক্তরাষ্ট্রের সক্ষমতাগুলো গুঁড়িয়ে দিচ্ছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় আইআরজিসির এই মুখপাত্র ওয়াশিংটনকে সতর্ক করে বলেন, তাদের এমনটি ধরে নেওয়া ঠিক হবে না যে তারা বর্তমান লড়াইয়ের গতি ধরে রাখতে পারবে অথবা সংঘাতকে একটি দীর্ঘস্থায়ী ও ক্ষয়িষ্ণু যুদ্ধে পরিণত করতে সক্ষম হবে।

তিনি বলেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক অবকাঠামোগুলো ধ্বংস করার দিকেই বর্তমানে ইরানের অভিযানগুলো নিবদ্ধ রয়েছে। এর পরে শুরু হবে পরবর্তী পদক্ষেপ।

প্রসঙ্গত, জর্ডান, কুয়েত, বাহরাইন, কাতার ও ওমানজুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে কয়েক দিন ধরে ইরানের লাগাতার হামলার পরেই এ মন্তব্য আসে। অন্যদিকে, মার্কিন বাহিনীও ইরানের দক্ষিণ উপকূলের একাধিক স্থানে আঘাত হেনেছে।

উল্লেখ্য, বুধবার বামপুরে ইরানের একটি সেনা ব্যারাকে হামলা চালিয়ে সাত সেনাকে হত্যা করেছে তারা। ইরান সরকারের মুখপাত্র জানিয়েছেন, মার্কিন হামলায় এ পর্যন্ত ৩০ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র সফর বাতিল করলেন নেতানিয়াহু, নেপথ্যে যে কারণ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:৩৪ এম


যুক্তরাষ্ট্র সফর বাতিল করলেন নেতানিয়াহু, নেপথ্যে যে কারণ

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে মিডল ইস্ট আই জানিয়েছে, তাঁর কার্যালয়ের বরাতে এ তথ্য এসেছে।

নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠান পিছিয়ে যাওয়ায় তিনি এই সফরে যাচ্ছেন না। সফর বাতিলের এক দিন আগে, ইসরাইলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছিলেন যে, সফরকালে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন। তবে তখনই সেটা নিশ্চিত হয়নি যে, ওই বৈঠক হবে কিনা।

অন্যদিকে, হোয়াইট হাউসের এক কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে কোনো বৈঠকের সূচি নির্ধারিত ছিল না।

এদিকে, ইরান ইস্যুতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। কাটজের দপ্তরের বরাতে সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানায়, ওই আলাপচারিতায় হেগসেথ ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে কাটজকে অবহিত করেন। পাশাপাশি, সম্ভাব্য যেকোনো নতুন পরিস্থিতি মোকাবিলায় দুই দেশ ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হন।

এ সময় কাটজ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীকে সিরিয়া, গাজা ও লেবাননে ইসরাইলের চলমান সামরিক তৎপরতা সম্পর্কেও অবহিত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরম সামরিক উত্তেজনার মধ্যেও ইরানের প্রশংসা করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪০ এম


চরম সামরিক উত্তেজনার মধ্যেও ইরানের প্রশংসা করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, ইরানের এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্র ‘সদিচ্ছার নিদর্শন’ হিসেবে দেখছে।

বুধবার (১৫ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে ট্রাম্প বলেন, ২০২৪ সালের ডিসেম্বরে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় অন্যায়ভাবে আটক হওয়া এক মার্কিন নাগরিককে দেশ ছাড়ার অনুমতি দিয়েছে ইরান।

ট্রাম্প লিখেছেন, ‘তিনি এখন নিরাপদে ইরানের বাইরে রয়েছেন এবং সুস্থ আছেন। ইরানের এই সদিচ্ছাপূর্ণ পদক্ষেপকে যুক্তরাষ্ট্র প্রশংসার সঙ্গে গ্রহণ করছে।’

মানবাধিকারবিষয়ক আইনজীবী জ্যারেড জেনসার জানিয়েছেন, মুক্তি পাওয়া ওই মার্কিন নাগরিকের নাম ডেনা কারারি। তিনি ২০২৪ সালের ডিসেম্বর থেকে ইরান ছাড়তে পারছিলেন না।

এই ঘোষণা এমন সময়ে এসেছে, যখন হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, আর জবাবে তেহরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা করেছে। দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে পাকিস্তানের মধ্যে একটি কাঠামোগত সমঝোতা থাকলেও সাম্প্রতিক সংঘাতের কারণে সেটি কার্যত অকার্যকর হয়ে পড়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, হোয়াইট হাউস ও জিম্মিবিষয়ক প্রেসিডেন্টের বিশেষ দূতের দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলেও কারারির মুক্তির বিষয়ে ট্রাম্প অতিরিক্ত কোনো তথ্য দেননি।

জেনসার জানিয়েছেন, কারারি বর্তমানে যুক্তরাষ্ট্রে ফেরার পথে রয়েছেন। তাকে দেশে ফিরিয়ে আনতে ট্রাম্প প্রশাসনের ভূমিকারও প্রশংসা করেন তিনি। তার ভাষায়, ‘তারা সম্ভাব্য সব দিক থেকেই সর্বোচ্চ চেষ্টা করেছেন।’

আইনজীবীর দাবি, বুধবারের আগে ডেনা কারারির বিষয়টি জনসমক্ষে আসেনি। তিনি পারিবারিক সদস্যদের সঙ্গে দেখা করতে ইরানে গিয়েছিলেন। কিন্তু ফেরার সময় বিমানবন্দরে তার মার্কিন ও ইরানি উভয় পাসপোর্ট জব্দ করা হয় এবং দেশত্যাগে বাধা দেওয়া হয়।

জেনসার বলেন, পরবর্তী সময়ে তাকে বহুবার জিজ্ঞাসাবাদ করা হয় এবং কার্যত জোরপূর্বক দেশত্যাগে নিষেধাজ্ঞার মধ্যে রাখা হয়।

তার দাবি, কারারি ‘চিলড্রেন অব মেহর ফাউন্ডেশন’ নামে একটি অলাভজনক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন, যা ব্যক্তিগত অনুদান এবং যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের আওতায় ইরানের দরিদ্র শিশুদের সহায়তা করত। এ কারণেই তিনি কর্তৃপক্ষের নজরদারির মধ্যে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

জেনসার আরও জানিয়েছেন, চলতি বছরের এপ্রিলে অজানা কারণে কারারির ওপর আরোপিত দেশত্যাগে নিষেধাজ্ঞা উঠে যায় এবং তিনি পাসপোর্ট ফিরে পান। এরপর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা নিয়ে আলোচনা শুরু হলে তাঁর মুক্তির বিষয়টি আলোচকদের কাছে গুরুত্বসহকারে তুলে ধরা হয়।

সবশেষ বুধবার তিনি সীমান্ত অতিক্রম করে নিরাপদে ইরান ত্যাগ করতে সক্ষম হন বলে জানান তার আইনজীবী।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%