ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

এটি বাজেট নয়, গরিব মারার প্রকল্প: সংসদে রফিকুল ইসলাম খান


এটি বাজেট নয়, গরিব মারার প্রকল্প: সংসদে রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ-৪ আসনে বর্তমান বাজেটকে জনবান্ধব নয় বরং গরিব মারার বাজেট হিসেবে অভিহিত করেছেন। শনিবার তিনি জাতীয় সংসদে এ কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, এলপিজি গ্যাসের দাম ১,৩৪১ টাকা থেকে বেড়ে ১,৭২৮ টাকা হয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি যথাক্রমে ১৫ ও ১৮ টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া ডিম, মুরগি, পেঁয়াজসহ প্রতিটি পণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষ দিশেহারা। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, মুদির দোকানেও ভ্যাট বসানো হয়েছে, ফলে একজন ভিক্ষুককেও দিনশেষে ভ্যাট দিয়ে সওদা করতে হয়।

বাজেট বাস্তবায়ন ও অর্থনৈতিক শঙ্কা নিয়ে রফিকুল ইসলাম খান বাজেটের জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রাকে অবাস্তব বলে দাবি করেন। তিনি উল্লেখ করেন, ১১ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিবি) মাত্র ৪৮.২৩ শতাংশ বাস্তবায়িত হয়েছে। অথচ বাকি এক মাসে বিশাল অংকের টাকা খরচ করার পরিকল্পনা করা হয়েছে, যা কেবল লুটপাটের সুযোগ তৈরি করবে। এছাড়া তিনি ৫ লক্ষ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকার বিশাল খেলাপি ঋণের তথ্য তুলে ধরে উদ্বেগ প্রকাশ করেন।

আরও পড়ুন: সিরাজগঞ্জে যুবক হত্যার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আইন-শৃঙ্খলার অবনতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা প্রসঙ্গে রফিকুল ইসলাম টিআইবির রিপোর্ট উদ্ধৃত করে বলেন, গত ১০০ দিনে ৬০৫ জন খুন এবং ১৯৬ জন অপহৃত হয়েছেন। নিহতদের মধ্যে একটি বড় অংশ সরকারি দলের লোক হওয়ায় তিনি প্রশ্ন তোলেন, সরকার যদি নিজের দলের লোকের নিরাপত্তা দিতে না পারে, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তিনি লক্ষ্মীপুরের হত্যাকাণ্ড ও দেশজুড়ে ধর্ষণের ঘটনার উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার কথা তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেইজিংয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট নিহত, আহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


বেইজিংয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট নিহত, আহত ১৩

চীনের রাজধানী বেইজিংয়ের একটি বহুতল ভবনের সঙ্গে একটি ছোট বিমান ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাইলট নিহত হয়েছে এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন, শনিবার স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টা ৫৫ মিনিটে দুই আসনের একটি হালকা স্পোর্টস বিমান বেইজিংয়ের ব্যস্ত বাণিজ্যিক এলাকা চাওইয়াং জেলায় একটি ১০৮ তলা ভবনের গায়ে আছড়ে পড়ে। তবে নির্মাণাধীন ভবনটির নাম বা পাইলটের পরিচয় প্রকাশ করা হয়নি।

এদিকে, ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বিমানটি বেইজিংয়ের অন্যতম উঁচু ভবন ১০৮ তলা সিআইটিআইসি টাওয়ারে, যা চায়না জুন নামেও পরিচিত, সেখানে আঘাত হানে।

প্রাচীন চীনা মদের পাত্রের আদলে নির্মিত ঐ আকাশচুম্বী ভবনটি রাজধানীর অন্যতম পরিচিত স্থাপনা হিসেবে পরিচিত। বেইজিংয়ে যেখানে কঠোর আকাশসীমা নিয়ন্ত্রণ রয়েছে, সেখানে কেন এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ উদ্‌ঘাটনে তদন্ত এখনও চলছে।

সূত্র: স্কাই নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৮ হাজার শ্রমিকের কর্মে যোগদানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


৮ হাজার শ্রমিকের কর্মে যোগদানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আশ্বাস

অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ সংক্রান্ত বিষয়গুলো বিশেষ করে ৮ হাজার শ্রমিকের কর্মে যোগদানের ব্যাপারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আশ্বাস প্রদান করেছেন।

শনিবার, ২৭ জুন, পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, শ্রম সহযোগিতা বিষয়ে নিরাপদ, নিয়মিত ও স্বচ্ছ অভিবাসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে এবং বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় শুরু করার পাশাপাশি দক্ষ কর্মী প্রেরণ, অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ বিষয়গুলো বিশেষ করে ৮ হাজার শ্রমিকের কর্মে যোগদান নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। আরো উল্লেখ করা হয়েছে, মালেশিয়ায় অবস্থানরত এবং নিয়োগ পাওয়া কর্মীদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিতকরন এবং নিয়োগ ব্যয় হ্রাসের বিষয়ে উভয় পক্ষের ঐকমত্য হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘শ্রম সহযোগিতা বিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকের মাধ্যমে বিদ্যমান সমঝোতা স্মারক মূল্যায়ন করা হয়েছে এবং বর্তমান প্রয়োজনের আলোকে নতুন বা হালনাগাদ সমঝোতা স্মারক প্রণয়নের বিষয়ে অগ্রগতি সাধিত হয়েছে।’

এতে জানানো হয়েছে, দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবং সন্ত্রাসবাদ প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে মন্ত্রিপর্যায়ে দুটি নোট বিনিময় হয়েছে। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক দ্রুত পুনরায় শুরু করার বিষয়ে উভয় পক্ষের মধ্যে ঐকমত্য হয়েছে। বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা দ্রুত শুরু করার পাশাপাশি ২০২৭ সালের মধ্যে একটি পারস্পরিকভাবে লাভজনক, সমন্বিত ও ভবিষ্যৎমুখী চুক্তি সম্পাদনের লক্ষ্যে অগ্রসর হওয়ার অঙ্গীকার করা হয়েছে।

এছাড়াও, ‘মালয়েশিয়া-বাংলাদেশ জয়েন্ট বিজনেস কাউন্সিল প্রতিষ্ঠার অগ্রগতিতে স্বাগত জানানো হয়েছে এবং দুই দেশের ব্যবসায়ী সমাজের মধ্যে নিয়মিত সংলাপ, পারস্পরিক ব্যবসায়িক যোগাযোগ ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করা হয়েছে,’ যোগ করা হয়েছে বিবৃতিতে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও দ্রুত প্রত্যাবাসন বিষয়ক মালয়েশিয়ার সক্রিয় ভূমিকার আশ্বাস, আসিয়ান কাঠামোর আওতায় বিষয়টি এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি এবং এ বিষয়ে অগ্রগতি সাধনে মিয়ানমারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে সমস্যা সমাধানের সম্ভাব্য করণীয় নির্ধারণে মালয়েশিয়া আগ্রহ প্রকাশ করেছে। আসিয়ান সেক্টরাল ডায়লগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে মালয়েশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত হয়েছে এবং আসিয়ান কাঠামোর সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা আরও জোরদার করার ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, টেলিযোগাযোগ, বৈদ্যুতিক যানবাহন, প্রযুক্তি হস্তান্তর, বন্দর ও লজিস্টিকসসহ অগ্রাধিকার খাতে মালয়েশীয় বিনিয়োগ ও ব্যবসায়িক অংশীদারিত্ব সম্প্রসারণে ইতিবাচক আগ্রহ প্রকাশ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না: রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না: রাশেদ খান

বিগত প্রায় ১৮ বছরে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছে বলেই দেশ চীনের মতো উন্নয়নের পথে এগোতে পারেনি, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি দাবি করেন, বিএনপি কখনো কোনো দেশের দালালির কাজ করে না, বরং দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় দলটি সব সময় আপসহীন অবস্থানে রয়েছে।

শনিবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথাগুলি বলেন। রাশেদ খান বলেন, যারা বিএনপিকে ভারতের দালাল বলে অপপ্রচার চালাচ্ছেন, তারা বাস্তবতার কাছে ভুল প্রমাণিত হচ্ছেন। বিএনপি যদি ভারতের দালালি করত, তাহলে সরকার প্রধান চীন সফরের আগে ভারত সফর করতেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, লুতফর রহমান লেন্টু, ইসরাইল হোসেন এবং বাহারুল ইসলাম কাজলসহ অন্যান্য নেতৃবৃন্দ। তিনি বলেন, ভারত আমাদের প্রতিবেশী এবং বন্ধু প্রতিরাষ্ট্র, আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। তবে সেই সম্পর্ক হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে। কোনো ধরনের আধিপত্য বা দাদাগিরি বাংলাদেশে মেনে নেওয়া হবে না।

তিনি অধিক আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করেছে উল্লেখ করে বলেন, সীমান্তে দেশের স্বার্থ রক্ষায় তারা চোখে চোখ রেখে জবাব দিচ্ছে। বিএনপি ক্ষমতায় রয়েছে বলেই বিজিবি এত শক্তিশালী অবস্থানে রয়েছে। রাশেদ খান বলেন, গত সংসদ নির্বাচনে দলের গ্রুপিং এর কারণে আমরা ঝিনাইদহ ৪ আসনটি হারিয়েছি।

রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে রাশেদ খান বলেন, জামায়াত ও এনসিপির কিছু নেতা আজ সরকার পতনের হুমকি দিচ্ছেন। অথচ গত ১৭ বছর তারা নিজেদের দলীয় কার্যালয়ে তালাই খুলতে পারেননি। এখন তারা বড় বড় কথা বলছেন।

তিনি আরও মন্তব্য করেন, হাসনাত আবদুল্লাহ সংসদে দুর্নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেন। কিন্তু ইউনুস সরকারের সময় সরকারি বরাদ্দের বড় অংশ নিজের এলাকায় নিয়ে যাওয়া হয়েছে, এ কারণে অভিযোগ রয়েছে। সেটি কি দুর্নীতির মধ্যে পড়েনা?

রাশেদ খান বলেন, বিএনপি করতে হলে কোন প্রকার চাঁদাবাজি করা যাবে না, সালিশ করে টাকা নেওয়া যাবে না, শহরের ভ্যান রিকশা থেকে চাঁদা তুলা, মটর মালিক সমিতি থেকে ৮/১০ হাজার করে টাকা নেওয়া যাবে না। এইভাবে টাকা নিলে বিএনপির রাজনীতি করা যাবে না। অপরদিকে তিনি সতর্ক করে বলেন, কালীগঞ্জের ওসি জেল্লাল হোসেন বিভিন্ন কর্মকাণ্ডে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আমরা এ ওসি কে কালীগঞ্জ থানায় চায় না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে ধর্মান্তরবিরোধী কঠোর আইনের ঘোষণা দিলেন শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:৩১ পি.এম


ভারতে ধর্মান্তরবিরোধী কঠোর আইনের ঘোষণা দিলেন শুভেন্দু

রাজ্যের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে, ভারতের পশ্চিমবঙ্গে জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) কার্যকর হবে, ধর্মান্তরবিরোধী কঠোর আইন প্রণয়ন এবং অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) চালুর পরিকল্পনা রয়েছে। শুভেন্দুর মতে, এসব উদ্যোগ মূলত জাতীয় নিরাপত্তা জোরদার করার জন্য এবং বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার স্বার্থে নেওয়া হবে।

এ আইন কার্যকর হলে ভারতে হিন্দুদের মধ্যে ভিন্ন ধর্ম গ্রহণের যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, তা আর ইচ্ছামত গ্রহণ করতে পারবেন না। রাষ্ট্র যে সিদ্ধান্ত নেবে, সে আলোকে তাদের সিন্ধান্ত নিতে হবে।

শুক্রবার কলকাতার রবীন্দ্র সদনে ‘বন্দে মাতরম’-এর সার্ধশতবর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের ফলে পশ্চিমবঙ্গে ধর্মান্তরের প্রবণতা এবং জনসংখ্যার ভারসাম্যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তার মতে, এই পরিস্থিতি রাজ্যের সামাজিক কাঠামো ও দেশের নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও জানিয়েছেন, কিছু সময়ের মধ্যেই পশ্চিমবঙ্গে ধর্মান্তরবিরোধী কঠোর আইন, অভিন্ন দেওয়ানি বিধি, এবং এনআরসি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

শুভেন্দুর দাবি অনুসারে, বিজেপি সরকার সীমান্ত এলাকায় অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় জমি দিয়েছে এবং অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত ও ফেরত পাঠানোর লক্ষ্যে সীমান্তবর্তী জেলাগুলোতে আটক কেন্দ্রও গড়ে তুলেছে।

তিনি আরো উল্লেখ করেছেন, যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে দেশের সংস্কৃতি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

নাগরিকত্ব (সংশোধন) আইন বা সিএএ প্রসঙ্গে শুভেন্দু বলেছেন, ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নেওয়া হিন্দুরা অনুপ্রবেশকারী নন এবং সিএএর আওতায় তারা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার অধিকারী।

বক্তব্যের এক পর্যায়ে তিনি জানান, যারা ভারতে বসবাস করেও দেশটির সশস্ত্র বাহিনীকে অসম্মান করে, ‘অপারেশন সিঁদুর’-এর বিরোধিতা করে অথবা পেহেলগাম বিষয়ে নীরব থেকে মানবতার কথা বলে, তাদের এমন কর্মকাণ্ড পশ্চিমবঙ্গে বরদাশত করা হবে না।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%